HTML ফাইল রান করাতে পাবেন ফোনেই, মাত্র ৫ এমবির এই অ্যাপ দিয়ে ফোনকে লোকালহোস্ট বানিয়ে ফেলুন


আসসালামুআলাইকুম, অনেক দিন পর ট্রিকবিডিতে পোস্ট করতে বসলাম। সবাই কেমন আছেন?

আজকে আপনাদের সাথে একটা অ্যাপ শেয়ার করব, যেটা দিয়ে আপনারা আপনাদের এন্ড্রয়েড ফোনকেই localhost বানাতে পারবেন।

Localhost বানিয়ে যেকোনো html ফাইল রান করতে পারবেন। আমরা অনেকে অনেকগুলা html css ফাইল নিয়ে কাজ করি, এটার জন্য আমাদের হোস্টিং কিনতে হয়, বা অন্য কোনো ভারী অ্যাপ ইউজ করতে হয়। আর এই অ্যাপ দিয়ে আপনি খুব সহজেই এক ক্লিক এখনো ফোল্ডার কে মেইন করে Localhost রান দিতে পারবেন।

App Name: Localhost:Port
Size: 5 MB
App Link – Dowload Now

প্রথমে অ্যাপটা ডাউনলোড করে ইন্সটল করে নিন ফোনে এরপর ওপেন করলে নিচের মত ছবি দেখতে পাবেন।

উপরে ফোল্ডার পাথ আর নিচে পোর্ট দিতে হবে।

আমি একটা ফোল্ডার এর পাথ কপি করে নিচের মত বসিয়ে, আমার ইচ্ছামত পোর্ট দিয়ে START এ ক্লিক করলাম। আপনারও সেমভাবে করবেন।

START হলে server link দেখতে পাবেন। লিংকের ওপরে ক্লিক করলে লিঙ্ক কপি হয়ে যাবে। এরপর ব্রাউজার এ গিয়ে লিঙ্ক পেস্ট করে enter দিবেন, তাহলেই দেখবেন জাদু।

অ্যাপটি Murad Hasan ভাই বানিয়েছেন। আপনাদের বুজতে অসুবিধা হলে কমেন্ট করেন।

আজকে আর নয়,  ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিয়মিত থাকুন Trickd.com এর সাথে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank's for visiting me!

X