আপনার অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করুন ফ্লাগশিপ এক্সক্লুসিভ Circle To Search ফিচার


অ্যান্ড্রয়েড ফ্লাগশিপ ফোন গুলো যেমন ধরেন Samsung Galaxy, Google Pixel ইত্যাদি বিভিন্ন ফোন বিক্রির অন্যতম সেলিং পয়েন্ট হল সার্কেল টু সার্চ। সার্কেল টু সার্চ এর মাধ্যমে স্ক্রিনের যে কোন জায়গায় সার্কেল ড্র করে সহজে সে বিষয়ে সার্চ করা যায়।

আমাদের সাধারণ ফোনগুলোতে এই ফিচার না থাকার কারণে আমাদের যা করতে হয় সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে আগে স্ক্রিনশট নিতে হয় তারপরে গুগল অ্যাপ এ গিয়ে লেন্স ওপেন করে সে স্ক্রিনশট ব্যবহার করে সার্চ করতে হয় যেটা অনেক লেন্থি একটা প্রসেস এবং বিরক্তিকরও। তবে এই প্রক্রিয়াটাকে সহজ করার জন্য আমি নিয়ে এসেছি সার্কেল টু সার্চ অ্যাপ। যার মাধ্যমে যে কোন স্ক্রিনে থেকে সার্কেল টু সার্চ এক্টিভ করে এবং সার্কেল ড্র করার মাধ্যমে অতি সহজেই যে কোন ছবি সার্চ করা যাবে। এবং Google লেন্স এর মাধ্যমে সহজে ছবি থেকে লেখা কপি করে নেওয়ার মত কাজ আরও সহজ হয়ে যাবে। এবং ডেইলি লাইফে আপনার প্রোডাক্টিভিটি বাড়িয়ে দিবে কয়েক গুণ।

Circle To Search অ্যাপ

সার্কেল টু সার্চ অ্যাপটি হচ্ছে একটি ওপেন সোর্স অ্যাপ। সব কিছুই ফ্রি। এবং কোন অ্যাডস নেই। এই অ্যাপ এর ডেভেলপে আমি নিজেও কিছু ভুমিকা রেখেছি। মূল প্রজেক্টটি আমার না হলেও বেশ কিছু কাজ যেমন নতুন ফিচার এবং কিছু মডিফাই করার পর আমি আপনাদের মাঝে এই অ্যাপটি শেয়ার করতে আসলাম। অ্যাপটি অ্যান্ড্রয়েড অ্যাক্সেসিবিলিটি পারমিশন ব্যবহার করে কাজ করে। তবে একে আপনি Assistant অ্যাপ এর মত সেট করে যেভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করেন একইভাবে ব্যবহার করতে পারবেন। অ্যাপটি এখানে গিটহাব থেকে ডাউনলোড করুন। অ্যাপ্স সাইজ মাত্র আড়াই মেগাবাইট।

অ্যাপ এর সেটআপ

অ্যাপটি ডাউনলোড করার পরে ইন্সটল করুন এরপরে ওপেন করুন। অ্যাপ ওপেন করলে প্রাইভেসি অ্যান্ড ডাটা ইউজেস ট্রান্সফারেন্সি নামের একটি পপ আপ আসবে এখানে I Understand & Accept বাটনে ক্লিক করুন।

এবার এনাবল এক্সাসেবিলিটি তে ক্লিক করুন এবং অ্যাক্সেসিবিলিটি পারমিশন দিয়ে দিন। কাজ হয়ে গেছে।

রিকমেন্ডেড সেটিংস

যদি আপনার ফোনে গুগল লেন্স ইন্সটল করা থাকে তাহলে আপনি নিচের বলা সেটিংস টি করে নিতে পারেন। এর জন্য অ্যাপে এসে সেটিংস এ ক্লিক করুন।

সেটিংসে আসার পর Overlay 1 ক্লিক করুন। Debug Visibility অপশনটি চালু করে দিতে ভুলবেন না। এতে আপনার স্ট্যাটাসবারের ওখানে রেড হয়ে যাবে। যা থেকে বোঝা যাবে যে এই জায়গাতে ক্লিক করলে ক্লিকিং একশন গুলো একটিভ হবে। এখন Height 70px করে দিন।

