আমরা তো দৈনন্দিন জীবনে অনেক টাকা পয়সার আদান প্রদান করি। এই টাকা আদান প্রদান করার সাথে দৈনিক আয় ও ব্যায় এর হিসাব রাখা অত্যান্ত গুরুত্বপূর্ণ। কারন এতে মাস শেষে ব্যাক্তি তার খরচের ব্যপারে একটা ওভারঅল ধারনা পেতে পারে। এতে সহজে বোঝা যায় কোন ক্ষেত্রে ব্যাক্তির খরচ অনেক বেশি হচ্ছে। সেটাকে সনাক্তকরণের মাধ্যমে মাসিক খরচ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এবং অপ্রয়োজনীয় ব্যয় গুলো অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এছাড়াও আরো অনেক কিছু। এখন এই কাজ ফোনের মধ্যে করার জন্যই বহু অ্যাপ্লিকেশন আছে যেগুলো কিছু কিছুতে গুরুত্বপূর্ণ ফিচার পে ওয়ালের মধ্যে লক করা। আবার অধিকাংশই এডসে ভরপুর। এখানে আসে প্রিমিয়াম কিলার একটি ওপেনসোর্স অ্যাপ।
প্রায় ১১৫০ শব্দ এর মত শব্দ লিখেছি, ২৯ টা এডিটেড স্ক্রিনশট, ৪ থেকে ৫ ঘন্টার মত সময় নিয়ে লেখা এই পোস্ট। এটি শুধু একটা র্যান্ডম অ্যাপ রিভিউ না। এখানে আমি দেখিয়েছি কিভাবে ইফেক্টিভ ভাবে অ্যাপটি ব্যবহার করবেন যেন আপনার দৈন্দিন জীবন সহজ হয়ে যায়। তাই আমি আশা করবো আপনি পুড়োটা মনোযোগ দিয়ে পড়বেন।
Ivy wallet: অ্যাপ
হিসাব রক্ষণাবেক্ষণ এর আল্টিমেট অ্যাপ। এই অ্যাপটি একেবারে ফ্রি একটি অ্যাপ। হিসাব বিজ্ঞান এর জবেদার মতো আপনার রিয়াল লাইফ এর অর্থকড়ি এর হিসাব ট্রাক রাখতে পারবেন। গিটহাবে এর সোর্স কোড একেবারে উন্মুক্ত। এবং অ্যাপটি প্লে স্টোরেও অ্যাভেইলেবল আছে। এর ফিচার গুলো সম্পর্কে বলতে গেলে একটা লিস্ট তৈরি হয়ে যাবে। একটা ফ্রি অ্যাপ এত কিছু অফার করে সেটা আসলেই প্রশংসনীয়। নিচে এর কিছু ফিচার সম্পর্কে পড়ে নিন।
ফিচার্স
- মাল্টিপল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট: আমার দেখা Ivy wallet অ্যাপই মাল্টিপল ওয়ালেট/অ্যাকাউন্ট ব্যবহার করার সুবিধা দিয়ে থাকে। যেখানে আপনি একাধারে ক্যাশ, বিকাশ, নগদ, ইনডিভিজুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্টসমূহ একসাথে ম্যানেজ করতে পারবেন। সব গুলো অ্যাকাউন্টের টাকার টোটাল হিসেব একবারেই দেখতে পারবেন। ইনকাম/খরচ এর এন্ট্রি অ্যাড করার সময় সেই নির্দিষ্ট অ্যাকাউন্টেই এন্ট্রি করা যাবে। যেমন সরাসরি ব্যাঙ্ক/এমএমএস (বিকাশ, নগদ, রকেট) অ্যাকাউন্ট থেকে পেমেন্ট কিংবা টাকা পাঠালে উক্ত অ্যাকাউন্টের জন্যই ডাটা এন্ট্রি করা যাবে এতে ভবিষ্যতেও হিসাব টা থেকে যাচ্ছে।
- অ্যাকাউন্ট ট্রান্সফার: দৈনন্দিন জীবনে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে (ক্যাশ আউট করতে) হয় আবার প্রয়োজনে অ্যাকাউন্টএ টাকা ক্যাশ ইন/ডিপোজিট করতে হয়। লিট্রালি এই বিষয়টি মাথার রেখে অ্যাকাউন্ট ট্রান্সফার ফিচার টি যুক্ত করা হয়েছে। উদাহরণ আপনার বর্তমান ক্যাশ থেকে যদি বিকাশে আপনি টাকা ক্যাশ ইন করেন তবে সেটা অ্যাপের ডাটাবেজে অ্যাকাউন্ট ট্রান্সফার (ক্যাশ > বিকাশ) হিসেবে অ্যাড করা যাবে যেটা ভবিষ্যতে দেখলে সহজে বোঝা যাবে এই টাকা এর হিস্টোরি।
- বাজেট: এই অ্যাপটি আপনাকে মান্থলি বাজেট নির্ধারন করার মতো সুবিধা দিয়ে থাকে। এতে আপনি সারা মাসে কত টাকা খরচ করবেন এখান থেকে একটা ধারনা পেয়ে যেতে পারবেন।
- লোনস: লোন/ঋন ম্যানেজ করার জন্যই এই ফিচার টি তৈরি করা হয়েছে। আপনি কারো কাছে লোন নিয়েছেন কিংবা কাউকে লোন দিয়েছেন সেটার রেকর্ড এখানে সেভ করে রাখতে পারবেন।
- রিপোর্ট: রিপোর্ট ফিচারটা অনেক কাজের প্রমানিত হতে পারে। এখান থেকে সারা মাসের কিংবা নির্দিষ্ট সময়ের রিপোর্ট চাইলে এক্সপোর্ট করা যেতে পারে। এছাড়াও অ্যাপে আরেক ধরনের রিপোর্ট আছে। সেটা নিয়ে পরে বলছি।
ব্যবহার পদ্ধতি
আইভি ওয়ালেট অ্যাপটি প্রথমবার ওপেন করার পরে শুরুতে টার্মস এন্ড কন্ডিশন সব সিলেক্ট করার পরে Offline Account এ ক্লিক করুন। এর পরে ফ্রেশ স্টার্ট এ ক্লিক করুন। ইতিমধ্যে খ্যাপ এর ব্যাকআপ ফাইল থাকলে Import backup file এ ক্লিক করুন।

