Probha premium blogger template free download



আপনারা যারা রেগুলার ব্লগিং করেন তারা অনেকেই ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন কারন ওয়ার্ডপ্রেস এ অনেস সুবিধা রয়েছে। কিন্তু আপনারা যারা নতুন ব্লগিং শুরু করছেন তারা নিশ্চয়ই ব্লগার ব্যবহার করেন কারন ব্লগারে ব্লগ তৈরি করতে প্রতিমাসে কোনো খরচ হয় না।

আপনারা চাইলে যারা প্রফেশনাল আছেন তারাও ব্লগার ব্যবহার করতে পারেন, অনেকেই বলবেন ব্লগারের জন্য তেমন কোনো অপ্টিমাইজড টেমপ্লেট নাই। আমি তাদেরকে বলবো ব্লগারের জন্যও অপ্টিমাইজড টেমপ্লেট আছে। আর আজকে সে টেমপ্লেটটি নিয়েই কথা বলবো।

ব্লগারের জন্য সেরা ফিচার্স ও ১০০% লোডিং স্পিড এর টেমপ্লেট নিয়ে আসছি যা আপনারা অফিশিয়ালি সম্পূর্ণ ফ্রিতে লাইফটাইম ব্যবহার করতে পারবেন। সকল আধুনিক ফিচার্স ও প্লাগইন নিয়ে তৈরি প্রোভা (Probha) ব্লগার টেমপ্লেট

আমি নিশ্চিত করেত বলতে পারি প্রোভা টেমপ্লেট আপনার ব্লগারে ব্লগিং এ অভিজ্ঞতা বদলে দিবে। কারন টেমপ্লেটটার UI এবং UX দারুন ভাবে ডিজাইন করা হয়েছে দেখে মনে হবে কোনো মিনি অ্যাপ ব্যবহার করা হচ্ছে।

কি কি প্লাগইন রয়েছে:

আপনাদেরকে আগেই বলেছিলাম প্রোভা টেমপ্লেট হাতেগোনা কয়েকটা প্লাগইন রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এই প্লাগইনগুলো আপনারা খুব সহজেই ব্লগার ড্যাশবোর্ড থেকে অন অফ বা কাস্টমাইজ করতে পারবেন।

