[Snapdragon] Samsung Galaxy S20 Series এর জন্য TWRP Recovery নিয়ে নিন


Twrp for galaxy s20 series

স্যমসাং এর ফ্ল্যাগশিপ ডিভাইস গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় হল, Samsung Galaxy S20 সিরিজ। ২০২০ সালের জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে রিলিজ হয় এই সিরিজটি। রিলিজের পর থেকেই খুব দ্রুত বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলো এই সিরিজটি, কারন S20 সিরিজ ছিলো স্যামসাং এর প্রথম ফ্ল্যাগশিপ যেটাতে 5000 mAh ব্যাটারি এবং সাথে 45 Watt এর Super Fast Charging ফিচার।

তাছাড়া S20 সিরিজের জনপ্রিয়তার পেছনে অন্যতম আরেকটি কারন ছিলো, Snapdragon 865 প্রসেসর। যদি বলতে হয় Snapdragon এর সবচেয়ে লেজেন্ডারি প্রসেসর কোনটি তাহলে সবার আগে Snapdragon 865 এর নাম বলতে হবে। কারন এই প্রসেসর দিয়ে যত গুলো ফ্ল্যাগশিপ বাজারে এসেছিলো, অন্য কোন প্রসেসর এর এই রকম রেকর্ড নেই।

Snapdragon 865 একদিকে ছিলো খুবই স্টেবল একটি প্রসেসর অন্যদিকে ছিলো Performance Beast, যার কারনে যেকোন Games হাই FPS ও Graphics সেটিংসে খেলা যেতো। Samsung S20 সিরিজের ফোনগুলো এখনো অনেক মানুষ ব্যবহার করে, কারন এর প্রোডাকশন বন্ধ হয়ে গেলেও Pre-Owned হিসাবে খুব কম দামে পাওয়া যাচ্ছে (২৫-৩৫ টাকা)। আর আমি নিজেও একটা Pre-Owned S20 5G ব্যবহার করি।

এর পারফরমেন্স এক কথায় টপ নচ। ২০২৫ সালে এসেও এর পারফরমেন্স এর কোন কমতি দেখিনি। মোটামুটি সব গেমসে 60+ FPS পাওয়া যায়। আর যেসব গেমসে 120 FPS আছে ঐগুলাতে 120 FPS এর আশেপাশে থাকে। ভালোভাবে বুঝার জন্য নিচে একটা চার্ট দিলাম।

🎮 Game 🎯 Max FPS
Mobile Legends 120 FPS
PUBG Mobile 90–120 FPS
Genshin Impact 60 FPS
Call of Duty Mobile 120 FPS

TWRP Recovery For Samsung Galaxy S20 Series (Snapdragon Only)

 

যেহেতু ৫ বছর আগে রিলিজ হয়েছিলো তাই এখন আর OS আপডেট পাচ্ছে না। S20 সিরিজে লাস্ট Android বা OS আপডেট পেয়েছিলো, One UI 5.1 সাথে Android 13, এরপর থেকে আর কোন অফিসিয়াল OS আপডেট আসেনি বা আসবেও না, তবে Android Security আপডেট আসতে পারে।

নতুন কোন OS আপডেট না আসার কারনে অনেকেই এখন Custom ROM এর দিকে যাচ্ছেন। আর Custom ROM ইনস্টল করার জন্য প্রয়োজন একটি Custom Recovery, তাই আজকে আপনাদের জন্য TWRP Recovery নিয়ে এলাম। তাহলে চলুন দেখা যাক কিভাবে এটা ইনস্টল করবেন।

প্রথমে, নিচের লিংক থেকে প্রয়োজনীয় ফাইলগুলো ডাউনলোড করে নিন।

📁 Required Files

📦 Vbmeta_disabler

For Samsung Galaxy S20 Series (Snapdragon)

Size: 5-10KB

Download

🛠️ Platform Tools

Size: 7 MB

Download

ডাউনলোড করার পর Odin এবং Platform Tools, এই দুইটা ফাইল  7Zip বা অন্যকোন এপ দিয়ে Extract করে নিন। Extract করার পর, Odin ও Platform Tools এর ফোল্ডার দেখতে পাবেন পাবেন।

Bootloader Unlock

Custom ROM, Custom Recovery, যেটাই ইনস্টল করতে চান সবার আগে আপনার ফোনের বুটলোডার আনলক করে নিতে হবে। আর স্যামসাং ফোনে বুটলোডার আনলক করা খুবই সহজ, বুটলোডার আনলক করতে আপনার ৫ মিনিটও লাগবে না। Samsung Galaxy S20 সিরিজের যেকোন ফোনের বুটলোডার আনলক করার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন।

