যদি আপনি নিজের ফ্রি টাইমে মোবাইল বা ল্যাপটপে নতুন নতুন ওয়েব সিরিজ গুলো দেখতে চাইছেন তাহলে অনলাইনে ওয়েব সিরিজ দেখার ওয়েবসাইট এবং অ্যাপস প্রচুর পেয়ে যাবেন। এদের মধ্যে কিছু কিছু ওয়েবসাইট এবং অ্যাপস গুলোতে সম্পূর্ণ ফ্রীতে ওয়েব সিরিজ দেখার সুবিধা দেওয়া হয়, আবার কিছু কিছু প্লাটফর্মে ওয়েব সিরিজ দেখার জন্য দিতে হয় সামান্য কিছু subscription fee।

চিন্তা করতে হবেনা, আজকের আমাদের এই আর্টিকেলটিতে অনলাইনে উপলব্ধ প্রতিটি জনপ্রিয় web series streaming platform গুলোর বিষয়ে আমরা আলোচনা করবো।
এবার, যদি আপনারা শুধুমাত্র free web series streaming website গুলো ব্যবহার করে free-তে উপলব্ধ থাকা web series গুলো দেখতে চাইছেন তাহলে সেটাও করতে পারেন। বা আবার সামান্য কিছু subscription fee দিয়ে premium platform এবং premium web series গুলোর মজাও নিয়ে নিতে পারবেন।
জানিয়ে রাখছি, নিচে বলে দেওয়া এই সেরা ওয়েব সিরিজ দেখার ওয়েবসাইট গুলোতে আপনারা ইন্ডিয়ান, বাংলাদেশী, হিন্দি, বাংলা, ইংরেজি এবং অন্যান্য উপলব্ধ ভাষায় কনটেন্ট গুলো দেখতে পাবেন।
অবশই পড়ুন: গুগল থেকে যেকোনো ভিডিও কিভাবে ডাউনলোড করবেন?
বাংলা ওয়েব সিরিজ দেখার ৪টি জনপ্রিয় ওয়েবসাইট/অ্যাপ: Watch Bangla Web Series
নিচে দিয়ে দেওয়া এই ওয়েবসাইট গুলোতে ভিজিট করে আপনারা Bangla Natok, Music videos, Bangla movies, Bangla Original Series, Bangla Shows, এবং TV Series গুলো দেখতে পারবেন।
দিয়ে দেওয়া এই বেশিরভাগ ওয়েবসাইট গুলোতাই আপনাকে নিজের mobile number বা email id দিয়ে sign up করতে হবে। পাশাপাশি ওয়েব সাইট গুলোতে সামান্য কিছু টাকা পে করে প্রিমিয়াম subscription নিয়ে premium এবং original series গুলো দেখতে পারবেন।
অবশই পড়ুন: মুভি ডাউনলোড করার নতুন ওয়েবসাইট
১. Bongobd.com – Watch Bangladeshi Series

BongoBD ওয়েবসাইটটি Bangladesh-এর একটি অনেক জনপ্রিয় online streaming website যেখানে বাংলাদেশী মুভি, ড্রামা, শর্টস, রিয়ালিটি শো, এবং bongo original film গুলো পাবেন। এই ওয়েবসাইটে উপলব্ধ exclusive web series বা content গুলো দেখার জন্য আপনাকে নিজের email/mobile number দিয়ে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে। এছাড়া, Bongobd-তে এক্সক্লুসিভ কনটেন্ট গুলো ফ্রীতে দেখা যাবেনা।
এমনিতে Non-exclusive ওয়েব সিরিজ গুলো প্রথম এপিসোড ফ্রীতে দেখতে দেওয়া হয়। এছাড়া, non-exclusive movies গুলো এই ওয়েব সাইট থেকে সম্পূর্ণ ফ্রীতে HD QUALITY-তে দেখে নিতে পারবেন। তাই, ওয়েবসাইটটিতে উপলব্ধ original এবং exclusive web series গুলো দেখতে হলে আপনাকে Bongo Premium Subscription অবশই নিতে হবে।
বঙ্গ প্রিমিয়াম এর সুবিধা:
- মাত্র প্রায় ৬৭ টাকা দিয়ে মাসিক সাবস্ক্রিপশন নেওয়া যায়।
- মাত্র প্রায় ৫৭৪ টাকা দিয়ে বার্ষিক সাবস্ক্রিপশন নিতে পারবেন।
- কোনো বিজ্ঞাপন ছাড়া সিরিজ গুলো দেখতে পারবেন।
- স্মার্ট টিভি থেকে কনটেন্ট দেখার সুবিধা পাবেন।
- আনলিমিটেড ডাউনলোড অপসন দেওয়া হবে।
- এক্সক্লুসিভ কনটেন্ট গুলো দেখতে পারবেন।
২. Banglaflix.com.bd – Free Bangla Web Series and Movies

