আপনি টাকাকে কাজে লাগান। টাকায় আপনার জন্য টাকা আনবে।


ইংরেজিতে একটা কথা আছে Work Smart, Not Hard অনেকেই ভাবেন যে বেশি পরিশ্রমী সাফল্যের একমাত্র পথ। কিন্তু আসলে বুদ্ধিমানের সাথে করা কাজই প্রকৃত সাফল্যের চাবিকাঠি। আজকের গল্প আমাদের শেখাবে কিভাবে পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে আমরা টাকাকে আমাদের জন্য কাজে লাগিয়ে আরো সফল হতে পারি। তাহলে চলুন এই অনুপ্রেরণামূলক গল্পটি শেষ পর্যন্ত পড়ি। কিছুদিন আগের কথা একটি ব্যস্ত গ্রামে সূর্য নামের এক যুবক বাস করত। ২৫ বছরের সূর্য তার দিনের বেশিরভাগ সময় স্থানীয় একটি মুদি দোকানে কাজ করে কাটাতো। সে এই চাকরিতে গত পাঁচ বছর ধরে কাজ করছিল এবং সময়ের সাথে সাথে সে তার কাজে ভালোই উন্নতি পেয়েছে। গত তিন বছর ধরে সূর্য ধারাবাহিকভাবে তার উপার্জন সঞ্চয় করছিল তবে তার মনে হচ্ছিল যে তার টাকা খুব ধীরে ধীরে বাড়ছে।

সূর্য ভাবতে শুরু করল কিভাবে সে তার টাকাকে নিজের জন্য কাজে লাগাতে পারে যাতে তাকে ধীরে ধীরে টাকা বাড়ার অপেক্ষা করতে না হয়। তার কাছে অন্য কোন কাজ করার সময় ছিল না কারণ তার দোকানের কাজেই তার বেশিরভাগ সময় চলে যেত। একদিন ছুটির দিনে সে পাশের গ্রামের এক ধনী ব্যক্তি করিম সাহেবের কাছ থেকে পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিল। করিম সাহেব তার বিশাল সম্পত্তি এবং ব্যবসার জন্য বিখ্যাত ছিলেন আর তিনি বেশি পরিশ্রম ছাড়াই ভালোই আয় করে নিতে পারতেন। সূর্যের শেখার জন্য তিনি ছিলেন সঠিক ব্যক্তি করিম সাহেবের বাড়িতে পৌঁছে সূর্য তাকে একটি গাছের নিচে বিশ্রাম করতে করতে কফির আনন্দ উপভোগ করতে দেখল।

বিশাল সম্পত্তি থাকা সত্ত্বেও করিম সাহেব তেমন ব্যস্ত থাকতেন না তার সম্পত্তি এবং টাকাই তার জন্য কাজ করতো এবং এটাই সূর্যকে শেখা দরকার ছিল। সালাম দিয়ে সূর্য করিম সাহেবের সাথে তার উদ্দেশ্য শেয়ার করল যে সে জানতে চায় কিভাবে সে টাকাকে তার জন্য কাজে লাগাতে পারে। করিম সাহেব সূর্যের প্রশ্নে মুচকি হাসলেন খুব ভালো ভেবেছো সূর্য কিন্তু প্যাসিভ আয়ের বিষয় শেখার জন্য কখনোই খুব তাড়াহুড়া করতে নয় প্যাসিভ আয় শুধুমাত্র বড় অংকের টাকা বিনিয়োগ করা বা সোনা কেনার বিষয় নয়। সঠিক চিন্তা ভাবনা নিয়ে একটি ছোট অংক তোমার জন্য কাজ করতে পারে যদি তুমি এক লাখ টাকাও সামলাতে পারো তাহলে ভাবো তুমি আরো কি করতে পারো।

