🖥️🚀 Microsoft Excel-এ Duplicate Value রিমুভ করার সম্পূর্ণ গাইড 🔥🌟


আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

অফিসিয়াল কাজ হোক বা ব্যক্তিগত কোনো প্রজেক্ট Microsoft Excel আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য টুল। বিশেষ করে বড় ডেটাসেট নিয়ে কাজ করার সময় অনেক সময় একই তথ্য একাধিকবার যুক্ত হয়ে যায়, যাকে আমরা বলি Duplicate Value। এই ধরনের ডেটা শুধু বিশৃঙ্খলা তৈরি করে না, বরং বিশ্লেষণ বা রিপোর্ট তৈরির সময় ভুল সিদ্ধান্তের কারণও হতে পারে। তাই Excel-এ Duplicate Value চিহ্নিত করে সঠিকভাবে রিমুভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই আর্টিকেলে আমরা জানব কেন ডুপ্লিকেট ডেটা সমস্যা তৈরি করে, কীভাবে তা শনাক্ত করা যায়, এবং কোন কোন উপায়ে সহজে ও কার্যকরভাবে তা মুছে ফেলা সম্ভব। আপনি যদি Excel ব্যবহার করে ডেটা বিশ্লেষণ, রিপোর্টিং বা তালিকা প্রস্তুত করেন, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অত্যন্ত সহায়ক হবে।

📌 Duplicate Value কী….❓

Microsoft Excel-এ Duplicate Value মানে হলো একই ধরনের ডেটা একাধিকবার থাকা। যেমন, একই নাম, ফোন নম্বর বা ইমেইল বারবার টেবিলে দেখা গেলে সেটি Duplicate।

🖥️🚀 Microsoft Excel-এ Duplicate Value রিমুভ করার সম্পূর্ণ গাইড 🔥🌟

আমি প্রাকটিস করার জন্য একটি টেবিল তৈরি করে নিয়েছি যেখানে অনেক Duplicate Value রয়েছে। তো প্রথমে আমরা টেবিলের ডেটা সিলেক্ট করুন।

তারপর Data Tab এ ক্লিক করুন।

তারপর Remove Duplicates এ ক্লিক করুন।

এখন এখানে একটি Remove Duplicates ডায়ালগ বাক্স আসবে। এখানে সব গুলো ট্রিক চিহ্ন দেওয়া আছে।

এখানে আপনি কোন কোন কলাম চেক করতে চান তা নির্বাচন করুন (যেমনঃ Name, Phone Number)। আমি শুধু City চেক করব। তাই City সিলেক্ট করে বাকি গুলো আনসিলেক্ট করে দিলাম। তারপর ওকে করুন।

দেখেন একটি নোটিফিকেশন দেখাচ্ছে ৪৫ টি Duplicate Values ছিল সব গুলো রিমুভ করে ইউনিক ৫ রয়েছে। এখন ওকে দিন।

এখন দেখেন Duplicate গুলো সব মুছে গেছে।

আশা করি বুঝতে পেরেছেন।

🚀 আমার শেষ কথা ✅

Excel-এ Duplicate Value রিমুভ করা কেবলমাত্র ডেটা পরিষ্কার রাখার জন্য নয়, বরং সঠিক বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। একই তথ্য একাধিকবার থাকা মানে হলো বিভ্রান্তি, ভুল গণনা এবং অপ্রয়োজনীয় ডেটা বোঝা। তাই নিয়মিতভাবে ডেটা যাচাই করে ডুপ্লিকেট রেকর্ডগুলো রিমুভ করা উচিত।

Remove Duplicates টুল, Conditional Formatting বা Formula যে পদ্ধতিই ব্যবহার করুন না কেন, মূল লক্ষ্য হলো নির্ভুল ও কার্যকর ডেটাসেট তৈরি করা। আপনি যদি Excel-এ দক্ষতা বাড়াতে চান, তবে ডুপ্লিকেট রিমুভ করার এই কৌশলগুলো অবশ্যই আয়ত্তে রাখা প্রয়োজন।

আমি প্রতিদিন যা কিছু শিখি তা আমার ওয়েবসাইটে সবার আগে পোস্ট করে থাকি। টেক রিলেটেড আমার লেখা লাস্ট পোস্ট সময় থাকলে পড়ে আসতে পারেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank's for visiting me!

X