ফ্রি বিটকয়েন হ্যাকিং


ফ্রি বিটকয়েন হ্যাকিং

প্রারম্ভিকতা

লেখার শিরোনাম দেখেই আপনার অনেক কৌতূহল আর উদ্দীপনা জাগতে পারে যে “ইস…ফ্রি বিটকয়েন হ্যাকিং”!
মানে বুঝতে পারছেন 1 BITCOIN=$66,756.00 অর্থাৎ 8,164,372.29 টাকা (পোস্ট লেখার মুহূর্তে বিটকয়েন প্রাইস) – সেই বিটকয়েন নাকি ফ্রি এবং সেটাও হ্যাকিং!
আপনার কাছে হয়তো মনে হতে পারে যে এইসব কথা নিতান্তপক্ষে রস জাগানিয়া অবান্তর কথা তথাপি এই মেন্টালিটির মোটিভ নিয়ে কিন্তু FreeBitco.in এর যাত্রা শুরু হয়েছিলো বহুকাল আগের কথা….
তবুও নিশ্চিত থাকুন এই টিউটোরিয়াল হতে আপনি যদিও ফ্রি’তে বিটকয়েন হ্যাক করতে পারবেন না সত্য – তথাপি অবশ্যই ফ্রি বিটকয়েন হ্যাকিং এর যাবতীয় সিক্রেট (ওপেন সিক্রেট হলেও সেগুলো আমরা জেনেও জানি না) জানতে পারবেন; সেই জ্ঞান কাজে লাগিয়ে অবশ্যই ফ্রি বিটকয়েন হ্যাকিং টেকনিক ইউটিলাইজ করতে পারবেন।

FreeBitcoin

আপনি নিশ্চয়ই FreeBitco.in এর বিটকয়েন ফচেট
ওয়ালেটের কথা জেনে থাকবেন যার শুরু হয়েছিলো সেই ২০১৩ সাল হতে। এটির ডোমেইন এক্সটেনশন ডট.ইন যদিও ccTLD যা ভারতীয় কান্ট্রি ক্লাসিফাইড তথাপি এটার যাত্রা ২০১৩ সনে শুরু হয় যখন কিনা সেই সময়ে ভারতে প্রথম প্রথম বিটকয়েন এর খুব হাইপ ছিলো। এরপর নানা প্রকার স্ক্যামিং আর সময়ের সাথে সাথে সচেতনতায় বিটকয়েন বিষয়টি নরমালাইজ হতে শুরু করে।
তবুও সেই ২০১৩ সন হতে এটি টিকে থাকায় এটির প্রতি আস্থা তথা রিলায়েবলিটি তৈরী হয় এবং কিছু কিছু ক্ষেত্রে তারা পেমেন্টও করে (Tustpilot তে মিশ্র প্রতিক্রিয়া আছে); আর শুধু নাম নয় বরং কাজেও এটি ফ্রি’তে বিটকয়েন এচিভ করার জন্য প্রতি ঘন্টায় ঘন্টায় ক্যাপচা পূরণে ফ্রি রোল করে সাতোশী (বিটকয়েন এর ইউনিট বা ক্ষুদ্রতম অংশ) প্রদান করে। আবার এই সময় অবধি ডোমেইনটি ২০৩২ সন অবধি রেজিস্ট্রার্ড তাই বুঝতেই পারছেন এটি লং টার্ম মার্কেটে থাকা ইউনিক একটি বিটকয়েন ফচেট সাইট।

সত্যিই কি ফ্রি বিটকয়েন?

