
ভাবুন তো, আপনি বাইরে কোথাও গিয়েছেন, হাতে কাজ আছে, হঠাৎ দেখলেন ব্যাটারির শতাংশ দ্রুত কমে যাচ্ছে—কেমন বিরক্তিকর লাগে, তাই না? অনেকে ভাবে ফোনে সমস্যা হয়েছে, কেউ আবার দোষ দেয় ব্যাটারিকে। কিন্তু আসলে এর পেছনে রয়েছে কিছু সাধারণ ও অবহেলিত কারণ।
এই লেখায় আমরা একে একে জানব কেন ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়, কোন অভ্যাসগুলো এর জন্য দায়ী, আর কিভাবে খুব সহজ কিছু টিপস মেনে চললে আপনি ফোনের ব্যাটারি লাইফ অনেকটা বাড়িয়ে নিতে পারেন।
চলুন জেনে নিই, ফোনের চার্জ এত দ্রুত কেন ফুরিয়ে যায়, আর কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়!
ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার প্রধান কারণসমূহ
Screen Brightness বেশি রাখা
আমরা অনেকেই স্ক্রিনের ব্রাইটনেস ফুল করে রাখি, বিশেষ করে বাইরে রোদে থাকলে। কিন্তু এটাই ব্যাটারির সবচেয়ে বড় শত্রু। স্ক্রিনের ব্রাইটনেস যত বেশি, চার্জ খরচ হবে তত দ্রুত। এক্ষেত্রে “Auto Brightness” অন করে রাখলে ফোন নিজে থেকেই আলো কম-বেশি করে নিতে পারে।

Background Apps
বেশিরভাগ ইউজার জানেই না যে, ফোন বন্ধ করে রাখলেও অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে কাজ করে। যেমন: Facebook, Instagram, WhatsApp, বা Maps এর মতো অ্যাপগুলো সারাক্ষণ ডেটা আপডেট করতে থাকে, যার ফলে ব্যাটারি দ্রুত শেষ হয়।

উইক নেটওয়ার্ক বা সিগন্যাল ইস্যু
আসলে যখন ফোনের নেটওয়ার্ক সিগন্যাল দুর্বল থাকে, তখন সেটি নিজে থেকেই সিগন্যাল খুঁজতে থাকে, যা প্রচুর পাওয়ার কনজিউম করে।তাই যদি দেখেন নেটওয়ার্ক দুর্বল, তখন “Airplane Mode” অন করে Wi-Fi ব্যবহার করতে পারলে ভালো। এতে চার্জ অনেকটাই বাঁচবে।

ব্লুটুথ, লোকেশন ও ওয়াইফাই সবসময় অন রাখা
যারা সারাদিন Bluetooth, Wi-Fi, বা Location অন রাখে, তাদের ফোনে ব্যাটারি ২০–২৫% পর্যন্ত দ্রুত শেষ হয়ে যায়। এই ফিচারগুলো ব্যাকগ্রাউন্ডে ক্রমাগত কানেকশন খুঁজতে থাকে, যা ব্যাটারি নষ্টের অন্যতম কারণ।

ব্যাটারি ইস্যু
কিছু কিছু ক্ষেত্রে সমস্যাটা ফোনে নয়, বরং ব্যাটারিতে হয়ে থাকে। সময়ের সাথে সাথে ব্যাটারীর “সাইকেল কাউন্ট” পার হয়ে যায়, অর্থাৎ যত বেশি চার্জ করা হয়, ততই তার হেলথ কমতে থাকে।এক্ষেত্রে Settings > Battery > Battery Health (iPhone) বা Battery Usage (Android) থেকে ব্যাটারি হেলথ চেক করে দেখুন। হেলথ ৮০% এর নিচে গেলে ব্যাটারি রিপ্লেস করার সময় এসেছে।

