আসল্লামুলাইকুম বন্ধুরা
আজকের ডিজিটাল যুগে একটি ওয়েবসাইট বা অনলাইন ব্যবসার আসল শক্তি হচ্ছে ডোমেইন নেম। আজকে আমি সেই ডমেইন এর তথ্য যেমন– ডোমেইনটি আসলে কবে রেজিস্টার হয়েছে, মেয়াদ কখন শেষ হবে, কোন সার্ভারে আছে, SSL চালু আছে কি না? এসব জানার জন্য একটি টুলস নিয়ে হাজীর হয়েছি আপনাদের মাঝে। এই টুলসটি আপনে ব্লগার, ওয়ার্ডপ্রেস বা আপনার কাষ্টম যে কোনো সাইটে ও ব্যাবহার করতে পারবেন।
Domain Info Tool এই টুল দিয়ে আপনি মাত্র কয়েক সেকেন্ডেই ডোমেইনের গুরুত্বপূর্ণ তথ্য বের করতে পারবেন।
তো চলুন বন্ধুরা টুলসটির ফিচার গুলি আগে দেখে নেয়।
ডিজাইন ও ব্যবহারযোগ্যতা
প্রথমেই কথা বলবো টুলটির লুক আর ডিজাইন নিয়ে।
Modern Glassmorphism Design → ব্যাকগ্রাউন্ডে রঙিন গ্রেডিয়েন্ট, সামনে সাদা/ডার্ক কার্ড, সাথে হালকা ব্লার ইফেক্ট আছে।
Dark/Light Mode Toggle → চাইলে রাতের মতো ডার্ক 🌙 মোডে ব্যবহার করুন, আবার দিনের মতো ☀️ লাইট মোডে ও ব্যাবহার করতে পারেন।
Responsive Layout → মোবাইল থেকে বড় স€™ক্রিন, সবখানেই একদম মানানসই।
Hover Animation → মাউস রাখলে কার্ড একটু উপরে উঠে যায়।
Smooth Transition → স্ক্রল করলে প্রতিটি সেকশন হালকা অ্যানিমেশনে ভেসে আসে।
মূল ফিচারসমূহ
1️⃣ ডোমেইন চেক
শুধু ডোমেইন নেম লিখে Check Domain ক্লিক করুন।
এক মুহূর্তেই রেজিস্ট্রেশন, এক্সপায়ারি, স্ট্যাটাস – সব তথ্য চলে আসবে।
চাইলে একই তথ্য CSV ফাইল আকারে এক্সপোর্ট করতে পারবেন, তুলুনা মুলুক বিশ্লেষণ এর ক্ষেত্রে এটি দরকারি বলে মনে করি।
2️⃣ ডোমেইনর বয়স (Domain Age)
ডোমেইন প্রথম রেজিস্টার হওয়ার সময় থেকে এখন পর্যন্ত কতো বছর, কতো মাস, কতো দিন হয়েছে – সেটা লাইভ অ্যানিমেশন আকারে দেখতে পারবেন।
SEO আর ডোমেইন ভ্যালু বোঝার জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ তথ্য।
3️⃣ রেজিস্ট্রেশন ডিটেইলস
কোন Registrar এর মাধ্যমে রেজিস্টার করা হয়েছে।
কোন Registry ব্যবহার করছে।
Created Date, Updated Date, Expiry Date সব একসাথে।
4️⃣ নামসার্ভার + আইপি + দেশ
ডোমেইনের সাথে যুক্ত প্রতিটি Nameserver দেখাবে।
সেই সার্ভারের IP Address বের করে আনবে।
IP দেখে সেই সার্ভার আসলে কোন দেশে হোস্ট করা আছে তাও দেখাবে।
Nameserver-এর Country Distribution এক নজরে বোঝাতে Pie Chart Visualization ব্যবহার করা হয়েছে।
5️⃣ SSL (HTTPS) চেক
ডোমেইনে SSL চালু আছে কি না, সেটা সরাসরি দেখতে পারবেন।
Active হলে সবুজ ✅ Active ব্যাজ।
না থাকলে লাল ❌ Inactive ব্যাজ।
6️⃣ DNS Records
সব ধরনের DNS রেকর্ড এখানে পাওয়া যাবে, যেমন:
A Record
AAAA Record
MX Record
CNAME Record
TXT Record
SOA Record
📋 সুবিধাজনক ফিচার
👉 প্রতিটি তথ্যের পাশে ছোট্ট Copy Button দেওয়া আছে। যেকোনো তথ্য চাইলে এক ক্লিকে কপি করে রাখতে পারবেন।
👉 তথ্য লোড হতে কয়েক সেকেন্ড লাগলে সুন্দর একটি Loading Spinner ঘুরতে থাকে।
👉 ভুল ডোমেইন দিলে সরাসরি Error Message দেখা যায়, যাতে ইউজার বিভ্রান্ত না হয়।
👉 Export CSV → সব তথ্য একসাথে ডাউনলোড করে অফলাইনে রেখে দেওয়া যায়।
এই Domain info tool কারা ব্যবহার করবেন?