তাইবলে এটি কি ফ্রিতে বিটকয়েন দেয়?
এই উত্তরটা দেওয়া আসলে একটু কনফিউজিং আর এই কনফিউশানটাকে কাজে লাগিয়েই এই Freebitco.in সাইটের অতীত হতে আজ অবধি টিকে থাকার রহস্য লুকিয়ে আছে।
আমার মনে হয় এই কথাটি বুঝতে একটু কঠিন লাগছে তবুও উদাহরণ দিয়ে সহজে বোঝানোর চেষ্টা করছি…
একটি ওয়েবসাইট লেজিট কিনা সেটি ইউজারদের ইন্টারএ্যাকশান, রিভিউ ইত্যাদি হতে যাচাই করা যায়। এখন সত্যি সত্যিই এই ওয়েবসাইট আপনাকে ফ্রি’তে প্রতি ঘন্টা রোল করলে সাতোশী দেয় সত্য তথাপি সেটার উইড্রো করার একটি মিনিমাম লিমিটেশান আছে (অতীতে সেটি ছিলো 30,000 সাতোশী যদিও তা বর্তমানে সাইটের সাটডাউন নোটিশে বর্তমানে তারা ডিলে প্রসেসে উইড্রো রিকুয়েষ্ট এলাও করে)।
এই লিমিটেশানে সীমাতেই আপনাকে আটকে রেখে আপনার নিকট হতেই ওয়েবসাইট নিজস্ব লাভ নিশ্চিত করে – ফ্রি’তে যেটা দেওয়া হয় সেটা আসলে আপনার পকেট হতে টাকা বের করার জন্য ট্রিগার পয়েন্ট।
ধরে নিন আপনি আমার বাসাতে এসেছেন এবং আমি যে ফ্রিতে টাকা দিই সেটার লেজিটনেস প্রকাশ করার জন্য সত্যি সত্যি আপনাকে ১০০ টাকা দিবো এবং সেই ১০০ টাকা কেড়ে নেওয়ার জন্য আমার বাসার গেইটে একটি সিস্টেম তৈরী করে রাখবো; শুধু ফ্রিতে দেওয়া টাকাটা কেড়েই নিবো না বরং সাথে সাথে স্বেচ্ছায় আপনার নিকটে থাকা টাকাটাও নিয়ে নেওয়ার ব্যবস্থা রাখবো।
সিস্টেমের কন্ডিশন এমন হবে :
আপনি আমার বাসা হতে টাকা নিয়ে তখনই বের হতে পারবেন যখন বড়লোক হতে পারবেন – আইমিন উইড্রো করার মতো পর্যাপ্ত মিনিমাম ব্যালেন্স হবে /আদারওয়াইজ আপনাকে হয় ফাঁকা হাতে বের হতে হবে নয়তো আমার দেওয়া ফ্রি টাকার সাথে আপনার টাকা মিলিয়ে যখন সেটা উপযুক্ত এমাউন্ট হবে তখনই সেটা নিয়ে বাসায় ফেরত যেতে পারবেন।
এখন একটু শান্ত মস্তিষ্কে ভাবুন আমার দেওয়া ১০০ টাকা পেতে আপনি কি বাসা হতে আরও ২৯,৯০০ এনে সেটার সাথে মিলিয়ে পূর্ণ করে টাকা নিয়ে বাসায় যাবেন?
এই যে আমার বাসা হতে আপনি আপনার বাসাতে যাবেন তাতে তো পথ খরচও আছে নাকি?
এই পথ খরচ (এটাকে রূপকভাবে ট্রানজেকশন ফি/গ্যাস ফি বিবেচনা করুন) এর টাকাও তো মোট টাকা হতে খরচ করতে হবে।
তাহলে এমন কি সিস্টেম করা যায় যাতে আপনার পকেট হতে টাকাও আত্মসাৎ করা যাবে – আবার ঐদিকে আমি যে ফ্রি’তে টাকা দিই সেটার লেজিটনেস’ও থাকবে?!
এখানেই চলে আসে গ্যাম্বলিং এর সাবজেক্ট – যেখানে আপনার ভেতরের লাভ করার আশায় লোভটাকে বেইজ করে আমার দেওয়া ফ্রি টাকার সাথে সাথে আপনার পকেটের টাকাও স্বেচ্ছায় আপনি দিতে বাধ্য হবেন।

