অ্যাস্ট্রোনমি অনুযায়ী সূর্যোদয় ও সূর্যাস্তের সময় দেখবেন কিভাবে?


সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময় জানার জন্য আমরা সাধারণত গুগল সার্চ এর ব্যবহার করে। তবে আজকে এমন একটি অ্যাপ নিয়ে কথা বলব যেটা আপনার কর্ডিনেট অনুযায়ী সে অবস্থানের সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময় একুরেট ভাবে বলে দেবে পাশাপাশি এই অ্যাপটি দিয়ে পাঁচ ছয় মাস কিংবা বছর পারে সূর্যাস্ত সূর্যোদয় কখন হবে সেটাও জানতে পারবেন। সাথে আছে আরো অনেক ফিচার এবং গুরুত্বপূর্ণ টুল। যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে অনেক কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক।

Trail Sense অ্যাপ

ট্রেইল সেন্স একটি মূলত একটি সারভাইভাল অ্যাপ। যারা হাইকিং করেন পাহাড় পর্বতে কিংবা নেটওয়ার্কের বাইরে থাকেন তাদের জন্য তৈরি করা হয়েছে। এই অ্যাপে আছে গাইডলাইন। নির্জনে বন জঙ্গলে হারিয়ে গেলে জীবন বাঁচাতে পর্যন্ত সহায়তা করতে পারে। তাই ট্রাভেল এর জন্যে বের হলে অবশ্যই এই অ্যাপ টি ইন্সটল থাকা উচিত। তবে অ্যাপটি আমাদের সাধারণ ডেইলি লাইফেও অনেক কাজের প্রমাণিত হয়। আর হ্যাঁ এটি একেবারে ফ্রি একটি অ্যাপ। আপনি প্লে স্টোর কিংবা গিটহাব উভয় স্থানেই পেয়ে যাবেন।

সূর্যোদয় ও সূর্যাস্তের সময়

এই অ্যাপ যা অফার করে সেগুলোর অনেক টুল আমাদের কাজে না লাগলেও এইটা অনেক কাজের। নিচে জেনে নিন কিভাবে কনফিগার করবেন।

অ্যাপে প্রবেশ করার পরে ওয়েলকাম স্ক্রিনে ডিসক্লেইমার দেওয়া থাকবে সেগুলো নেক্সট, নেক্সট, এরপরে টার্মস এন্ড কন্ডিশনে এগ্রি করার পরে মেইন অ্যাপে প্রবেশ করবেন।

এবার নিচের ৩ নাম্বার বটম নেভিগেশন ট্যাবে ক্লিক করুন। এইটাই হলো অ্যাস্ট্রোনমি ট্যাব যেখানে আপনার বর্তমান লোকেশন অনুযায়ী সুর্য চন্দ্রের সময় দেখতে পারবেন। তবে তার আগে আপনি বর্তমানে যে লোকেশন অবস্থান করছেন সেটাতো আগে জানাতে হবে অ্যাপকে। কারন বাই ডিফল্ট অ্যাপ এর কর্ডিনেট জিরো সেট করা আছে এবং সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ও ভুল দেখাচ্ছে। এটা ঠিক করতে আগে সঠিক কর্ডিনেট সেট করতে হবে। সে জন্য সেট বাটনে ক্লিক করুন। এবার লোকেশন পেজে Auto Adjust location এবং Require satellite fix এই দুইটা অপশন বন্ধ করে দিন।

স্যাটেলাইট আইকনের ক্লিক করে দেখুন লোকেশন আসে কি নাহ। না আসলে গুগল ম্যাপ ওপেন করুন এবং আপনার লোকেশন এর করডিনেট কপি করে বসিয়ে দিন। Auto Adjust location এবং Require satellite fix চালু করবেন না। করলে লোকেশন আবারো জিরো হয়ে যেতে পারে।

এবার অ্যাস্ট্রোনমি ট্যাবে ফেরত এলে দেখবেন আপনার লোকেশন অনুযায়ী সূর্যোদয় ও সূর্যাস্তের সময় দেখতে পাবেন।

সেই সাথে চন্দ্রআস্ত ও চন্দ্রোদয় এর সময়ও দেখতে পারবেন। এবং আপনি যদি ক্যালেন্ডারে ক্লিক করেন তাহলে আজ থেকে কয়েক মাস কিংবা বছর এর সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ও দেখে নিতে পারবেন।

ডেলাইট: দিনের আলো কতক্ষন পাওয়া যাবে সেটা জানা যাবে ডেলাইট অপশন থেকে। নিচের স্ক্রিনশট টি দেখুন। এখানে উপরের উদাহরন টিতে দেখুন দিনের দৈর্ঘ সাড়ে ১০ ঘন্টা। অপর দিকে জুন-জুলাইতে সাড়ে ১৩ ঘন্টা।

নোটিফিকেশন/অ্যালার্ম সিস্টেম করে দিতে পারেন। এতে সুর্যস্তের নির্দিষ্ট সময় আগেই অ্যালার্ট পেয়ে যাবেন। এই ফিচারটি পার্সোনালি অনেক পছন্দের একটি ফিচার।

যেহেতু পৃথিবী নির্দিষ্ট কক্ষপথে চলে এবং নির্দিষ্ট গতিতে ঘুরে এইটাকে কাজে লাগিয়ে যেকোন লোকেশনে সূর্য হরাইজনের নিচে চলে যাবে কিংবা উপরে উঠবে সেটা গননা করেই বের করা যায়। আর এই অ্যাপটি ঠিক সেই কাজই অফলাইনে করে থাকে।

অন্যান

Trail Sense অ্যাপে আরো অনেক গুরুত্বপূর্ণ টুল আছে। যেগুলো নিত্যদিনে অনেক কাজের প্রমানিত হতে পারে। চলুন সেগুলো নিয়ে হালকা আলোচনা করা যাক।

Navigation: এটা হলো কম্পাস। অচেনা স্থানে দিক নির্ধারনের জন্য অনেক কাজে।

ম্যাপ: ম্যাপ আছে তবে এই ম্যাপ হচ্ছে এমন ম্যাপ যেটাতে কোন প্যাথ, লোকেশন এর নাম এগুলো কিছুই নেই। তবে বিকন (সঙ্কেত) ফিচার থেকে এই ম্যাপের জন্য পিন পয়েন্ট তৈরি করা যায়। যেগুলো পরবর্তীতে ন্যাভিগেশন এর কাজে দিতে পারে।

Convert: দুরত্ব, তাপ, ওজন, সময় কনভার্ট করতে পারবেন এখান থেকে।

Qr code scanner: ফোনের মধ্যে কিউআর কোড স্ক্যান করার অপশন না থাকলে এই অ্যাপ সেটাও অফার করতেছে।

এছাড়াও অনেক কিছু যেগুলো আপনি একবার ব্যবহার শুরু করার পরেই বুঝতে পারবেন।

শেষকথা

এই অ্যাপটি সম্পুর্ন অফলাইনে ব্যবহারের জন্য উপযোগী। লোকালয় থেকে অনেক দুরে ক্যাম্পিং করতে যাবেন তখন এই অ্যাপটি সাথে রাখা যেতে পারে। আয়রনি হচ্ছে এই কথাটা আমাদের বাংলাদেশের জন্য প্রযোজ্য না 😅। তবে ডেইলি লাইফে এর অন্যান্য টুল ও ফিচার গুলো অনেক কাজের। বিশেষ করে সূর্যাস্তের সময় দেখা যায় এটা অনেক কাজের। যারা নামাজ পরেন তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank's for visiting me!

X