নিচে প্লাগইনগুলো তালিকা দিলাম এবং ছোট্ট করে বর্ননা দিলাম কোনটা কি কাজ করে।

  1. Dynamic Shortcode: আপনি নিজেই বিভিন্ন বড় কোডকে শর্টকোড রুপান্তর করে সেগুলোকে পোস্টে ব্যবহার করতে পারবেন।
  2. Pull to Refresh: ব্রাউজারের নেটিভ পুল টু রিফ্রেশ বন্ধ করে নতুন পুল টু রিফ্রেশ যুক্ত করতে পারবেন যা সিঙ্গেল পেইজ এপ্লিকেশন প্লাগইন এর জন্য দারুন কাজের।
  3. Watermark: ব্লগ পোস্টের সকল ছবিতে ওয়াটারমার্ক যুক্ত করে ফলে কেউ যদি পোস্ট থেকে কোনো ছবি ডাউনলোড করতে যায় তবে অটোমেটিক ছবিতে আপনার ওয়াটারমার্ক রয়ে যাবে।
  4. Adsense: অ্যাডসেন্স এর অনেক বড় স্ক্রিপ্ট লাইব্রেরি লোড করতে ব্লগের লোডিং স্পিড এর উপর খারাপ প্রভাবে ফেলে, এই প্লাগইনটি ডাইনামিকভাবে স্ক্রিপ্ট লোড করতে ফলে লোডিং স্পিডে কোনো প্রভাবে পরে না।
  5. AdBlock: যদি কেউ ব্লাউজারে বা ডিভাইসে এডস ব্লকার ব্যবহার করে তবে তাকে এডস বন্ধ করার জন্য পপআপ দেখাবে যতক্ষণ না সে এডস ব্লকার বন্ধ করে।
  6. Cookie Consent: আপনার ব্লগ কুকিজ ব্যবহার করে কিনা সেটা দেখানোর জন্য এই প্লাগইন।
  7. Pagination: আপনার ব্লগের সকল পোস্ট ব্যবহারকারী ব্রাউজ করার জন্য নাম্বার্ড বাটন বা লোড মোর বাটন রয়েছে। আপনি যেকোনো একটা চয়েজ করে ব্যবহার করতে পারবে।
  8. SafeLink: অনেকে ব্লগপোস্টে বিভিন্ন ফাইল শেয়ার করেন তাদের জন্য এই প্লাগইন, ফাইল ডাউনলোড করার আগে ইউজারকে কয়েক সেকেন্ড ব্লগে রাখার জন্য এই প্লাগইন।
  9. Image Lightbox: ব্লগপোস্টে ব্যবহৃত ছবি সকল ডিভাইসে হয়তো সুন্দর ভাবে দেখা যায় না, সেটার সমাধান করার জন্য এই লাইটবক্স প্লাগইন।
  10. Contact Form: ব্লগারে কন্টাক্ট ফর্ম রয়েছে তবে তার জন্য ব্লগারে বড় একটা স্ক্রিপ্ট লোড করতে হয় ফলে সাইটের লোডিং স্পিড কমে যায়, সেটার সমাধান নিয়ে তৈরি করা হয়েছে কন্ট্রাক ফর্ম প্লাগইন যা ব্লগার এর এপিআই ব্যবহার করে নিরাপদভাবে মেসেজ ডেলিভারি করে।
  11. Sitemap: আপনার ব্লগের সকল পোস্ট ব্যবহারকারী সহজেই খুজে পেতে সাইট ম্যাপ পেইজ প্লাগইন।
  12. Single Page Application: পুরো ওয়েবসাইটকে বারবার লোড না করে একবার লোডেই অ্যাপের ব্রাউজ করার সুবিধা, ফলে পোস্ট রিডিং/পেইজ লোডিং স্পিড হয় সুপার ফাস্ট।
  13. Live Search: টাইপ করার সাথে সাথেই আপনার কাঙ্ক্ষিত পোস্টটি সার্চ করে দেখাবে।
  14. Pwa: আপনার ওয়েবসাইটকে একটি অ্যাপে রুপান্তর করবে যা আপনার ডিভাইসে ইনস্টল করতে পারবেন, অ্যাপটা অন্যদের সাথে শেয়ার ও করতে পারবেন।
  15. Split Post: অনেক সময় আমরা ব্লগে বড় পোস্ট লিখি সেটা অনেক বড় হয়, চাইলে পোস্টকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারবেন।
  16. Copy Paste: অনেকেই ব্লগের পোস্ট কপি করে নিজেদের ব্লগে পেস্ট করতে দেয়, বিভিন্ন সময় ব্লগের কপি পেস্ট বন্ধ করতে হয় সে জন্য এই প্লাগইন, সাথে আলাদা সুন্দর কাস্টম মেনু রয়েছে।
  17. Favourite: আপনার পচন্দের পোস্টকে সহজেই খুজে পেতে রয়েছে ফেভারিট প্লাগইন। যেকোনো পোস্টকে ফেভারিট এ যুক্ত করে পরে যেকোনো সময় পোস্ট পড়তে পারবেন।
  18. Network Status: ডিভাইস ইন্টারনেট থেকে কানেক্টেড বা ডিসকানেকটেড হলে আপনাকে জানিেয় দিবে
  19. Font: এই প্লাগইন দিয়ে যেকোনো ফন্ট ব্লগে ব্যবহার করতে পারবেন, সরাসরি ফন্ট ব্যবহার করলে ব্লগের লোডিং স্পিড কমে যায়, এই প্লাগইন দিয়ে লোড করলে লোডিং স্পিড এর কোনো সমস্যা হয় না।
  20. Table Of Contents: আপনার ব্লগের পোস্টে হেডিং গুলোকে একসাথে সাজিয়ে টেবিল অব কন্টেন্ট তৈরি করতে ফলে সহজেই মুল টপিকে নেভিগেট করা যায়।

উপরে দেওয়া সবগুলো প্লাগইন নিয়ে বিস্তারিত ডেমো ব্লগে আলোচনা করা হয়েছে, কীভাবে ব্যবহার করবেন সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে।

কি কি ফিচার্স রয়েছে:

আপনাদের ব্লগিং অভিজ্ঞতা উন্নত করতে রয়েছে অনেক ফিচার্স যেগুলো আপনাদের জানা উচিত। সবগুলোই ফিচার্স বিল্ট-ইন ভাবে দেওয়া আছে যা আপনারা মডিফাই করতে পারবেন না।