এমনটার জন্য ফ্রি টাকাতে সবার আগে টাকা মাল্টিপ্লাই করার একটা লোভ সৃষ্টি করা যেন আপনি যতো দ্রুত উইড্রো করতে পারবেন (এটি হবে এমন একটি সিস্টেম যেখানে আপনি নিজে নিজেই ঐ আপনাকে দেওয়া ১০০ টাকা ইউটিলাইজ করবেন যাতে টাকা মাল্টিপ্লাই হয়ে ১০০x২ = ২০০ টাকা হয়) – ততো তাড়াতাড়ি আমার বাসার গেইট পার হয়ে আপনি টাকা নিয়ে বাসায় ফিরতে পারবেন।

এই যে প্রথম একবার জিতবেন…তারপর জিতবেন…. তারপর হারবেন….আবার জিতবেন….হারবেন এমন সহজ সরল লগারিদমের ভেতরেও যে জটিল ক্যালকুলেশান আছে সেটার লেয়ার ব্রেক করে আপনার টাকা নিয়ে বের হওয়ার সম্ভবনা খুবই কম। অন্যদিকে ঐ যে “জিত…জিত…হার….জিত….হার” এর প্যাটার্নে আপনার ব্রেইন “জিত” তে রিওয়ার্ড ট্রিগারিং হয় তাতে আপনি একটা সময় টাকা লাভ করার জন্যই লোভ করে এখানে ডিপোজিট করবেন এবং সেটা হতেই লগারিদমের ফাঁকে আটকে টাকা হারাবেন; ফ্রি টাকার বিষয়টি সত্য তো বটেই তবে সেটা আপনাকে ট্রিগার করার জন্য।

উপরের টাকার এই বিষয়টিই FreeBitcoin এর ব্যাসিক স্ট্রিটেজি – লগারিদমিকের বিষয়টা তো বাকি রইলোই।
অন্তত এতোটুকু নিশ্চয়ই বুঝতে পারছেন যে FreeBitcoin এর ফ্রি তে বিটকয়েন পাওয়ার মূল রহস্য!

এই বিষয়টা বোঝার জন্য নিচের ইমেইজগুলোতে একটু দৃষ্টিপাত করুন –


এখানে যে ফ্রি বিটকয়েন আর্নিং সেটার সাথেও আসলে গ্যাম্বলিং পরোক্ষভাবে রিলেটেড – প্রতি ঘন্টায় রোলিং করে যে সাতোশী আর্নিং সেটাও সংখ্যার ওপর বেইজ করে 0-99885 / 9986- 9985 / 9986 – 9993 / 9994 – 9997 / 99989 – 9999 / 10000 বেইজ করে বিভিন্ন ক্লাসে বিভিন্ন যাতে Number Winning সাইকোলজিটা Earning তে মস্তিষ্কে গেঁথে যায়

 



Multiply BTC সেকশনে এখানেও দুটি ভাগ রাখা High এবং Low যাতে উইনিং হওয়ার এলিবাই তৈরী হয়। এটি বোঝা কঠিন নয় – এই যেমন আপনি 2 সাতোশী আসলে High তে ধরেছেন তাই জিতছেন / যদি Low তে ধরতেন তাহলে হারতেন; এই বিষয়টা যদি সত্যাসত্যরূপে গ্রহন করা যায় তাহলে আসলে সার্ভার এন্ড হতেও যতোই ম্যানিউপুলেট করা হউক না কেন আসলে আপনার যেকোন হার’তে মনে হবে রিভার্সলি “High তে ধরেছেন তাই হেরেছেন যদি Low তে ধরতেন তাহলে নিশ্চয়ই জিততেন” এই সাইকেল চলতে থাকবে এবং লাগারদিম মাঝখানে এমন ফাংশানে ট্রিগার পয়েন্ট করা থাকবে যেন “বাস্তবে আপনি যে জিতছেন সেটার স্টিমুলেশান প্রদান করে” – সুতরাং আপনার জন্য আসলে ডিফাইন করা অসম্ভব হয়ে যাবে যে “সবিশেষ আসলে কি আপনি জয়ী হচ্ছেন? নাকি হেরে যাচ্ছেন? অথবা সিস্টেম আপনাকে লস করাচ্ছে কিনা?”

