আসসালামু আলাইকুম সবাইকে। আসা করি ভালো আছেন সবাই। আজকে আমি আপনাদের দেখাব ইনশাআল্লাহ python এর ছোট্ট একটি কোড দিয়েই বানিয়ে ফেলতে পারবেন Hotspot ফাইল শেয়ারিং সিস্টেম। সবথেকে মজাদার ব্যাপার হলো আপনার ফোনের Hotspot এর সাথে যতোগুলো Device কানেক্ট করবে তারা সবাই আপনার access দেওয়া path থেকে ফাইল নিতে পারবে আবার ফাইল দিতেও পারবে। মানে ধরুন আপনার ফোনের Hotspot এর সাথে ১০-১৫ জন connect করল তারা কিন্তু সবাই আপনাকে একই সাথে ফাইল দিতেও পারবে আবার নিতেও পারবে দারুন না ব্যাপারটা?
শুধু তা-ই না, এখানে আরেকটা সুবিধা বলি আপনি চাইলে আপনার Mobile Web Hosing মতোও করতে পারবেন। মানে আপনার Mobile এর Hotspot এর সাথে connect থাকা মোবাইল গুলো তারা একে অপরকে ফাইলে দেওয়া নেওয়া করতে পারবে। আপনি শুধু Spectator বা দর্শক হিসেবে থাকবেন। এটাও কিন্তু অনেক মজার। কিন্তু মনে রাখবেন এটা শুধু local server। আপনার Hotspot এর সাথে কানেক্টর-রাই এই কাজগুলো করতে পারবে।
তো চলুন শুরু করা যাক!
প্রথমে python কোড রান করার জন্য লাগবে termux. আপনি চাইলে pydroid ব্যাবহার করতে পারেন। তবে আমি আপনাকে সাজেস্ট করব termux install দেওয়ার জন্য কারণ আমি এই কাজগুলো আপনাকে termux দিয়েই দেখাব। এখানে দেওয়া Official Website থেকে Termux Download করুন ।
এখন আপনার যদি Termux Download হয়ে যায় তাহলে আপনার ফোনে termux চটপট Install করে ফেলুন।
Termux install হয়েগেছে! এবার Termux কে আমাদের Update & Upgrade করা লাগবে তার জন্য প্রথমে লিখতে হবে pkg update লিখে Enter press করুন।
তারপর একটু process নেওয়া হয়েগেলে আবার লিখবেন pkg upgrade -y । কয়েক সেকেন্ডে processing হয়ে termux upgrade হয়ে যাবে। কোন কিছু আসলে Y press করেবেন।

এখন আপনাকে Termux এ File Acces দিতে হবে তার জন্য আবার লিখেন termux-setup-storage তারপর Allow এ ক্লিক করে এলাও করে দিবেন।

এবার আপনাকে লিখতে হবে cd /sdcard তার পর লিখেন mkdir server Upload 

এবার আপনাকে Termux এ python install করতে হবে তার জন্য লিখুন pkg install python এখানে কয়েকমিনিট সময় নিবে। সম্পূর্ণ আপনার ইন্টারনেটের গতির উপর।
এবার আপনাকে wget install করতে হবে। তার জন্য লিখুন pkg install wget -y তারপর Enter press করুন। কয়েক সেকেন্ডে process নিয়ে হয়ে যাবে।
এবার লিখেন cd তারপর Enter press করে লিখেন cd /sdcard/server এটা লিখার কারণ। এখানে আমরা আমাদের তৈরি করা ফোল্ডারে গেলাম।
এবার আমার github থাকা Repository টা wget করতে হবে তার জন্য আপনাকে লিখা লাগবে:
wget https://github.com/rakibulislam6666/Python-HotspotFTP/archive/refs/heads/main.zip
এবার ls লিখে Enter চাপলে দেখবেন main.zip নামের একটা ফাইল আসছে।
এখন আপনাকে লিখতে হবে:
unzip main.zip
এটা লিখলে main.zip ফাইল unzip হবে। তার পর ls টাইপ করলে unzip ফাইল দেখতে পাবেন।
ls টাইপ করার পর দেখবেন একটা ফোল্ডার আসছে। এখন এখানে Python-HotspotFTP-main নামের ফোল্ডার দেখতে পাবেন। cd Python-HotspotFTP-main লিখলে এই ফোল্ডারে যাবে।

এবার ls টাইপ করলে দেখতে পাবেন ৪টা ফাইল।

Showing 4 File
এখানে server.py নামের ফাইল দেখতে পাবেন। এই server.py আমাদের run করাতে হবে। এর জন্য লিখবেন:
python server.py
লিখে Enter Press করলে Server Run হবে। এখানে port: 8040 দেওয়া খেয়াল করবেন।
এবার আপনি যদি নিজে চেক করতে চান তাহলে browser এ আপনার নিজের ফোনেই localhost:8040 লিখে টাইপ করুন তাহলে এখানে দেখতে পাবেন File Upload Option
Choose file এ গিয়ে ফাইল সিলেক্ট করে Upload এ ক্লিক করলে Upload হবে।

আবার উপরে ডানে Download লিখা ওখানে ক্লিক করলে নিচের মতো File Download Option আসবে।
এখন আপনি যদি কাউকে ফাইল দিতে চান। তাহলে আপনাকে Hotspot চালু করা লাগবে। তারপর ফোনের Storage এ গিয়ে দেখেন Upload নামের ফোল্ডারে যে ফাইল পাঠাতে চান সেই ফাইল কপি করে এখানে রেখে দিবেন। আপনার বন্ধু বা hotspot যে কানেক্ট করবে সে শুধু Upload ফোল্ডার Access করতে পারবে।
এখন আপনার বন্ধু যেভাবে access পাবে আপনার File:
প্রথমে আপনার wifi, data চালু থাকেল বন্ধ করে দেন। তারপর শুধু Hotspot চালু করবেন। এবার Termux চলে যান।
Termux গিয়ে :
~ $ clear
~ $ pkg install iproute2
~ $ ip a
Step by Step টাইপ করুন!
তারপর এমন লিখা আসবে:
11: wlan0: mtu 1500 qdisc mq state UP group default qlen 1000
link/ether 48:c7:96:2d:33:5b brd ff:ff:ff:ff:ff:ff
inet 192.1**.***.1/24 brd 192.1**.**.*** scope global wlan0
এখানে 1 থেকে লাইন বাই লাইন দেখাবে আপনি 11: নং এ
inet 192.150.19.1 এমন দেখবেন। এটা হচ্ছে আপনার Ip.
উদাহরণ : 192.150.19.1
এবার প্রথমে আপনার বন্ধুর ফোনে আপনার hotspot কানেক্ট করুন। তারপর আপনার বন্ধুর মোবালের Browser এ গিয়ে আপনার Mobile এর ip address দিয়ে তার (:) ক্লোন দিয়ে port 8040 লিখে৷ Enter Press করুন।
Example: 192.150.19.1:8040
দেখুন কাজ হয়ে যাবে।
My blog: Technology Information
Follow Programming Page: Programming.H