Gesture অপশন এ ক্লিক করুন। এখন ডাবল ট্যাপ Gesture এ ক্লিক করে একটু নিচে গিয়ে Google Lens Search সিলেক্ট করুন। এবং চাইলে অন্যান্য জেসচার গুলো আপনার প্রয়োজন অনুযায়ী সে করে নিতে পারবেন। চাইলে Long Press এ ফ্ল্যাশলাইটের একশন সেট করে দিতে পারেন। ক্ষেত্র বিশেষে অনেক কাজের।

সবশেষে debug visibility অপশন টা বন্ধ করে দিন। যেহেতু আর সেটার আর দরকার হচ্ছে নাহ।

অ্যাপ এর ব্যবহার

এখন অ্যাপটি ব্যবহার করার জন্য যেকোনো জায়গায় চলে যান। যেমন এখানে আমি ফেসবুকে ইলেকট্রিক শক চুইংগাম এর একটি মিম সার্চ দিয়ে দেখাচ্ছি।

প্রথমে স্ট্যাটাসবারে ডাবল ক্লিক করুন। যেহেতু আমরা ডাবল ক্লিক’এই google লেন্স এক্টিভ এর জেসচার সিলেক্ট করেছি। তাহলে দেখতে পারবেন নিচের বাম পাশের স্ক্রিনশট এর মতো স্ক্রীন গ্রেডিয়েন্ট কালার ধারণ করবে।

এবার একটি সার্কেল ড্র করুন। যেটা আপনি সার্চ করতে চাচ্ছেন। তাহলে সার্কেল ড্র করা মাত্রই দেখবেন ডান পাশে স্কিনের মত google লেন্স দিয়ে ওপেন হয়ে গেছে।

আরো ভালোভাবে বুঝতে নিচের ভিডিওটি দেখুন।

টেক্সট কপি করা যায় না এমন স্থান থেকে টেক্সট কপি করবেন কিভাবে? (এই অপশনটি আমি অ্যাপ এর মধ্যে এড করে দিয়েছি।)

এর জন্য একইভাবে গ্রেডিএন্ট কালারের স্ক্রিন নিয়ে আসুন ডাবল ক্লিক করে। এবার বাম পাশের চিহ্নিত টেক্সট (A) আইকনে ক্লিক করুন। তাহলে দেখতে পারবেন যেসব লেখা কপি করা যাচ্ছিল না এতক্ষণ সেগুলো হাইলাইট হয়ে গেছে। এবং হাইলাইট লেখাগুলোতে ক্লিক করার মাধ্যমে আপনি সহজে কপি করতে পারবেন।

তার ডান পাশে ক্যামেরা আইকনের মতো যে আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে পুরো ছবিটা লেন্স এ চলে যাবে। যেখানে সার্কেল ড্র করলে শুধু ড্র করা অংশটি লেন্সে যায় সেখানে এই আইকনে ক্লিক করলে পুরো ছবিটা এ লেন্সে চলে যাবে। সামনে সময় পেলে হয়তো ইমেজ ওসিআর এর অপশন এড করে দিব এতে করে ছবিতে থাকা টেক্সট ও কপি করা যাবে অফলাইন থেকেই।

শেষ কথা

তো এই ছিল আমার সার্কেল টু সার্চ অ্যাপ এর রিভিউ। এর মাধ্যমে ডেইলি লাইফে আপনার প্রোডাক্টিভিটি বাড়িয়ে নিতে পারবেন আশা করি। আর এই অ্যাপটি এই পর্যন্ত নিয়ে আসতে অনেক সময় ব্যয় করতে হয়েছে। তাই ব্যবহার করে ভালো লাগলে অবশ্যই মতামত দিয়ে যাবেন। আপনাদের ফিডব্যাকই সামনে আরও উন্নত ফিচার যোগ করার সবচেয়ে বড় অনুপ্রেরণা। এতক্ষণ ধরে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank's for visiting me!

X