আসসালামুআলাইকুম বন্ধুরা,
বর্তমান সময়ে একটি কোচিং সেন্টার বা টিউশনভিত্তিক প্রতিষ্ঠানের জন্য একটি ভালো ওয়েবসাইট থাকা এখন আর বিলাসিতা নয়, বরং প্রয়োজন। শিক্ষার্থী ও অভিভাবকরা এখন গুগলে সার্চ করেই কোচিং সেন্টার সম্পর্কে জানতে চায়—নোটিস, রেজাল্ট, ক্লাস আপডেট, স্টাডি ম্যাটেরিয়াল সবকিছু এক জায়গায় দেখতে চায়। এই প্রয়োজন মাথায় রেখেই আজ আমি নিয়ে এসেছি একটি কোচিং সেন্টার উপযোগী ব্লগ স্টাইল ওয়ার্ডপ্রেস থিম, যা আপনি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রি।
এই থিমটি বিশেষভাবে তৈরি করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, প্রাইভেট টিউটর এবং অনলাইন স্টাডি প্ল্যাটফর্মের জন্য। ডিজাইন খুব বেশি জটিল নয়, আবার একেবারে সাদামাটাও নয়। যারা প্রথমবার ওয়েবসাইট বানাতে চান, তারাও সহজেই এই থিম ব্যবহার করতে পারবেন।
ডেমো: ansbd.top
নোট: অস্থায়ী ডেমো।
এই জন্য স্ক্রিনশট দেখে নিন।
কেন এই থিমটি কোচিং সেন্টারের জন্য উপযোগী?
এই থিমের মূল শক্তি হলো এর সিম্পল কিন্তু কার্যকরী ডিজাইন। অপ্রয়োজনীয় অ্যানিমেশন বা ভারী লেআউট না থাকায় সাইট দ্রুত লোড হয় এবং শিক্ষার্থীরা সহজেই প্রয়োজনীয় তথ্য খুঁজে পায়। ব্লগ স্টাইল হওয়ায় নিয়মিত পোস্ট, নোটিস ও আপডেট দেওয়াও খুব সহজ।
থিমের প্রধান ফিচারসমূহ
এই থিম ব্যবহার করে আপনি যেসব সুবিধা পাবেন—
- ✅ সাধারণ পোস্ট ও পেজ প্রকাশ করার সুবিধা
- ✅ কোচিং সেন্টারের জন্য আলাদা হোমপেজ লেআউট
- ✅ পরীক্ষার রুটিন, ভর্তি বিজ্ঞপ্তি, রেজাল্ট আপডেট দেওয়ার জন্য নোটিস সিস্টেম
- ✅ PDF ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করার সুবিধা
- ✅ হেডারে লোগো আপলোড ও লোগোর সাইজ নিয়ন্ত্রণ
- ✅ সহজ ও পরিষ্কার মেইন মেনু নেভিগেশন
- ✅ সাইডবার ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য দেখানোর সুবিধা
- ✅ সার্চ অপশন, যাতে শিক্ষার্থীরা সহজেই তথ্য খুঁজে পায়
- ✅ লেখক অনুযায়ী পোস্ট দেখার সুবিধা
- ✅ কমেন্ট সিস্টেম, যেখানে শিক্ষার্থীরা প্রশ্ন করতে পারে
- ✅ মোবাইল, ট্যাব ও ডেস্কটপে সুন্দরভাবে কাজ করে (Responsive)
- ✅ ভুল লিংকে গেলে নিজস্ব 404 পেজ দেখায়
- ✅ বাংলা কনটেন্ট ব্যবহারে কোনো সমস্যা নেই
কারা এই থিমটি ব্যবহার করবেন?
এই থিমটি বিশেষভাবে উপযোগী—
স্কুল বা কলেজ ভিত্তিক কোচিং সেন্টার
SSC / HSC / Admission কোচিং
একক বা গ্রুপ টিউটর
অনলাইন ক্লাস ও নোট শেয়ারিং ওয়েবসাইট
শিক্ষা বিষয়ক ব্লগ বা নোটিস পোর্টাল
আপনি চাইলে এটিকে নিজের ব্র্যান্ড অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন এবং ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ শিক্ষা প্ল্যাটর্মে রূপ দিতে পারেন।
থিম সেটাপ টিউটোরিয়াল
নিচের লিংক থেকে থিমটি ডাউনলোড করুন।
থিমটি আপলোড করে প্রয়োজন মতো কাস্টোমাইজ করে নিবেন।
এবং Home নাম এবং Home page Template ডাইরেক্টরি সিলেক্ট করে একটু পেইজ তৈরি করুন, এর পর কাস্টোমাইজ থেকে Home page এ static mark করে Home পেইজ এর জন্য সদ্য তৈরি Home পেজটি সিলেক্ট করে পাবলিশ দিন।
তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করতেছি, দেখা হবে নতুন কোনো পোস্টে ইনশাল্লাহ্, ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিকবিডির সাথেই থাকুন ধন্যবাদ।