আসসালামু আলাইকুম
আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরো একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজকের পোস্ট কি বিষয়ে করবো তা আশা করি বুঝতেই পেরেছেন পোস্টের টাইটেল দেখে। হ্যাঁ, আজকে কোনো রকম এপ ডাউনলোড করা ছাড়া, Ai ওয়েবসাইট বা যেকোনো ওয়েবসাইট ব্যবহার করা ছাড়াই আপনাদের আনস্টেবল ভিডিও কে স্টেবল করে দেখাবো।
আজকের এই পোস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করবো আপনারা পুরো প্রসেস টা বুঝতে পারবেন। আর এই সিস্টেম অনেকেই ব্যবহার করে থাকেন যারা কি না ভিডিও ইডিটিং নিয়ে কাজ করেন। তো যারা জানেন তারা স্কিপ করতে পারেন, আর যারা যানেন না তারা পোস্ট টা কন্টিনিউ করতে পারেন।
আনস্টেবল ভিডিও কি?
আপনি আনস্টেবল ভিডিও কে স্টেবল করার জন্য এই পোস্ট ওপেন করেছেন আর আনস্টেবল ভিডিও কি এটা হয়তো অজানা থাকার কথা না। তাও আমি আরেকবার বলে রাখি। মূলত আমরা ভিডিও করার পর ভিডিও তে যদি ফ্রেম নাড়াচাড়া করে তাহলে সেই ভিডিও কে আনস্টেবল বলে। একটা প্রয়োজনীয় ভিডিও যদি এমন নাড়াচাড়া করে তাহলে হয়তো সেটা পরে দেখতে বিরক্তিকর বা খারাপ লাগতে পারে। তাই আমরা সব সময় স্টেবল ভিডিও ক্লিক করতে চাই।
কিন্তু যাদের ফোনে স্টেবল সিস্টেম নাই ক্যামেরায় তাদের এই ঝামেলা পোহাতে হয়। আর পরবর্তীতে নানা এপস ইউজ করা লাগে এই আনস্টেবল ভিডিও কে স্টেবলাইজড করতে। তো আজকে আমরা অন্য কোনো এপ বা কোনো ঝামেলা ছাড়াই আনস্টেবল ভিডিও কে স্টেবল করা শিখবো। তো চলুন শুরু করা যাক।
আনস্টেবল ভিডিও কে স্টেবল করার উপায়
আনস্টেবল ভিডিও কে খুব সহজেই স্টেবল করতে পারবেন। তবে আগে আপনাদের একটা সেম্পল দেখিয়ে দেই যে , এই উপায়ে ভিডিও স্টেবলাইজড করলে কেমন রেজাল্ট পাবেন।
মূল ভিডিও
এখানে ক্লিক করে দেখে নিন, পোস্টের মাঝে ভিডিও এড করতে চাচ্ছি না।
স্টেবলাইড করা ভিডিও
এখানে ক্লিক করে দেখে নিন।
[ট্রিকবিডি ওয়েবসাইটেই থাকবেন, অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে নিয়ে যাবে না।]
—————————
তো মূল ভিডিও আর রেজাল্ট তো দেখতেই পেলেন। আশা করছি আপনারাও এভাবে আনস্টেবল ভিডিও কে স্টেবলাইড করতে পারবেন খুব সহজে। এর জন্য নিচের স্টেপ গুলো ফলো করুনঃ-
১. প্রথমেই আপনাদের যে ভিডিও কে স্টেবলাইড করতে চান সেই ভিডিও টি গ্যালারি থেকে ওপেন করুন। ওপেন করার পর সেই ভিডিও টি শেয়ার করার অপশনে ক্লিক করুন (অনেকের ফোনে উপরের ডান দিকেও এই অপশন থাকে)

২. এবার শেয়ার করার অনেক অপশন আসবে সেখানে থেকে upload to photos এই অপশনে ক্লিক করে দিবেন।

[মূলত আমাদের এই স্টেবলাইড এর কাজ করা হবে গুগল ফটোস এপ দিয়ে। তো অনেকের ফোনের ভিডিও ফটোস এপ এ অনেক সময় শো করে না, তাই শেয়ার দিয়ে ফটোস এপ এ নেওয়া দেখিয়ে দিলাম, আপনার যদি ফটোস এপ এ ভিডিও আগে থেকেই শো করে তাহলে সরাসরি ৩ নং স্টেপ এ চলে যাবেন]
৩. গুগল ফটোস এ ভিডিও ওপেন করার পর ভিডিও এর উপর একটা ক্লিক করুন, তাহলে দেখবেন ইডিট অপশন পাবেন। সেখানে ক্লিক করুন।

৪. এবার দেখুন এখানে স্টেবলাইড অপশন শো করছে, সেখানে ক্লিক করে দিন।

৫. এবার কিছুক্ষণ অপেক্ষা করুন। এই অপেক্ষার সময়টা মূলত নির্ভর করবে আপনার ভিডিও কত বড় এবং আপনার নেট কানেকশন কেমন তার উপরে।

৬. ব্যাস আমাদের ভিডিও স্ট্যাবল হয়ে গেছে। চাইলে প্লে করে দেখতে পারেন। আর সেভ করতে চাইলে Save Copy তে ক্লিক করে দিবেন। ভিডিও টি সেভ হয়ে যাবে।

স্টেবলাইড করা ভিডিও পুরোপুরি স্টেবলাইজড না হলে কি করবেন?
দেখুন যে ভিডিও অনেক পরিমাণ আনস্টেবল থাকে সেটা একবারেই পুরোপুরি স্টেবল নাও হতে পারে। সেক্ষেত্রে একবার স্টেবলাইজড করার পর আবারো স্টেবলাইজড করা ভিডিও কে সেইম ভাবে স্টেবলাইজড করবেন। এতে কিছুটা বেটার রেজাল্ট পাবেন আশা করি।
শেষ কথা
তো এই ছিলো আজকের আর্টিকেল। আশা করবো আপনাদের কাজে লাগবে। হয়তো এইটা সম্পর্কে আগে থেকেই অনেকে জেনে থাকবেন, তবে যারা জানতেন না তাদের জন্যই এই আর্টিকেলটি। যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা এই স্টেপ গুলো ফলো করতে গিয়ে কোনো সমস্যা হয় তো কমেন্ট করে জানাবেন। আজকের আর্টিকেল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো আর্টিকেল এর মাধ্যমে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