এই টুল শুধু ডেভেলপারদের জন্য নয়, আরও অনেকের কাজে আসতে পারে –
🔍 SEO এক্সপার্টরা → ডোমেইনের বয়স ও SSL দেখে সাইটের বিশ্বাসযোগ্যতা যাচাই করতে পারবেন।
💰 ডোমেইন ইনভেস্টররা → কোন ডোমেইন কিনবেন, কোনটা পুরোনো – বুঝতে পারবেন।
🌍 হোস্টিং প্রোভাইডাররা → কোন সার্ভার কোথায় হোস্ট করা আছে তা বের করতে পারবেন।
👨💻 ওয়েব ডেভেলপাররা → DNS বা SSL সমস্যা সমাধান করতে পারবেন সহজে।
📈 ডিজিটাল মার্কেটাররা → প্রতিদ্বন্দ্বী সাইট বিশ্লেষণে কাজে লাগাতে পারবেন।
কেন ব্যবহার করবেন এই টুল?
একসাথে সব তথ্য পাওয়ার জন্য আলাদা আলাদা সাইটে যেতে হবে না।
সময় বাঁচাবে ✅
তথ্য একেবারেই আপডেটেড ✅
ডেটা এক্সপোর্ট করার সুবিধা ✅
ভিজ্যুয়াল চার্ট থাকার কারণে তথ্য বুঝতে সহজ ✅
তো বন্ধুরা এই ছিলো Domain info tool এর ফিচার সমূহ। এখন আমরা দেখবো কি ভাবে সেটাপ করবেন।
Blogger এ সেটাপ করার নিয়ম
১. Blogger Dashboard-এ লগইন করুন
প্রথমে আপনার Blogger অ্যাকাউন্টে লগইন করুন।
যেই ব্লগে টুল সেটআপ করতে চান, সেটি সিলেক্ট করুন।
২. একটি নতুন Page তৈরি করুন
মেনু থেকে Pages → New Page এ ক্লিক করুন।
টাইটেলে একটা নাম দিন (যেমন Domian info check)
৩. এবার HTML ভিউতে যান
এডিটরের উপরে Compose আর HTML নামে দুটি অপশন পাবেন।
সেখান থেকে HTML ভিউ সিলেক্ট করুন।
এখন নিচের লিংক থেকে কোডটি copy করে। নিচের screenshot এর মতো করে সব ঠিকঠাক মতো পেস্ট করুন।
Copy code form here

এরপর publish এ ক্লিক করে পেইজ পাবলিশ করুন। এবং domain info tool টি উপভোগ করুন।
WordPress এ সেটাপের নিয়ম
বন্ধুরা ওয়ার্ডপ্রেসের জন্য আমি এটিকে plugin হিসেবে বানিয়েছি। যেটার শর্টকোড [domain] এর মাধ্যমে যেকোনো জায়গাই, দেখাতে পারবেন।
১. প্লাগইন ইন্সটল করুন
প্রথমে নিচের লিঙ্কে গিয়ে প্লাগইন zip file টি ডাউনলোড করুন।
Download Plugin
তারপর আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগইন করুন।
বাম দিকের মেনু থেকে → Plugins → Add New যান। এরপর upload প্লাগইন এ ক্লিক করে
ফাইল সিলেক্ট করে Install Now চাপুন।
ইনস্টল শেষ হলে Activate করে দিন।
2. শর্টকোড সেটাপ
একটা পেইজ তৈরি করুন এবং সেটাতে নিচের ছবির মতো সেটাপ দিন।

এরপর Publish করুন এবং উপভোগ করতে থাকুন ধন্যবাদ।
আর কাষ্টম যেকোনো সাইটে সেটাপ করতে HTMl file আকারে ব্লগার এর একই কোডটি ব্যাবহার করতে পারেন।
তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করতেছি আবার দেখা হবে নতুন কোনো পোস্টে, ভালো থাকুন সুস্থ থাকুন, ট্রিকবিডির সাথেই থাকুন।