সূর্য উচ্ছষিত হয়ে উঠলো সে খুবই মনোযোগ দিয়ে শুনছিল করিম সাহেব আরো বললেন প্যাসিভ আয় তৈরি করার প্রথম পদক্ষেপটি সহজ তোমার কিছু টাকা থাকতে হবে তোমার আয়ের থেকে যতটুকু সঞ্চয় করতে পারো তা সঞ্চয় করো তবে যদি তুমি এখনই শুরু করো তাহলে বিনিয়োগের জন্য ঋণ নেওয়া থেকে বিরত থাকো। এটি অনেক বেশি নিরাপদ যে ধীরে ধীরে সঞ্চয় করো যদিও তা কম হয় তুমি কি বিষয়টি বুঝতে পেরেছ। সূর্য সূর্য উত্তেজিত হয়ে মাথা নেড়ে বলল হ্যাঁ সাহেব আমি বুঝেছি আর যখন আমার কিছু টাকা জমে যাবে তখন আমাকে কি করতে হবে। করিম সাহেব সূর্যের আগ্রহ দেখে হালকা করে হেসে বললেন শান্ত হও সূর্য।

দ্বিতীয় পদক্ষেপ হলো ব্যয়বহুল জিনিস কিনতে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকো। বিলাসবহুল ফোন গাড়ি বাড়ি কেনার জন্য দৌড়াবে না যতক্ষণ না সেগুলো তোমার সত্যিই প্রয়োজন মনে হয়। ব্যয়বহুল জিনিস যেমনঃ গাড়ি ও ফোন দ্রুত তাদের মূল্য হারায় এবং যখন তোমার ইনকামও কম তখন সেগুলোর পরিচালনা করাও ব্যয়বহুল হতে পারে বরং সেই টাকা তোমার প্যাসিভ আয় তৈরি করতে ব্যবহার করো। সূর্য কিছুটা স্বস্তি অনুভব করল সে সবসময় ব্যয়বহুল জিনিস কেনার স্বপ্ন দেখতো কিন্তু এখন সে বুঝতে পারলো যে সঠিক সময়ের অপেক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ। আপনি ঠিকই বলছেন করিম সাহেব যদি আমি এখন আমার সব টাকা খরচ করে ফেলি তাহলে তো আমার কাছে কিছুই থাকবে না একদম ঠিক করিম সাহেব উত্তর দিলেন।

এখন তৃতীয় পদক্ষেপের কথা বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আর সেটি হলো প্যাসিভ আয়ের সুযোগ খোঁজা। তোমার চারপাশে খুঁজো তোমার আশেপাশের এলাকা ঘুরে দেখো এমনকি সামাজিক মিডিয়া বা ইন্টারনেটেও আইডিয়ার জন্য খোঁজো অনেক উপায় রয়েছে। যার মাধ্যমে তুমি একটি ছোট অংক দিয়েও প্যাসিভ ইনকাম তৈরি করতে পারো। তারা যখন গ্রামে হেঁটে হেঁটে ঘুরছিল করিম সাহেব উদাহরণ দেখালেন সেলিমের বাড়িতে দেখো সে পাঁচ হাজার টাকার কমে একটি ছোট ওয়াইফাই সেবা শুরু করেছে এবং ওই দেখো কাছেই কেউ মুরগি পালন শুরু করেছে মূল বিষয় হলো এমন সুযোগ খোঁজা যা তোমার দক্ষতা এবং আগ্রহের সাথে মিলে যায়। সূর্য কিছুটা অবাক হলো সে কখনো ভাবেনি যে এত সহজ উপায়ে প্যাসিভ আয় শুরু করা যায়। আমি কখনো ভাবিনি যে আমার সামনে এত সুযোগ রয়েছে সে অবাক হয়ে মাথা চুলকাতে শুরু করল।

যখন তারা আরো এগিয়ে গেল করিম সাহেব আরো উদাহরণ শেয়ার করলেন এবং বললেন দেখো লোকেরা কিভাবে তাদের ছোট সঞ্চায় ব্যবহার করে আয় তৈরি করছে তা খামার ভাড়া দেওয়া হোক বা অন্য সেবা প্রদান করা হোক। গ্রামে সুযোগের কোন অভাব ছিল না সূর্য বিষয় হলো তোমার মনকে সম্ভাবনার জন্য খুলে দাও। শুরু যতই ছোট হোক না কেন সূর্য সম্মতি হয়ে মাথা নাড়লো। আমি আমার কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি এই সুযোগগুলো দেখতেই পাইনি তারা সেই গাছের কাছে ফিরে এলো যেখানে তারা শুরু করেছিল এবং করিম সাহেব চতুর্থ পদক্ষেপের কথা বললেন।

