ফ্রিতে নিয়ে নিন Resident Evil Requiem গেমটি। (শর্ত প্রযোজ্য)


আসসালামু আলাইকুম

━━━━━━━━━━━━━━━━━━━━━━

আশা করি সবাই ভালো আছেন। আজকে গেমারদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে হাজির হয়েছি।

আপনারা যারা গেম খেলেন, তারা নিশ্চয়ই জানেন গত ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ রিলিজ হয়েছে Resident Evil গেম এর নতুন পার্ট Resident Evil 9 / Requiem। রিলিজের পর থেকেই গেমটি রেকর্ড ভেঙেই চলেছে। এই পেইড গেমটি আপনি চাইলে একদম ফ্রিতে খেলতে পারবেন। যার জন্য কিছু শর্ত প্রযোজ্য রয়েছে।

━━━━━━━━━━━━━━━━━━━━━━

Resident Evil Requiem গেমটিতে কী থাকছে?

Capcom এর তৈরি এই নতুন গেমটিতে রয়েছে ডুয়েল প্রোটাগনিস্ট / ক্যারেক্টার
সবার প্রিয় Leon S. Kennedy এর সাথে থাকছে নতুন ক্যারেক্টার Grace Ashcroft

গেমটির বিশেষ দিক হলো, এতে আপনি একই সাথে থার্ড পারসন (লিওন) এবং ফার্স্ট পারসন (গ্রেস) ভিউতে খেলতে পারবেন।

গেমটির স্টোরিলাইন মূলত রাকুন সিটি এবং রোডস হিল ক্রনিক কেয়ার সেন্টার এর ভিতরে।

━━━━━━━━━━━━━━━━━━━━━━

অফারটি কারা পাবেন?

NVIDIA মূলত এই অফারটি দিচ্ছে যার জন্য পিসিতে বা ল্যাপটপে নিচের যেকোনো একটি গ্রাফিক্স কার্ড থাকতে হবে:

  • ডেস্কটপ জিপিইউ: GeForce RTX 5090, 5080, 5070 Ti, অথবা 5070
  • ল্যাপটপ জিপিইউ: RTX 5090, 5080, 5070 Ti, অথবা 5070 যুক্ত ল্যাপটপ

━━━━━━━━━━━━━━━━━━━━━━

অফারের শর্ত ও শেষ সময়

  • কেনার সময়সীমা: ১০ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১৭ মার্চ ২০২৬ মধ্যে গ্রাফিক্স কার্ড কিনতে হবে।
  • রিডিম করার শেষ সময়: ৩১ মার্চ ২০২৬

━━━━━━━━━━━━━━━━━━━━━━

কীভাবে গেমটি ফ্রিতে ক্লেইম করবেন?

যাদের কাছে উপরের দেওয়া জিপিইউ আছে, তারা নিচের সিম্পল ধাপগুলো অনুসরণ করে গেমটি ফ্রিতে নিতে পারবেন:

কাজ শেষ। এখন Steam থেকে গেমটি ডাউনলোড করে খেলা শুরু করতে পারেন।

━━━━━━━━━━━━━━━━━━━━━━

যাদের কাছে এই কার্ডগুলো আছে তারা সময় থাকতে জলদি অফারটি লুফে নিন।
গেমটি রিডিম করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে কমেন্ট করতে পারেন।

━━━━━━━━━━━━━━━━━━━━━━

তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। বিদায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank's for visiting me!

X