শুধু তাই নয় বরং এখানে Betting / Lambo Winning / Lottery এর মতো বিষয়গুলো রিয়েল টাইম ইনক্লুড থাকায় এটাকে আপনি চাইলেও লেজিট থেকে ডিনাই করতে পারেন না

ফ্রি বিটকয়েন হ্যাকিং

এখন আমরা ফ্রি বিটকয়েন হ্যাকিং করার চেষ্টা করবো – এটি কিন্তু খুব কঠিন কাজ নয় বরং আপনি যদি উপরের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়েন তাহলে বুঝতে পারবেন ঠিক কোথায় কোথায় দরজা আছে আপনাকে লোভ দেখানোর জন্য যেটাকে ব্যবহার করে আপনি লস’টাকে লাভে কনভার্ট করতে সক্ষম হবেন।
এখানে সকল বিষয় সিমুলেশন আকারে দেখানো হয়েছে – তদুপরি রিয়েল টাইম ডাটা কল করার জন্য ব্যাকএন্ড রেখে API ইনট্রিগেশান করা যেতে পারে [উল্লেখ্য : FreeBitcoin কোন ইউজার API দেয় না বরং সেটার এন্ডিং পয়েন্ট খুজে নিতে হয় – যেমন এটি একটি এডমিনিস্ট্রেট গেটওয়্যে https://sirv.freebitco.in]

সাধারণত হার/জিত এর ক্ষেত্রে নিশ্চিত লাভ করার জন্য আমরা এমাউন্ট বাড়িয়ে নিই; এটাই আসলে বেটিং সাইকোলজিতে ব্যবহৃত হয় আর সেটাকে ইমপ্লিমেন্ট করেই সাইট এডমিনিস্ট্রেশান লোভ বিষয়টাকে ব্যবহার করে নিজেদের লাভ করে – তাই রিভার্স থিংকিং ইউটিলাইজেশান করা হয়েছে এখানে যাতে লসের স্থানে লোভ বসিয়ে লাভ করা যায় (Reverse Martingale / Anti-Martingale টেকনিক)।

ইতিপূর্বে আমরা দেখেছি FreeBitcoin তে ঐ High/Low ফাংশান ব্যবহার করেই উইনিং স্বীয় লগারিদমে ডেফিনাইট করছে। তাই gameEngine ব্যবহার করে সেই একই বিষয়টার রিভার্স ইঞ্জিনিয়ারিং করা; এটি আসলে Reverse Martingale এর সেইম লজিক তবে সেটাকে দুটি ভাগে ক্লাস্টার করা হয়েছে।
মূলত লগারিদমভাবে কোর লজিক তৈরী করা থাকে যেন “আপনি x পরিমান যখন হায়ার কন্ডিশনে ইনপুট করেন তখন সেটা আপনাকে যেভাবেই হউক না কেন High/Low যেটাই হউক – আপনাকে Loss করাবেই” তাই এখানে যখন Loss করাবেই সেখানে ইচ্ছাকৃতভাবে আপনি স্যালেন্ডার করে লস করবেন বটে তবে যখনই লোভ দেখাতে হায়ার পজিশনে আনতে চাইবে gameEngine সেটাকে STOP ফাংশানে কলাপস করাবে যেন ক্যালকুলেটিভলি উইন≠লাভ নয় বরং উইন=আর্ন হয় [Bankruptcy যেন না ঘটে সেটির কনফার্মেশান]

এখানে বিষয়টাকে আরও স্পেসিফাইড করা হয়েছে যেন সেশান বাই সেশান প্রতিটি কন্ডিশনাল রিফ্লেক্স কাস্টমাইজ করতে পারেন – তাতে আরও সূক্ষভাবে মনিটরিং করতে পারেন- এতে Reverse Martingale এর সাথে Math.random() > 0.52 রাখা যেন প্রতিটি বেটিং সাইকোলজি আসলে খুব বড় লাভের লোভ দেখিয়ে আপনার নিকটে থাকা টাকাতেই নিঃস্ব করিয়ে দেয় – সেটাকেই রিভার্স ইউটিলাইজেশান করে গেইনিং করা।

