Google Play-Store এর বেস্ট অল্টারনেটিভ (Open-Source) পর্ব-১


Google Play-Store এ হাজারো ক্লোজ-সোর্স এপের মাঝে আজকে আপনাদেরকে পরিচয় করাবো একটি লাইটওয়েট কিন্ত ফিচার্সে ভরপুর একটা ওপেন-সোর্স এপের সাথে। to be specific “এটা একটা এপ ডাউনলোডার+ইনস্টলার”, যার মাধ্যমে বেশ কয়েকটি সাইট থেকে এপ ডাউনলোড করা যায় এবং ইনস্টল করা যায়। প্রাইভেসি ফোকাস্‌ড মানুষের জন্য Google PlayStore, Aurora Store এর একটা সেরা Alternative।

এটি লাইটওয়েট একটা এপ হয়েও ফিচার্স অনেক।

Open-Source এপ ইউজারদেরকে কোনো এপ ডাউনলোড করতে হলে গিটহাব থেকে ডাউনলোড করতে হয়, পরবর্তীতে এপ ইনস্টলের জন্য প্রতিবার গিটহাবে গিয়ে এপ ডাউনলোড করে আপডেট করতে হয়, কখনো কখনো কিছু এপ ফ্রেশ ইনস্টল করার প্রয়োজন পড়তো, যার ফলে ইউজারকে পুনরায় এপটি লগইন করতে হয় যেটা খুবই ঝামেলার ছিলো।

এসব সমস্যার সমাধান হিসেবে আছে “Obtainium”, একটি ওপেন সোর্স অ্যান্ড্রয়েড অ্যাপ যা বিভিন্ন সোর্স (যেমন GitHub/GitLab/ওয়েবসাইট/FDroid ইত্যাদি) থেকে সরাসরি অ্যাপের APK ট্র্যাক, ডাউনলোড করতে পারে। আবার এর মাধ্যমে প্লেস্টোরের মতোই এপ আপডেটও দেওয়া যায় (অটোমেটিক ডাউনলোড হলেও এপ ইনস্টলেশনের জন্য ইউজার পারমিশন প্রয়োজন হয়)।

App link {

Obtainium:      https://github.com/ImranR98/Obtainium

Latest Release: https://github.com/ImranR98/Obtainium/releases/tag/v1.2.4

//আপনার ফোনের CPU Architecture অনুযায়ী ডাউনলোড করে নিবেন উপরে দেওয়া লিংক থেকে।

বিস্তারিত video: Youtube

}

 

প্রথমে এর সুবিধাগুলো আলোচনা করা যাক:

* গুগল সার্ভিস ছাড়াই কাজ করে, কোনো একাউন্ট তৈরি করার প্রয়োজন পড়ে না (DeGoogled + Privacy Focused একটা এপস্টোর)

* Light weight একটা app, যার কারনে লো-বাজেটের ফোনেও খুবই স্মুথলি কাজ করে।

* OpenSource, তাই Source Code উন্মুক্ত হওয়ায় অধিক নিরাপদ।

* Obtainium মাধ্যমে ইনস্টল করা এপগুলো পরবর্তীতে এখান থেকেই আপডেট দেওয়া যায়। এছাড়া এখানে অটো-আপডেটের সুবিধা রয়েছে।

#যেসকল সাইট থেকে এপ ডাউনলোড করা যায়:

  •  GitHub
  •  GitLab
  •  F-Droid (official + third party repo)
  •  Website
  •  APKMirror
  •  UntoDown etc.

 

“Apps” পেজে সকল এপ দেখা যায়। এখান থেকে ডাউনলোড করা app গুলো আপডেট দেওয়া যায়।

এপ এড করার জন্য গিটহাবে / F-Droid এ যাওয়ার প্রয়োজন পড়ে না।

“Add App” option থেকে গিটহাব/F-Droid এর এপ সার্চ করা যায়।

এক্ষেত্রে প্রথমে “Search Box” এ এপের নাম দিতে হবে।

তারপর এপটির Source (Github/Gitlab/F-Droid) select করতে হবে।

 

যদি ভিন্ন সোর্স হয়, তাহলে “app source URL” এর মাধ্যমে ডাউনলোড করা যায়।

এপদ্ধতিতে Github/F-Droid/ Gitlab ছাড়াও APKPure, Aptoide, UntoDown,

Huawei AppGallery, APKMirror, SourceHut, Telegram App এবং

Direct app link এর মাধ্যমে ডাউনলোড করা যায়।

Setting থেকে Background App আপডেট বন্ধ করে রাখা যায়। এছাড়া Parallel Downloading

চালু করতে পারেন দ্রুত এপ ডাউনলোডের জন্য।

Personalization হিসেবে Light/Dark mode এর পাশাপাশি “Pure Black Dark Theme”  এবং

“Material You Theme” রয়েছে।

কোনো প্রশ্ন থাকলে কমেন্টবক্সে জানাতে পারেন।

আজকের পর্বের জন্য এখানে বিদায়, দেখা হচ্ছে Open Source এপের পর্বের দ্বিতীয় পর্বে।…

Telegram @fh905


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank's for visiting me!

X