
ট্রিকবিডিতে সবাইকে স্বাগতম
অনেকদিন পর নিয়ে এসেছি সম্পূর্ন নতুন এক পোস্ট নিয়ে। পোস্টের টাইটেল দেখে নিশ্চয়েই বুঝে গেছেন আজকের টপিক নিয়ে। জ্বি আজকে আমি আলোচনা করবো এলিমেন্টর প্রো নিয়ে। আপনারা যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন বা এই সম্পর্কিত জ্ঞান রাখেন তারা নিশ্চয়ই এলিমেন্টর নিয়ে শুনে থাকবেন। আজকে আমি সেই এলিমেন্টরের পেইড বা প্রিমিয়াম ভার্সন কিভাবে আপনার ওয়েবসাইটে ইনস্টল করবেন সেই প্রসেসই দেখাব। চলুন শুরু করা যাক।

Elementor কি এবং এর ফিচার কি কি?
Elementor হলো একটি জনপ্রিয় WordPress page builder plugin, যা দিয়ে আপনি কোনো কোড না জেনেও সম্পূর্ণ ওয়েবসাইট ডিজাইন করতে পারেন।
এটি একটি drag-and-drop visual editor, অর্থাৎ আপনি সরাসরি পেজে এলিমেন্ট টেনে এনে ডিজাইন তৈরি করতে পারেন—যেমন টেক্সট, ইমেজ, বাটন, ভিডিও, ফর্ম ইত্যাদি।
অর্থাৎ Elementor এমন একটি টুল যা WordPress ব্যবহারকারীদের জন্য ওয়েবসাইট ডিজাইন প্রক্রিয়াকে আরও সহজ ও ভিজ্যুয়াল করে তোলে।
ব্লগার, ফ্রিল্যান্স ওয়েব ডিজাইনার, বা ব্যবসায়ী—যে কেউ এটি ব্যবহার করে পেশাদার ওয়েবসাইট তৈরি করতে পারেন।
Elementor Pro-এর প্রধান ফিচারসমূহ
- Theme Builder
Pro ভার্সনে আপনি শুধুমাত্র পেজ নয়, বরং সম্পূর্ণ থিম ডিজাইন করতে পারেন—যেমন Header, Footer, Archive, Single Post ইত্যাদি।
এটি পুরো ওয়েবসাইট ডিজাইনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেয়, কোনো কোড ছাড়াই। - Dynamic Content
Pro ব্যবহারকারীরা Advanced Custom Fields (ACF), Toolset বা MetaBox-এর তথ্য ব্যবহার করে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারেন।
এটি বিশেষভাবে কার্যকর ব্লগ, প্রোডাক্ট লিস্টিং, টিম প্রোফাইল বা রিয়েল এস্টেট ওয়েবসাইটে। - WooCommerce Builder
যারা অনলাইন শপ তৈরি করতে চান, তাদের জন্য Elementor Pro চমৎকার সমাধান।
এখানে Product Page, Cart, Checkout, এবং Shop Archive পেজ নিজের মতো করে ডিজাইন করা যায়। - Popup Builder
অতিরিক্ত কোনো প্লাগইন ছাড়াই Elementor Pro দিয়ে সহজে Popup তৈরি করা যায়।
যেমন Newsletter signup, Discount offer, বা Exit Intent popup ইত্যাদি। - Form Builder
Contact form, newsletter form বা অন্য যেকোনো কাস্টম ফর্ম তৈরি করা সম্ভব।
এছাড়া Mailchimp, ConvertKit-এর মতো ইমেল মার্কেটিং টুলের সঙ্গে সংযোগ করা যায়। - Global Widgets & Styles
একবার তৈরি করা উইজেট বা স্টাইল পুরো ওয়েবসাইটে পুনর্ব্যবহার করা যায়, যা সময় বাঁচায় এবং ডিজাইনে একরূপতা আনে। - Motion Effects & Animation
Scroll effects, mouse tracking, এবং parallax animation-এর মাধ্যমে ওয়েবসাইটকে আরও আকর্ষণীয় ও ইন্টার্যাকটিভ করা যায়। - Custom Fonts & Icons
Pro ভার্সনে আপনি নিজের ব্র্যান্ডের ফন্ট ও আইকন আপলোড করে ব্যবহার করতে পারেন। - Role Manager
যদি আপনার টিমে একাধিক মানুষ কাজ করে, তাহলে এই ফিচারের মাধ্যমে নির্ধারণ করতে পারবেন কে কোন অংশে কাজ করবে। - Premium Support
Elementor Pro ব্যবহারকারীরা ২৪ ঘণ্টা প্রিমিয়াম সাপোর্ট সুবিধা পান, যা পেশাদার ওয়েবসাইট পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

যেভাবে এলিমেন্টর প্রো ফ্রিতেই নিবেন
প্রথমেই নিচের লিংক থেকে Gpl astra এর ওয়েবসাইটটি অপেন করে নিন।
সাইটটির লিংক এখানে ক্লিক করে

এই ধরনের একটি পেইজ লোড হবে। সবার উপরে ডান সাইডে দেখুন একটি সার্চ বাক্স দেয়া আছে। সেখানে টাইপ করুন elementor pro

পপআপ ভাবে আসবে। সেটিতে ক্লিক করলে উপরের ছবির মতো পেইজ লোড হবে। দেখুন এটি আপডেট করা হয়েছে ৫ দিন আগে। অর্থাৎ এখন এখানে সবচেয়ে ল্যাটেস্ট ভার্শনেরটা আপলোড করা। এখন go to download section এ ক্লিক করুন।

নিচে নিয়ে যাবে। ছবিতে দেখুন একটি ডাউনলোড আইকন। সেখানে গিয়ে go to download এ ক্লিক করুন। কিছুক্ষণ লোড নিবে।এরপর আবার ডাউনলোড পেইজে গিয়ে ক্লিক করুন।
এখান থেকে মিডিয়াফায়ার এ ক্লিক করে ডাউনলোড করে নিন।
এই মিডিয়াফায়ারে ডাউনলোড দিলেই সেটি ডাউনলোড হতে শুরু করবে। প্রয়োজনে ভিপিএন ব্যবহার করবেন।
এখন এটি ওয়েবসাইটে যেভাবে আপলোড দিবেন
যেহেতু এটি এলিমেন্টরের প্রো ভার্শন তাই আপনাকে আগে থেকেই ওয়েবসাইটে এটির ফ্রি ভার্শন ডাউনলোড করা থাকতে হবে।অবশ্য সিউর হয়ে নিবেন এটি একটিভ আছে।

এখানে প্লাগইন থেকে add প্লাগইন এ যান।
তারপর এখানে দেখুন আপলোডের অপশন। সেখানে আপনার ডাউনলোড করা প্লাগইন যোগ করে দিয়ে ইনস্টল করে দিন।

এভাবে আপনি সম্পূর্ন বিনামুল্যে elementor pro ভার্সন ব্যবহার করতে পারবেন।

দেখুন আমার এলিমেন্টরে প্রো ফিচার দেখা যাচ্ছে।
তো আজ এইটুকুই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। ট্রিকবিডিতে সাথেই থাকুন। ধন্যবাদ।