🔓 S20/+/U বুটলোডার আনলক

  1. প্রথমে Developer Option চালু করে নিন
  2. Developer Option ওপেন করুন
  3. একটু নিচের দিকে স্ক্রল করলে OEM Unlock নামে একটা অপশন পাবেন, এটা চালু করুন
  4. USB Debugging নামে আরেকটি অপশন পাবেন এটাও চালু করুন
  5. মোবাইল সুইচ অফ করুন, ১০ সেকেন্ড অপেক্ষা করুন, একটা ভাইব্রেশন অনুভব করবেন
  6. কম্পিউটার চালু করে একটা USB Cable কানেক্ট করে নিন
  7. আপনার ফোনের Volume Up + Volume Down, দুইটা বাটন একসাথে চেপে ধরে রাখুন, ছাড়বেন না
  8. বাটনগুলো ক্লিক করে রাখা অবস্থায় USB Cable টি আপনার ফোনে কানেক্ট করুন, একটা Warning দেখতে পাবেন, এবার বাটন ছেড়ে দিন
  9. Warning স্ক্রিনে থাকা অবস্থায়, Volume Up বাটন ক্লিক করে ধরে রাখুন
  10. ফোন Factory Reset হবে, রিসেট হবার পর সেটআপ শেষ করে Mobile Data বা Wifi চালু করে Developer Option এ যান। যদি দেখেন “Bootloader already unlocked“, তাহলে বুঝবেন বুটলোডার আনলক হয়ে গেছে ✅ bootloader already unlocked samsung s20

TWRP Install

আমাদের বুটলোডার আনলক করা শেষ এবার TWRP ইনস্টল করার পালা। TWRP ইনস্টল করার জন্য আমাদের যে ফাইলগুলো লাগবে সেগুলো উপরে ডাউনলোড সেকশনে দেয়া আছে। যেহেতু আমরা আগেই ফাইলগুলো ডাউনলোড করে Extract করে রেখেছিলাম তাই সরাসরি ইনস্টলেশনে চলে যাচ্ছি।

TWRP ইনস্টল করার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন।

  1. কম্পিউটার চালু করে USB Cable লাগিয়ে নিন

  2. আপনার ফোন সুইচ অফ করে ভাইবরেশন করার পর, Volume Up + Volume Down দুইটা বাটন একসাথে ক্লিক করে ধরে রেখে কম্পিউটার এর সাথে কানেক্ট থাকা USB Cable ফোনে কানেক্ট করুন

  3. Cable কানেক্ট করার পর একটা Warning Screen আসবে, এবার Volume Up বাটনে ক্লিক করলে ডাউনলোড মোড বা Odin Mode চালু হবে

  4. Odin ওপেন করুন, ওপেন করার পর Option থেকে Auto Reboot এটা আনচেক করে দিন turn off auto reboot in odin

  5. যদি আপনার ফোন ঠিক ভাবে কানেক্ট হয়ে থাকে তাহলে Odin এ 0:[COM5] এরকম কিছু একটা লেখা দেখতে পাবেন phone connected to odin
  6. এরপর ডাউনলোড সেকশন থেকে যে দুইটা .tar ফাইল (TWRP Recovery এবং Vbmeta disabler) ডাউনলোড করেছিলেন সেগুলো কাজে লাগবে। TWRP ফাইলটা Odin এর AP সেকশনে এবং Vbmeta ফাইলটা Userdata সেকশনে সিলেক্ট করে নিন। বুঝতে সমস্যা হলে নিচের ছবিটা দেখুন। flash twrp in odin
  7. সবকিছু ঠিকভাবে সিলেক্ট করার পর Start ক্লিক করুন। ফ্ল্যাশ হয়ে যাবে।
  8. এবার Volume Down + Power Button ক্লিক করে ধরে রাখুন, যখনই দেখবেন স্ক্রিন কালো হয়ে গেছে তখন একদম সাথে সাথে ক্লিক ছেড়ে দিয়ে আবার Volume Up + Power Button ক্লিক করে ধরে রাখুন। এরপর TWRP লোগো দেখালে ছেড়ে দিন।
  9. TWRP তে বুট হবার পর, Advanced > Terminal এখানে যাবেন, এরপর multidisabler এটা লিখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর যদি -Finished এরকম লেখা আসে তাহলে বুঝবেন সবকাজ ঠিকভাবে হয়েছে।
  10. ব্যাকে গিয়ে Wipe > Format Data এখানে যান এবং yes লিখে এন্টার বাটনে ক্লিক করুন, এরপর আবার ব্যাকে যান, Dalvik / ART Cache, Data, Cache, এই তিনটা অনশন সিলেক্ট করে Swipe Right করুন। সাকসেস হবার পর Reboot করুন।

শেষকথা

আমাদের কাজ শেষ, TWRP ইনস্টল হয়ে গেছে। এবার আপনি ইচ্ছা করলে Custom ROM, Custom Kernel, Modules, ইত্যাদি ফ্ল্যাশ করতে পারবেন। আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন তাই পোস্টটা একদম বিস্তারিত স্টেপ বাই স্টেপ করার ট্রাই করেছি। আশা করি এই পোস্ট যেকোন আনাড়িও বুঝতে পারবে যে জীবনে এসব করেনি। তবুও যদি কোনকিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন অথবা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank's for visiting me!

X