আপনার দেশ এর কারেন্সি সিলেক্ট করুন।

Add Accounts থেকে আপনার যত হিসাব অ্যাকাউন্ট আছে (যেমন, বিকাশ, নগদ, রকেট) সব অ্যাড করুন। অন্যান্য অ্যাকাউন্ট গুলো পরে অ্যাপ এর অ্যাকাউন্ট ট্যাব থেকেও করতে পারবেন। তবে এখানে আপনি Cash টি সিলেক্ট করে নিতে পারেন। এর পরে Categorys থেকে গুরুত্বপূর্ণ স্পেন্ড করার ক্যাটাগরি গুলো সিলেক্ট করুন। ক্যাটাগরিরও আপনি Accounts এর মতো পরে তৈরি করতে পারবেন। এর পরে ফিনিশ এ ক্লিক করুন।

অ্যাপ হোম পরিচিতি
Ivy wallet অ্যাপে আপনি ২ টা ট্যাব দেখতে পাবেন। এগুলো হলো Home এবং Accounts। সবার উপরে (টোটাল ক্যাশ, ব্যাঙ্ক সকল মিলে) কারেন্ট ব্যালেন্স দেখতে পারবেন। এরপরে ইনকাম ও এক্সপেন্স এর ওভারঅল হিসাবটি দেখতে পাবেন। এবং এরপরে মাসের ইনকাম ও খরচের হিসাব গুলো সব নিচে দেখা যাবে। ডান পাশে আছে খ্যাকাউন্টস ট্যাব। এখানে আপনি আমরার বিভিন্ন অ্যাকাউন্ট যেমন ক্যাশ, বিকাশ, নগদ ও বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর কারেন্ট ব্যালেন্স দেখতে পারবেন। এখানে হোম এবং অ্যাকাউন্টস দুটাতেই প্লাস বাটন আছে যেটার কাজ হলো হোম থেকে প্লাসে ক্লিক করে আপনি আয় ব্যায় ও অ্যাকাউন্ট ট্রান্সফার ইত্যাদি করতে পারবেন। অ্যাকাউন্ট থেকে প্লাস এ ক্লিক করলে নতুন অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন।

হোমে Income ও Expense এর বড় বড় কার্ড গুলোতে ক্লিক করলে বর্তমান মাসের ইনকাম ও খরচের একটা ওভারঅল আইডিয়া পাওয়া যাবে। যানা যাবে কোথায় বেশি খরচ হচ্ছে।

আয় ব্যায় এর হিসাব অ্যাড করার জন্য হোম থেকে প্লাস বাটনে ক্লিক করুন। তাহলে নিচের মতো আসবে।

আয় ব্যায় অ্যাড করার নিয়ম
প্লাস এ ক্লিক করে খরচ হলে Add Expense বাটনে ক্লিক করুন। এবার আপনার খরচের পরিমান লিখুন। গুরুত্বপূর্ণ: উপরে আপনার কোন অ্যাকাউন্ট থেকে খরচ হয়েছে সেটা সিলেক্ট করুন। এটা Ivy Wallet এর অন্যতম বেস্ট পার্ট। নেক্সট এ রিলেভেন্ট ক্যাটাগরি সিলেক্ট করুন (ক্যাটাগরি মাস্টবি সিলেক্ট করবেনই এতে কোন খাতে কেমন খরচ হচ্ছে সেটা বুঝতে পারবেন অতি সহজে) এর পরে সবশেষে খরচের নাম লিখে (+Add) এই বাটনে ক্লিক করুন। একই উপায়ে আপনি আপনি ইনকাম এর এনট্রিও করতে পারবেন।