Banglaflix.com.bd হলো অনলাইনে ওয়েব সিরিজ দেখার আরেকটি অনেক জনপ্রিয় বাংলাদেশী স্ট্রিমিং ওয়েবসাইট। এখানে প্রচুর ফ্রি ওয়েব সিরিজ, মুভিজ, ভিডিও সং এবং ড্রামা গুলোর পাশাপাশি প্রচুর এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম কনটেন্ট গুলো দেখতে পাবেন। মনে রাখবেন, Banglaflix Original Content গুলো আপনি ফ্রীতে দেখতে পারবেননা।
মনে রাখবেন, এই ওয়েবসাইটে Original এবং premium কনটেন্ট গুলো দেখতে হলে আপনাকে banglaflix-এর premium subscription অবশই নিতে হবে। Premium subscription নিতে আপনাকে Sign In এবং তারপর Sign Up বাটনে ক্লিক করে নিজের Banglalink Mobile Number দিয়ে দিতে হবে।
Banglaflix.com.bd subscription plan:
- এখানে শুধুমাত্র ২.৭৮ টাকা দিয়ে ডেইলি প্ল্যান নিতে পারবেন।
- ১৩.৯০ টাকা দিয়ে ৭ দিনের উইকলি প্ল্যান নিতে পারবেন।
- ৪১.৭০ টাকা দিয়ে ৩০ দিনের মান্থলি প্ল্যান নিতে পারবেন।
৩. Addatimes.com – Watch Bangla Web Series & Movies

Addatimes.com, অনলাইনে প্রিমিয়াম বাংলা ওয়েব সিরিজ দেখার একটি দারুন ওয়েবসাইট। নতুন নতুন ওয়েব সিরিজ গুলোর পাশাপাশি এখানে আপনারা আলাদা আলাদা ক্যাটাগরিতে নানান মুভিস গুলোও দেখতে পারবেন। Thriller, Detective, Political, Adventure, Family Drama, Crime এবং Comedy-র মতো নানান ক্যাটেগরিতে latest movies এবং series গুলো পাবেন।
Addatimes.com এর মধ্যে উপলব্ধ বেশিরভাগ movies এবং web series গুলো দেখার জন্য আপনাকে এদের Premium Subscription নিতে হয়। তবে এই সাইটে ফ্রীতে দেখার মতো প্রচুর movies এবং series ও অনেক পাবেন। ফ্রিতে উপলব্ধ ওয়েব সিরিজ গুলো দেখার জন্য আপনাকে একটি ফ্রি একাউন্ট অবশই তৈরি করে নিতে হবে। জানিয়ে রাখছি, Addatimes-এর yearly এবং monthly দুধরণের premium plan উপলব্ধ রয়েছে।
৪. Klikk.tv – Watch Bangla Online Series