যখন তুমি একটি আইডিয়া খুঁজে পাবে তখন এটি শুরু করতে বেশি দেরি করো না ছোট হলেও শুরু করো তোমার সঞ্চয় ব্যবহার করো এবং কাজ করতে করতে শিখো চ্যালেঞ্জ গুলি তখনই আসবে যখন তুমি শুরু করবে। তাই একটি নিখুত পরিকল্পনার জন্য অপেক্ষা করার কোন মানে নেই এবং মনে রেখো ছোট বিনিয়োগ দিয়ে শুরু করাই বুদ্ধিমানের কাজ এতে ঝুঁকি কম থাকে। সূর্য এই মূল্যবান পরামর্শের জন্য অনেক কৃতজ্ঞ অনুভব করল সে বুঝতে পারলো যে ছোট থেকে শুরু করলে তাতে ভুল কম হবে এবং সে শিখতে শিখতে এগোতে পারবে। ধন্যবাদ করিম সাহেব এত সহজ করে বোঝানোর জন্য।

এখন পঞ্চম পদক্ষেপের কথা বলি করিম সাহেব বললেন যখন তোমার প্যাসিভ আয় কাজ করতে শুরু করবে তখন ধীরে ধীরে তোমার বিনিয়োগ বাড়াও তোমার মুনাফা ব্যবহার করে তোমার ব্যবসা ধীরে ধীরে যেমনঃ সেলিম তার ওয়াইফাই পরিসেবার এরিয়া বাড়িয়েছে মূল বিষয় হলো পুনঃবিনিয়োগ করা এবং ধীরে ধীরে সম্প্রসারণ করা এরপর কি করিম সাহেব। ষষ্ঠ পদক্ষেপ বৈচিত্র আনো শুধুমাত্র একটি আয়ের উৎসের উপর নির্ভর করো না। যখন তোমার প্রথম প্যাসিভ আয়ের উৎস স্থিতিশীল হয়ে যাবে তখন আরেকটি প্যাসিভ আয়ের উৎস খোঁজা শুরু করার চেষ্টা করো এতে তোমার ঝুঁকি কমে যাবে এবং তোমার মুনাফা সর্বাধিক হবে আর হ্যাঁ তোমার কঠোর পরিশ্রমের ফল উপভোগ করার জন্য তোমার আয়ের ৫০ ভাগের বেশি খরচ করো না। সূর্য আরো মোটিভেটেড হয়ে উঠলো সে বলল হ্যাঁ এটাও তো গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের কঠোর পরিশ্রমের ফল উপভোগ করি তাই না।

অবশেষে সপ্তম পদক্ষেপ ধৈর্য ধরবে নিয়মিত হবে আর নিজেকে মানিয়ে নিতে শিখবে প্যাসিভ আয় তৈরি করতে সময় লাগে যদি তুমি সাথে সাথে ফলাফল দেখতে না পাও তাহলে হতাশ হইয়ো না লেগে থাকো শিখতে থাকো অনেকেই ব্যর্থ হয় কারণ তারা শেখা বন্ধ করে দেয় বা নিজেদের পরিবর্তন করতে চায় না। এটি বলেই করিম সাহেব তার কথা শেষ করলেন। সূর্য তার নতুন জীবন শুরুর জন্য অনেক আগ্রহী ছিল এবং একই সাথে তার মাথায় অনেক চিন্তাও ঘুরছিল। আজকের গল্পের মাধ্যমে আমরা টাকার বিষয়ে নতুন কিছু শিখেছি মনে রাখবেন টাকা উপার্জন করা একটি আর্ট এবং সঠিক কৌশল দিয়ে এটি সহজেই করা যেতে পারে। আপনার পরিকল্পনা তৈরি করুন সেটার বিষয়ে শিখতে থাকুন এবং ধৈর্য ধরে এগিয়ে যান আর যদি এই গল্প থেকে কিছু নতুন শিখে থাকেন কমেন্ট করে জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank's for visiting me!

X