অ্যাকাউন্ট ট্রান্সফার
ধরুন আপনি এই অ্যাপ দিয়ে আপনার ক্যাশ, ব্যাঙ্ক ব্যালেন্স, এমএমএস বিকাশ নগদ ইত্যাদি ম্যানেজ করছেন। এখন যদি আপনার দরকার হয় আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা বের করে খরচ করবেন তবে সেটা এন্ট্রি করবেন কিভাবে? অ্যাকাউন্ট ট্রান্সফার ফিচারটি সে সমাধান দিবে।
যদি আমি বিকাশ থেকে ক্যাশ অ্যাকাউন্ট এ মানি ট্রান্সফার করি তবে পদ্ধতিটা হবে ১) অ্যাকাউন্ট ট্রান্সফার ক্লিক করবো। ২) যে অ্যাকাউন্ট থেকে মানি ট্রান্সফার করবো (From) সেটা বিকাশ সিলেক্ট করবো। যে অ্যাকাউন্ট এ টাকা নেব (To) সেটা ক্যাশ সিলেক্ট করবো। এবং অ্যাড এ ক্লিক করবো। তাহলে পাশের ৩নং সক্রিনশট এর মত করে এন্ট্রি হয়ে যাবে।

বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করলে তো ফি কাটবে। সেটা ম্যানেজ করবো কিভাবে? সিম্পল: যেহেতু বিকাশ অ্যাকাউন্ট থেকে ফি কেটেছে তাই ফি এর জন্য (অ্যাকাউন্ট বিকাশ সিলেক্ট করে) নতুন একটি এন্ট্রি করুন এবং খরচের পরিমানে বিকাশ ক্যাশআউট খরচ বসিয়ে দিন। এভাবে হিসাব বিজ্ঞান এর জাবেদা এর মত সকল অ্যাকাউন্ট এর একুরেট হিসাব থেকে যাবে। ফান ফ্যাক্ট: আমার আর বিকাশ, নগদ এসব অ্যাকাউন্ট এর ব্যালেন্স দেখার জন্য নির্দিষ্ট অ্যাপে ঢুকতে হয়না কারন সব হিসাব একুরেট তাই এখানে এসেই দেখে নেই। 😆
লোনস ম্যানেজমেন্ট
ঋন ম্যানেজ করার জন্য এই অ্যাপের আছে লোন ম্যানেজার যেখানে আপনি কাকে লোন দিয়েছেন, কিংবা লোন নিয়েছেন সেসব কিছুই ম্যানেজ করতে পারবেন। এর জন্য অ্যাপে গিয়ে উপর থেকে নিচে টানুন অথবা উপরে ডান পাশে Bottom Arrow এর বাটনে ক্লিক করুন তাহলে কুইক অ্যাকসেস এক্সটেন্ডেড হয়ে যাবে। সেখান থেকে Loans অপশনে ক্লিক করুন।

লোন নিয়ে থাকলে Borrow money ও লোন দিয়ে থাকলে Lend money সিলেক্ট করুন। লোন ক্যাশে দিয়েছেন নাকি অন্য অ্যাকাউন্ট থেকে দিয়েছেন সেটা অ্যাকাউন্ট থেকে সিলেক্ট করুন। এখানে Loans ফিচার টি একটি ইন্ডিপেন্ডেন্ট হিসাব রাখে কিন্তু আপনি যদি Create a Main Transaction সিলেক্ট করেন তবে সেটা আপনার অ্যাকাউন্ট এর ব্যালেন্স যোগ/বিয়োগ করবে এবং হোমে আয়/ব্যায় এর এন্ট্রিতে দেখাবে। (আমি রেকমেন্ড করবো আপনি এটা ক্লিক দিয়ে অ্যাড করবেন)

এখন ঋণের হিসাব এড করার জন্য এড রেকর্ড এই বাটনে ক্লিক করুন। যেহেতু ঋণ পরিশোধ হয়েছে তাই Decrease বাটনে ক্লিক করুন। আর যদি আরো বেশি ঋণ এর পরিমাণ বেড়ে যায় তবে Increase বাটনে ক্লিক করুন। Create a main transaction সিলেক্ট করুন এবং এড এ ক্লিক করে রেকর্ড টি অ্যাড করুন।

উপসংহার
এই অ্যাপটি অনেক গুরুত্বপূর্ণ একটি অ্যাপ। আমি এই অ্যাপের প্রায় সব গুলো গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে বর্ননা করেছি। আরো বলেছি কিভাবে সঠিক এই অ্যাপটি ব্যবহার করবেন। তাই আপনি যদি আলসেমি করে শুধু অ্যাপটিই ডাউনলোড করেন সব নিজে ফিগার আউট করবেন ভেবে এবং পোস্ট টি যদি না পড়েন তবে দয়া করে আবার পড়ুন। এই অ্যাপের এত ফিচার আমার নিজেরও কয়েকদিন লেগেছে সব গুলো পরিপূর্ন ভাবে আয়ত্ত করতে। সে জন্য ইনিশিয়ালি এই পোস্ট টি আপনার জন্য অনেক কাজের হবে যদি আপনি এই অ্যাপটি ব্যবহার করার কনসিডার করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