যখন কথা হচ্ছে অনলাইনে বাংলা ওয়েব সিরিজ দেখার সেরা ওয়েবসাইট গুলো নিয়ে তখন Klikk.tv সাইটের কথা না বললে কিভাবে হবে বলুন। এখানে KLiKK Original Shows থেকে শুরু করে Must Watch Series, Comedy, Action, Crime, Drama, ইত্যাদি প্রচুর ক্যাটাগরিতেই ওয়েব সিরিজ গুলো পেয়ে যাবেন।
Series এবং Movies গুলো Full HD কোয়ালিটি সহ স্মার্টফোনে, ল্যাপটপে বা স্মার্ট টিভিতে দেখতে পারবেন। এগুলো ছাড়াও এখানে প্রচুর Bangla high quality podcast গুলো উপলব্ধ রয়েছে।
KLIKK ওয়েবসাইটে আপনি ফ্রীতে কোনো ওয়েব সিরিজ বা মুভি দেখতে পারবেননা। এখানে কনটেন্ট দেখতে হলে আপনাকে এর Yearly বা Monthly Subscription অবশই নিতে হবে। Yearly Plan এর মধ্যে 2 screens-এ একসাথে কনটেন্ট দেখতে পারবেন। এক্ষেত্রে আপনাকে ৩৯৯ টাকা প্রতি বছর দিতে হবে। এবার আপনি চাইলে মাসে শুধুমাত্র ৯৯ টাকা দিয়ে এর মান্থলি প্ল্যান নিতে পারবেন।
হিন্দি ওয়েব সিরিজ দেখার ৫টি জনপ্রিয় ওয়েবসাইট/অ্যাপ: Watch Hindi Web Series
উপরে ওয়েব সিরিজ দেখার যেই সাইট গুলোর নাম আমি আপনাদের বললাম সেগুলোতে আপনি শুধুমাত্র বাংলা ওয়েব সিরিজ গুলোই দেখতে পারবেন। এবার আপনি যদি বাংলা এবং বাংলাদেশী ওয়েব সিরিজ গুলোর বাইরেও হিন্দি এবং ইংরেজি সিরিজ গুলো দেখতে চাইছেন, সেক্ষেত্রে নিচে বলে দেওয়া এই সাইট গুলোতে ভিজিট করতে পারেন।
১. Amazon MX Player – Watch Latest Web Series

Amazon MX Player হলো একটি Free OTT Platform যেটা বর্তমানে উপলব্ধ top streaming service গুলোর তালিকায় নিজের জায়গা করে নিয়েছে। হিন্দির পাশাপাশি নানান জনপ্রিয় Korean ওয়েব সিরিজ গুলো এই প্লাটফর্মে উপলব্ধ রয়েছে। এছাড়া, Hindi Movies, Korean Shows, MX Original Web Shows, Hollywood Series এবং Movies গুলো এই ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রীতে দেখা যাবে।
এই ওয়েবসাইটে সিরিজ দেখতে হলে আপনাকে কোনো ধরণের একাউন্ট তৈরি করতে হয়না। সরাসরি ওয়েবসাইটে গিয়ে পছন্দমতো সিরিজ বা মুভিতে ক্লিক করে সেটা নিজের মোবাইল বা কম্পিউটারে দেখতে পারবেন। Platform-টি সম্পূর্ণ ফ্রি হওয়াতে এখানে ইউজারদের কনটেন্ট দেখার সময় মাঝে মাঝে বিজ্ঞাপন অবশই দেখতে হয়।
MX player-এর কিছু সুবিধা:
- Watch Unlimited Free Web Series.
- HD, High, Medium, Low, কোয়ালিটিতে ভিডিও দেখা যায়।
- Hindi, Tamil, Bangla, English, একাধিক অডিও সহ সিরিজ দেখা যায়।
- কোনো ধরণের একাউন্ট তৈরি না করে সরাসরি ওয়েব সিরিজ দেখা যায়।
২. Jiohotstar.com – Premium Hindi Web Series
Jiohotstar, আমার সব থেকে প্রিয় OTT Platform গুলোর মধ্যে আরেকটি। এখানে আপনারা জনপ্রিয় প্রায় প্রতিটি হিন্দি সিরিজ গুলো পেয়ে যাবেন। পাশাপাশি এখানে পাবেন নানান জনপ্রিয় কোরিয়ান এবং হলিউড ওয়েব সিরিজ গুলো যেগুলো হিন্দিতে ডাব করা থাকছে। KANNEDA, ASUR, PILL, CRIMINAL JUSTICE, THE BIG BULL, এর মতো পপুলার crime series গুলো এখানে থাকছে।

