অনলাইনে ঘরে বসে জমির খাজনা দিতে কি কি ডকুমেন্টস লাগে?


ভূমি ব্যবস্থাপনার প্রতিটি বিষয় বর্তমানে ডিজিটাল করা হয়েছে।তাছাড়া অফ লাইনে কাজ করতে গেলে ঘুষ ছাড়া কোনো কাজ অই হয়না। আপনার যদি সকল কাগজপত্র ঠিক থাকে তাহলে আপনি অনলাইনেই এসব কাজ স্বল্প ব্যায়ে এবং কম সময়ে করে নিতে পারবেন।

অনলাইনে প্রথমবার জমির খাজনা দিতে কি কি ডকুমেন্টস লাগে জেনে নিন।
খাজনা দেয়ার জন‍্য নিম্নলিখিত পেপার এর প্রয়োজন হবেঃ

◾ভূমি তথ্য ও সেবা কেন্দ্র
১। সর্বশেষ রেকর্ড/খারিজ খতিয়ানের কপি
২। পূর্ববর্তী দাখিলার কপি
৩। জাতীয় পরিচয়পত্র
৪। একটি স্মার্টফোন/কম্পিটার ও ইন্টারনেট কানেকশন
৫। মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড
৬। জমির অবস্থান অনুযায়ী-বিভাগ, জেলা, উপজেলা, মৌজার তথ্য, খতিয়ান নং ও হোল্ডিং নং

বি:দ্র: বকেয়ার সাল চার এর অধিক হলে এবং পূর্ববর্তী খাজনার রশিদ আপনার নিকট থাকলে (যা অনলাইন নয়) প্রথম বার ইউনিয়ন ভূমি অফিস থেকে খাজনা দিন।

◾অনলাইনে খাজনা দেয়ার ধাপ সমূহঃ

ধাপ ১- ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করুন। ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://ldtax.gov.bd

ধাপ ২- নাগরিক নিবন্ধন করুন (মোবাইল নং, জন্ম তারিখ, আইডি নং দেয়ার পর ওটিপি পাবেন)

ধাপ ৩- প্রোফাইল সেটিং করুন (প্রফাইলের তথ‍্যগুলি পুরণ করুন)

ধাপ-৪ জমির খতিয়ান যুক্ত করুন

ধাপ-৫ হোল্ডিং ও ভূমি উন্নয়ন করের তথ্য পূরণ করুন

ধাপ-৬ পেমেন্ট অপশন সিলেক্ট করুন

ধাপ-৭ ই-পেমেন্ট করুন

ধাপ-৮ খাজনা রশিদ ডাউনলোড করুন

জানতে হবে 

◾খতিয়ানে নাম থাকা যে কোন একজন খাজনা দিতে পারবেন।

◾ওয়ারিশান হলে ওয়ারিশ সনদ সংযুক্ত করে খাজনা দেয়া যাবে।

◾যাদের আইডি কার্ড নেই তারা প্রতিনিধির মাধ‍্যমে খাজনা দিতে পারব…

◾খতিয়ানে থাকা সব জমির খাজনা দিতে হবে। আংশিক খাজনা দেয়ার নিয়ম নেই।

 

আরো বিস্তারিত জানতে ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://ldtax.gov.bd ভিজিট করুন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank's for visiting me!

X