তো ফাইনালি এই পোস্ট নিচে চলে এলাম। এক ভাইয়া এটা নিয়ে পোস্ট করতে বলেছিলো আর ভাবলাম যে এতো ভালো সুবিধা দিচ্ছে render.com তাহলে আপনাদের মাঝে শেয়ার না করলে হয়!
সব সময় এর জন্য মানে লাইভটাইম ফ্রীতে Server পেয়ে যাবেন। তবে render.com এ একটি অ্যাকাউন্টে একটি server ই দেয় কেনোনা ফ্রী প্ল্যান!
Render এর অনেকগুলো Service আছে তো চলুন আগে সেগুলো নিয়ে জানা যাক!
1. Web Service
এটি সবচেয়ে সাধারণ ও জনপ্রিয় সার্ভিস, যা public HTTP ট্র্যাফিক গ্রহণ করে। Node.js, Django, Rails ইত্যাদি ফ্রেমওয়ার্কে তৈরি ওয়েব অ্যাপ ডিপ্লয় করার জন্য উপযুক্ত।
Free instance-এ এটি deploy করা যায়, কিন্তু বেশ কিছু সীমাবদ্ধতা আছে। যেমন: idle হলে spin-down, persistent disk নেই, scaling নেই—সব বিস্তারিত Free plan সেকশনে পাওয়া যায়।
2. Static Site
শুধুমাত্র HTML, CSS, JS দিয়ে তৈরি স্ট্যাটিক সাইটে ব্যবহারের জন্য। একটি global CDN-এর মাধ্যমে দ্রুত serve হয়। Custom domain, TLS, CI/CD সব পাওয়া যায়।
3. Private Service
বাইরের (public) world-এ exposed নয়। অন্য Render সার্ভিসের সাথে private network-এ যুক্ত থাকে। যেমন: শুধুমাত্র সার্ভিসগুলো (যদি microservice architecture থাকে) মধ্যে ব্যবহৃত হয়।
4. Background Worker
কোনো URL expose করে না, কিন্তু job queue থেকে বারবার কাজ করে। Celery বা Sidekiq-এর মতো ব্যাকগ্রাউন্ড কাজের জন্য ব্যবহৃত হয়।
5. Cron Job
একটি নির্ধারিত শিডিউলে script বা executable run করে, এবং তারপর exit করে যায়। URL expose করে না, তবে নির্দিষ্ট কাজ এডিট করার জন্য ভালো।
এই সার্ভিসগুলো managed database হিসেবে ব্যবহৃত হয়।
1. Render Postgres
Fully managed PostgreSQL ডেটাবেজ। Paid tier-এ backups, high availability, read replicas, point-in-time recovery (PITR) থাকে। Free tier-এ সেগুলো সীমিত হয়।
2. Render Key Value (Redis-compatible)
In-memory key-value store, job queue বা cache-এর জন্য ব্যবহার করা হয়। Paid tier-এ persistent disk এবং larger memory capacity পাওয়া যায়।
আজকের পোস্টে শুধু Web service দিয়ে Telegram bot সব সময় এর জন্য Run রাখার যে সিস্টেম টা সেটা দেখাবো। এক এক করে পরের service গুলো নিয়েও পোস্ট করবো। ফ্রী প্ল্যানে কিছু লিমিট আছে সেগুলো যেনে নিন!
- 1. Spin-down (Idle):
১৫ মিনিট কোনো ইনবাউন্ড ট্র্যাফিক না থাকলে Free Web Service স্বয়ংক্রিয়ভাবে ঘুমিয়ে যায় (sleep)—পরবর্তী রিকোয়েস্ট আসলে আবার শুরু হয়। এই “cold start” প্রায় ৩০ সেকেন্ড পর্যন্ত বিলম্ব ঘটাতে পারে ।
- 2. মাসিক Instances Hours (750 ঘণ্টা)
প্রতি মাসে ৭৫০ instance-hours ফ্রি পাওয়া যায়।
ঘুমিয়ে থাকার সময়—hours গ্রাহ্য হয় না।
ঘন্টা শেষ হলে সেই মাসের জন্য সব ফ্রি Web Services suspend হয়ে যায় ।
এক সাথে অনেকগুলো Telegram bot হোস্ট করা যাবে?
দেখুন, হোস্ট করা যাবে তবে ৭৫০ ঘন্টা তাহলে অনেক সহজেই শেষ হয়ে যাবে এতে করে ১ মাস শেষ না হওয়ার পর্যন্ত Bot কাজ করবে না। তাই যদি একদম ভালো ভাবে বট বেশি চালাতে চান তাহলে Render.com এ আরো নতুন অ্যাকাউন্ট করে নিবেন!
তো অ্যাকাউন্ট তো সবাই করতে পারে আসল কথা হচ্ছে Telegram bot রান করাটা। তো চলুন কিভাবে কি করবেন বলে দেই।
আমি একটা Tg bot রান করে দেখাচ্ছি!
- Github অ্যাকাউন্ট + Repository লাগবে একটা যেটাতে bot রান করার কোডগুলো থাকবে!
- Python দিয়ে করলে bot.py & requirements.txt ফাইল বানাতে হবে এবং সেগুলো Github repository তে আপলোড দিয়ে রাখতে হবে! অন্য কোড হলেও সেম শুধু ফাইল type আলাদা হবে!
উপরে মতো করে কোড তৈরি করে নিবেন দুটি ফাইল এগুলো বলতে হবে না আশা করি!
তো প্রথমে Github এ এসে profile এ ক্লিক করুন!
এখন Your repository তে ক্লিক করুন!
এখন New এ ক্লিক করুন!
এখন Repository নাম দিয়ে Create করে নিন, অন্য কিছু বদলানো লাগবে না!



এখন back এসে repository তে আসুন! এখন দুটি ফাইল আপলোড করে দিন!

Github এর কাজ শেষ এখন render.com থেকে বট টা হোস্ট করার পালা!
render.com এ অ্যাকাউন্ট তৈরি করে নিবেন আশাকরি এটা পারেন!
এখন এটাতে ক্লিক করুন!
এখন Github অ্যাকাউন্ট এর সাথে কানেক্ট করে নিন! Github নিয়ে অ্যাকাউন্ট করলে Auto কানেক্ট থাকে!
এখন যেটাতে ফাইলগুলো আপলোড দিছিলেন সেটা repository ক্লিক করুন!
এখন একটু নিচে আসলেই start command চাইবে এটা একেক জনের একেক রকন হবে কেনোনা কোড ফাইল আলাদা হয়! তবে python হলে নিচের টাই হবে আর অন্য ফাইল হলে যারা জানেন তাদের জন্য ভালো আর না জেনে থাকলে, Chatgpt তে file code গুলো দিয়ে বলবেন “এটা কোড render.com এ হোস্ট করবো এর জন্য start command চাই” তাহলেই পেয়ে যাবেন!
এখন Free service এ ক্লিক করুন!
এখন Deploy করুন!
এখন Deploy শুরু হবে! Build successful হলেই Bot কাজ শুরু করে দিবে যদি Deployed faild দেখায় তবুও বট কাজ করবে সমস্যা নেই!

আশা করি সব বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে কমেন্ট করুন!