Movies এবং Web Series এর পাশাপাশি Jiohotstar-এর মধ্যে TV র একটি ট্যাব রয়েছে যেখানে ক্লিক করে আপনি জনপ্রিয় হিন্দি এবং ইংরেজি টিভি শো গুলো ব্রাউস করতে ও দেখতে পারবেন। The Last Of Us, Game of thrones, House Of The Dragon, Suits, প্লাটফর্মটিতে উপলব্ধ TV shows গুলোর মধ্যে শুধুমাত্র কয়েকটি।
Jiohotstar OTT platform-এ সিরিজ এবং মুভি দেখার জন্য আপনাকে এর প্রিমিয়াম subscription plan অবশই নিতে হবে। এক্ষেত্রে আমি যেই প্ল্যানটি নিয়েছি সেটা হলো, শুধুমাত্র ৩০০ টাকার। মাত্র ৩০০ টাকা দিয়ে ৩ মাসের জন্য আনলিমিটেড কনটেন্ট স্ট্রিম করা যায়।
এই প্ল্যান এর সাথে আপনি আপনার TV এবং Laptop-এ Full HD 1080p কোয়ালিটি সহ কনটেন্ট গুলো দেখতে পারবেন। এছাড়া যদি আপনার কাছে JIO SIM আছে, সেক্ষেত্রে JIO-র নানান রিচার্জ প্ল্যান গুলো আছে যেগুলোর সাথে Jiohotstar plan ফ্রীতে দিয়ে দেওয়া হয়।
৩. Zee5.com – Hindi, Bangla, English Series

Zee5.com, হিন্দি, কোরিয়ান এবং ইংরেজি ওয়েব সিরিজ দেখার এটাও একটি premium OTT platform, তবে এখানে হিন্দির এবং কোরিয়ান এর পাশাপাশি নানান জনপ্রিয় বাংলা ওয়েব সিরিজ গুলিও আপনি পাবেন।
প্লাটফর্মটিতে free-তে web series stream করা যায়না যদিও বেশিরভাগ সিরিজ গুলোর প্রথম এপিসোড (First Episode) ফ্রীতে দেখার অপসন রয়েছে। তবে সম্পূর্ণ সিরিজ দেখতে হলে আপনাকে একটি premium plan কিনে নিতে হবে। এক্ষেত্রে আপনি ১ মাসের ৩০০ টাকা বা ৩ মাসের ৬০০ টাকার প্ল্যান নিতে পারেন।
Premium plan নিলে আপনি প্রতিটি zee5 original films, TV Shows এবং Movies গুলো Full HD Quality-তে ম্যাক্সিমাম ২টি ডিভাইসে একসাথে স্ট্রিম করতে পারবেন।
রিলেটেড: লাইভ ক্রিকেট খেলা দেখার সেরা ওয়েবসাইট
FAQ: Best Online Web Series Streaming Websites
যদি আপনি অনলাইনে সম্পূর্ণ ফ্রীতে ওয়েব সিরিজ দেখতে চাইছেন, তাহলে Amazon MX Player, PopcornFlix, JioHotstar (Free Content), YouTube, Tubi TV, র মতো ওয়েবসাইট গুলো ব্যবহার করতে পারবেন।
বেশিরভাগ OTT platform গুলোতে offline streaming-এর অপসন অবশই থাকে। এক্ষেত্রে আপনাকে পছন্দমতো কনটেন্ট গুলো আগেই ডাউনলোড করে রাখতে হবে। একবার ডাউনলোড হয়ে গেলে, এবার আপনি ইন্টারনেট ছাড়া কনটেন্ট গুলো দেখতে পারবেন।
যদি আপনার ঘরে একটি স্মার্ট টিভি আছে, সেক্ষেত্রে বেশিরভাগ OTT platform গুলোর app নিজের TV-তে install করে সরাসরি নিজের টিভিতেই সিরিজ গুলো স্ট্রিম করতে পারবেন।