সামারাইজ

আচ্ছা “ফ্রি বিটকয়েন হ্যাকিং” কথাটি শুনে আপনার মনে একটুও খটকা লাগেনি?
নাহ, মানে ক্লিকবেইট শিরোনাম সেটা নয় বরং একটু অন্যভাবে আইকিউ’তে ট্রিগারিং করেনি যে “ফ্রি বিটকয়েন হ্যাকিং মানে? যে বিটকয়েন ফ্রি সেটা হ্যাক করার কি আছে? আর যা হ্যাক করা যায় সেটি কি ফ্রি হয় নাকি? আইমিন এতোটা স্ট্যামিনা খরচ করবেন হ্যাক করতে সেটা আবার ফ্রি হয় কি করে?”
ইয়েস…”ফ্রি বলে কিছু হয়না” আর হ্যাকিং জিনিসটাও “ফ্রি” নয় বরং আপনাকে আপনার ব্রেইনকে ব্যবহার করতে হবে।
এখানে হ্যাকিং অংশের সিস্টেম [সিমুলেটিভ ডেমোনেস্ট্রেশান] বিষয়টা গিটহাবে ওপেন রিসোর্স রাখছি – https://humayunshariarhimu.github.io/FreeBitcoin/
নয়তো এটিই আবার ফ্রি বিটকয়েন হ্যাকিং স্ক্রিপ্ট হিসেবে বিক্রি করা শুরু না হয়ে যায়। মূলত যেকোন সিস্টেম আপনি যদি এক্সেস করতে চান তাহলে “সবার আগে সেটা বোঝার চেষ্টা করুন – সেই সিস্টেমের ভার্বাবিলিটু বা লুপ পয়েন্ট খুঁজে বের করার চেষ্টা করুন এবং তারপর সেটাকে ইউটিলাইজ করুন”।
খুবই সহজ সরল একটি বিষয় তবে আপনি কতোটা সূক্ষভাবে এটাকে বুঝতে ও কাজে লাগাতে পারছেন সেটার ওপর ডিপেন্ড করবে আপনার সফলতার রেশিও।
আর যে সিস্টেম আপনাকে হ্যাক করার জন্য বসে আছে সেটাতে নিজেকে বোকাসোকা হিসেবে ইনপুট করিয়ে ফিডব্যাক গেইন করার স্যাটিসফেকশান তো আরও অনেক….

কনক্লুশন

যদিও প্রতিবেশী দেশ ভারতে কভু যাওয়া হয়নি তবে কোন এক কুলক্ষণে সময়ে ভারতের এক টেক দাদাবাবুর ফিজিক্যাল সান্নিধ্যে লাভ হয়েছিলো; তাকে বিটকয়েন এর কথা বলতেই বলেছিলেন ” ইন্ডিয়াতে নাকি সাধারন লোকজন বিটকয়েন এই শব্দটা শুনলেই বাড়তি কোন কথা বলারই সুযোগ না দিলে বলে সামনে পথ মাপুন” – মান সেখানে বিটকয়েন বিষয়টাকে এতোটাই পচিয়ে গলিয়ে গন্ধ করে ফেলা হয়েছে এমন। FreeBitcoin এটিও সেই ভারতেরই এক অনন্য সাইট – তথাপি বিটকয়েন কখনো গলে পচে যায়না যে সেটা শুনলেই আতকে উঠা কিংবা অতীব উৎসাহের প্রয়োজন আছে – সবার আগে বুঝতে শিখুন এবং ব্রেইনকে ব্যবহার করতে শিখুন।
ফ্রি না হউক – হ্যাকিং তো হতেই পারে, নাকি?

টেলিগ্রাম আমন্ত্রণ রইলো OpenEye

The post ফ্রি বিটকয়েন হ্যাকিং appeared first on Trickbd.com.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank's for visiting me!

X