চার্জিং অভ্যাস
অনেকেই রাতে চার্জে লাগিয়ে ঘুমিয়ে যায়। এটা ব্যাটারির জন্য সবচেয়ে ক্ষতিকর অভ্যাস। Overcharging ব্যাটারির লাইফটাইম কমিয়ে দেয়, এর ফলে ফোন গরমও হয়ে যায়। তাই সর্বদা ৮০–৯০% পর্যন্ত চার্জ হলে খুলে ফেলুন। আর চার্জিং অবস্থায় ফোন অতিরিক্ত হিট হলে ফোনকে ঠাণ্ডা করে আবার চার্জে দিন। এক্ষেত্রে একটি ভালো মানের ফোন চার্জার ব্যাবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফোনের চার্জ দ্রুত শেষ হওয়া রোধে কার্যকর টিপস
প্রতিদিন একটু সচেতনভাবে ফোন ব্যবহার করলে চার্জের স্থায়িত্ব বেড়ে যাবে অনেকগুণ। সহজভাবে দেখে নিই কিছু প্র্যাকটিকাল টিপস, যেগুলো আমি নিজের মোবাইল ফোনেও ব্যবহার করি এবং ক্লায়েন্টদেরও সাজেস্ট করি।
স্ক্রিন টাইম ও ব্রাইটনেস
যত কম সময় স্ক্রিন অন থাকবে, তত বেশি সময় চার্জ টিকবে। এটা একদম সহজ বিষয়। অনেকেই ভিডিও দেখার পর স্ক্রিন বন্ধ না করেই ফোন ফেলে রাখে, এতে ব্যাটারির চার্জ অপ্রয়োজনেই খরচ হয়ে যায়।

অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন
প্রতিটি নোটিফিকেশন মানে ফোনের জন্য একটা ছোট ওয়েক আপ কল। এই ব্যাকগ্রাউন্ড নোটিফিকেশন ব্যাটারির চার্জ কমানোর জন্য অন্যতম একটা কারন। এর সমাধান হিসেবে Settings > Notifications এ গিয়ে যেসব অ্যাপের নোটিফিকেশন দরকার নেই, সেগুলো বন্ধ করে দিন। এতে আপনার ব্যাটারি লাইফে বেশ পরিবর্তন দেখতে পারবেন।

ব্যাটারি সেভার মোড ব্যবহার করুন
বেশিরভাগ ফোনেই এখন “Battery Saver” বা “Power Saving Mode” ফিচার থাকে। এই মোড অন করলে ব্যাটারি ১৫–২০% কম পাওয়ার কনজিউম করে। সাজেশন হিসেবে বলছি, যখন দেখবেন ব্যাটারি ৩০% এর নিচে, তখন সঙ্গে সঙ্গে ব্যাটারি সেভার অন করে নিবেন। এতে ফোন নিজেই ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করে দেয়। এক্ষেত্রে পারফরম্যান্স কিছুটা কমলেও চার্জ অনেক বেশি টিকে।

উইক নেটওয়ার্কে ডেটা অফ রাখুন
যখন নেটওয়ার্ক সিগন্যাল দুর্বল থাকবে, তখন ফোন ক্রমাগত কানেকশন খুঁজে বেড়ায়। এটা চার্জ খাওয়ার অন্যতম বড় কারণ। তাই দুর্বল নেটওয়ার্ক এলাকায় থাকলে ডেটা বন্ধ রেখে সম্ভব হলে Wi-Fi ব্যবহার করুন। এতে ফোন ঠান্ডাও থাকবে, চার্জও সাশ্রয় হবে।

অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করো
অনেকের ফোনে ৮০–৯০টা অ্যাপ থাকে, কিন্তু ব্যবহার হয় মাত্র ১০টা! এসব অপ্রয়োজনীয় অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ডেটা নেয়, প্রসেস চালায়, আর চার্জ খেয়ে ফেলে। তাই প্রতি সপ্তাহে একবার ফোন চেক করে দেখুন যে, কোন অ্যাপগুলো ব্যবহার করা হচ্ছে না। এসব অ্যাপ আনইনস্টল করে ফেললে ফোন স্মুথ চলবে আর চার্জও টিকবে বেশি।
ব্যাটারি ক্যালিব্রেশন করুন
অনেকের ফোনে ৮০–৯০টা অ্যাপ থাকে, কিন্তু ব্যবহার হয় মাত্র ১০টা! এসব অপ্রয়োজনীয় অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ডেটা নেয়, প্রসেস চালায়, আর চার্জ খেয়ে ফেলে। তাই প্রতি সপ্তাহে একবার ফোন চেক করে দেখুন যে, কোন অ্যাপগুলো ব্যবহার করা হচ্ছে না। এসব অ্যাপ আনইনস্টল করে ফেললে ফোন স্মুথ চলবে আর চার্জও টিকবে বেশি।ে।
ফার্মওয়্যার ও অ্যাপ আপডেট করুন
পুরনো সফটওয়্যারে অনেক সময় ব্যাটারি অপটিমাইজেশনের সমস্যা থাকে। ফোন আপডেট করলে অনেক সময় চার্জ ফুরানোর সমস্যা নিজে থেকেই ঠিক হয়ে যায়। এক্ষেত্রে Settings > Software Update এ গিয়ে ফোন আপডেট করে নিন। এছাড়া পুরনো ভার্সনের অ্যাপগুলোও আপডেট করে নিন।
ওভারহিটিং ইস্যু
ফোন গরম হলে ব্যাটারি দ্রুত নষ্ট হয় – এটা প্রমাণিত সত্য। গেম খেলার সময় বা চার্জে লাগিয়ে ইউটিউব দেখলে ফোন অতিরিক্ত গরম হয়, যা ব্যাটারির জন্য মারাত্নক ক্ষতিকর। তাই বলবো, ফোন যদি গরম মনে হয়, তাহলে কয়েক মিনিটের জন্য বন্ধ করে কুল জায়গায় রাখুন। এতে কিছুক্ষণ পর ব্যাটারি আবার স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসবে।
কিছু সমাধান
যদি আপনার ফোনে ঠিকমতো চার্জ নেয়, হঠাৎ বন্ধ হয় না, শুধু একটু দ্রুত চার্জ শেষ হয়, তাহলে ব্যাটারি রিপ্লেস করলেই সমস্যা সমাধান পাবেন। অনেক সময় ফোন ২–৩ বছর পুরনো হলেও নতুন ব্যাটারি লাগালে পারফরম্যান্স আগের মতো হয়ে আসে।
তবে, যদি ফোনের বয়স ৩-৪ বছরের বেশি হয় আর ব্যাটারি বারবার চার্জ করার পরেও, ফোন হঠাৎ বন্ধ হয়ে যায়, এমন ক্ষেত্রে ব্যাটারি বার বার রিপ্লেস করলে খরচ বাড়বে, কিন্তু কার্যকরী পরিবর্তন খুব বেশি দেখা যাবে না। এমন পরিস্থিতিতে নতুন ফোন নেওয়াই সবচেয়ে কার্যকর সমাধান।
শেষ কথা
আমরা প্রতিদিন ফোন ব্যবহার করি, কিন্তু এর ব্যাটারির যত্ন নিতে অনেক সময়ই ভুলে যাই। একটু সচেতন হলেই কিন্তু ফোনের ব্যাটারি অনেক বেশি সময় টিকে থাকতে পারে। অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখা, স্ক্রিনের উজ্জ্বলতা কমানো, মোবাইল ডেটা ও লোকেশন ব্যবহার নিয়ন্ত্রণ করা—এই ছোট ছোট কাজগুলোই ফোনের ব্যাটারির আয়ু বাড়াতে বড় ভূমিকা রাখে।
***নতুন মুভি সিরিজ ডাউনলোড করতে এখনই টেলিগ্রামে জয়েন করুন
***নিত্য নতুন মুভি টিপস পেতে আমার
মুভি সাইটে এবং ব্লগ সাইটে ভিজিট করুন
