আর নেই চিন্তা! সকল পাসওয়ার্ড এক জায়গায় সংরক্ষণ করুন 🔥


আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?

আশা করি, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালই আছেন।

আজকের পোস্টটি মূলত পাসওয়ার্ড ম্যানেজার নিয়ে। আমরা অনেকেই ফেসবুক, জিমেইল, ব্যাংক একাউন্ট, ক্রেডিট কার্ড নাম্বার বা পাসওয়ার্ড ভুলে যায়। আসলে এত পাসওয়ার্ড মনে রাখাও সম্ভব নয়। আবার বেশি পাসওয়ার্ড এর জন্য লিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এর বিকল্প কি?

পাসওয়ার্ড ম্যানেজার। আপনাকে বেশি পাসওয়ার্ড মনে রাখতে হবে না। আপনি শুধু একটা মাস্টার পাসওয়ার্ড মনে রাখবেন। এই একটা পাসওয়ার্ড এর সাহায্যেই বাকি পাসওয়ার্ড গুলোর এক্সেস নিতে পারবেন।

ভয় পাবেন না! পাসওয়ার্ড কি কেও এক্সেস নিতে পারবে?

ব্যাংক একাউন্ট বা ক্রেডিট কার্ড ইনফরমেশন রাখা যাবে বা নিরাপদ? পাসওয়ার্ড ম্যানেজার কি হ্যাক হওয়ার সম্ভাবনা আছে? এই পাসওয়ার্ড ম্যানেজার এর সিকিউরিটি সিস্টেম কেমন?

এককথায় আপনার সংরক্ষণ করা পাসওয়ার্ড বা ইনফরমেশন সম্পূর্ণ নিরাপদ। আপনি সকল ধরনের ইম্পর্ট্যান্ট ডাটা বা পাসওয়ার্ড বা নাম্বার রাখতে পারবেন। এটা হ্যাক হওয়ার সম্ভবনা নাই বললেই চলে। ভুলেও যদি হ্যাক হয় তাহলে এনক্রিপটেড ডাটা হ্যাক হবে। আর এনক্রিপটেড ডাটা দিয়ে হ্যাকার কিছুই করতে পারবে না।

কীভাবে কাজ করে? অনলাইনে এ অনেক পাসওয়ার্ড ম্যানেজার রয়েছে। তবে সবগুলোই নিরাপদ নয়। আপনি যে পাসওয়ার্ড ম্যানেজার এর কথা বলব এটা ওপেন সোর্স পাসওয়ার্ড ম্যানেজার এবং এটি End to End Encryption। এর মানে আপনি যখন কোনো পাসওয়ার্ড সেভ করবেন সাথে সাথেই তা এনক্রিপ্টেড হয়ে যাবে। 

কীভাবে ব্যবহার করব?

চলুন শুরু করা যাক………….

প্রথমেই এই অ্যাপ Playstore থেকে ডাউনলোড করুন।

App Link: https://play.google.com/store/apps/details?id=com.x8bit.bitwarde

অ্যাপ এ স্ক্রিনশট নেওয়া যায় না, তাই ওয়েবসাইট এর মাধ্যমে দেখালাম।

https://bitwarden.com/go/start-free/

উপরের লিংক এ ক্লিক করে ওয়েবসাইট এ ভিজিট করুন। স্ক্রিনশট এ যেভাবে দেখানো রয়েছে এই ভাবে রেজিট্রেশন করুন। এরপর মেইল ভেরিফাই করে মাস্টার পাসওয়ার্ড সেট করুন।

এখন “New iTem” ক্লিক করে পাসওয়ার্ড সংরক্ষণ করতে পারবেন।

সাপোজ আমি ফেসবুক এর পাসওয়ার্ড সেভ করব এজন্য আমার দেখানো স্ক্রিনশট অনুসরণ করুন।

আপনি চাইলে ফোল্ডার আকারে পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন। আমি এখানে ফোল্ডারের নাম দিলাম “Social” যেহেতু সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড সেভ করছি।

আপনি চাইলে Facebook একাউন্ট এর ইনফরমেশন নোট ও করতে পারেন।

এভাবে আপনি চাইলে বিভিন্ন একাউন্ট, ক্রেডিট কার্ড ও নোট সেভ করতে পারবেন।

সতর্কতা: আপনি ব্যাবহার করার সময় সতর্ক অবলম্বন করবেন। কোনো সমস্যা সৃষ্টি হলে লেখক বা ট্রিকবিডি কর্তৃপক্ষ দায়ী নয়। মনে রাখবেন, আপনার এই একটি পাসওয়ার্ড যেটা পাসওয়ার্ড ম্যানেজার এ ব্যবহার করবেন। এই পাসওয়ার্ড জানলে যে কেউ আপনার বাকি সব পাসওয়ার্ড এর এক্সেস নিতে পারবেন।

আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank's for visiting me!

X