  • ডার্ক মোড: আপনানা ডার্ক বা লাইট মোড ব্যবহার করতে পারবেন সাথে রয়েছে স্মুথ অ্যানিমেশন।
  • লোডিং স্পিড: বিভিন্ন টেস্টে সবসময় টেমপ্লেটটা ১০০% লোডিং স্পিড এ পাশ করে, যা ব্লগের এসইও এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
  • পোস্ট কার্ড ডিজাইন: বিল্ট-ইন ভাবে তৈরি করা আছে রিলেটেড পোস্ট কার্ড যা শুধু আপনার ব্লগের পোস্টে অন্য পোস্টের লিংক শেয়ার করলেই অটোমেটিক তৈরি হয়।
  • ডাউনলোড কার্ড ডিজাইন: ব্লগে বিভিন্ন ডাউনলোড লিংক এড করতে ডাউনলোড কার্ড ডিজাইন ব্যবহার করতে পারবেন।
  • এডস রেডি: ব্লগে এড বসানোর জন্য বিভিন্ন জাইগা রয়েছে।
  • লেবেল বাই পোস্ট/স্টোরি পোস্ট: ক্যাটাগরি ভিত্তিক পোস্ট দেখানোর সিস্টেম রয়েছে।
  • রিলেটেড পোস্ট: একটি পোস্টের সাথে সম্পর্কি আরো পোস্ট দেখাবে।

আরো বিভিন্ন ফিচার্স রয়েছে যা আপনারা ডেমো ব্লগ এর ডক্স পোস্ট পড়লেই দেখতে পাবেন।

টেমপ্লেট এর স্ক্রিনশট:

আপনাদের টেমপ্লেট কেমন তা দেখানোর জন্য নিচে কয়েকটা স্ক্রিনশট দিয়েছি, হয়তো স্ক্রিনশট দেখেই সিদ্ধান্ত নিতে পারবেন টেমপ্লেট কি ব্যবহার করবেন কিনা। তবুও আপনাদেরকে ডেমো লিংক ভিজিট করার অনুরোধ করবো।

 

 

 

 

 

ডেমো লিংক:

নিচে দেওয়া লিংক থেকে সরাসরি টেমপ্লেট এর ডেমো দেখে নিন: লিংক

ডাউনলোড:

আপনারা খুব সহজেই টেমপ্লেটটির XML ফাইল ডাউনলোড করতে পারবেন এবং আপনার ব্লগে রিস্টোর করতে পারবেন। নিচে দেওয়া লিংক থেকে এক ক্লিকে ডাউনলোড করে নিন।

Download Theme

টেমপ্লেট যদি আপলোড করে রিস্টোর না হয় তবে টেমপ্লেট এর কোড কপি করে থীম এডিট মোডে দিয়ে পেস্ট করে দিবেন। আপনারা টেমপ্লেট এর সকল আপডেট ভার্সন ডাউনলোড করতে পারবেন বিনামূল্যে। আপগ্রেড ভার্সন পেতে ডেমো ব্লগে নজর রাখবেন।

পরিশেষে বলতে চাই:

প্রোভা টেমপ্লেট সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন, কেউ কারো কাছ থেকে টাকা দিয়ে কিনতে যাইয়েন না। প্রোভা টেমপ্লেট আপনারা কোনো রকমের ফুটার ক্রেডিট ছাড়াই ব্যবহার করতে পারবেন। সম্পুর্ন ফ্রি সকলের জন্য, আপনানা চাইলে আপনাদের নিজেদের মতো ডিজাইন করতে পারবেন কিন্তু সেই ডিজাইন কারো কাছে বিক্রি করতে পারবেন না। নিজের মতো ডিজাইন করলে হালকা একটু ক্রেডিট যুক্ত করার অনুরোধ থাকবে।

আপনাদের চিরচেনা টেমপ্লেটগুলোর সাথে এটাকে মেলাতে যাইয়েন না কারন অন্যান্য টেমপ্লেট থেকে এটা সম্পূর্ণ আলাদা। যখনই অন্যদের সাথে খেলার জন্য মাঠে নামলাম তখনই তারা লিভ নিলো 😀।

যাইহোক, আপনারা চাইলে পরামর্শ দিতে পারেন কীভাবে প্রোভা টেমপ্লেট আরো উন্নত করা যায়, কোনো প্লাগইন এর আইডিয়া থাকলেও জানাতে পারেন। কোনো টেমপ্লেট নিয়ে কোনো সাপোর্ট এর প্রয়োজন হলে টেলিগ্রামে সাপোর্ট গ্রুপে জয়েন করতে পারেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank's for visiting me!

X