আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমি গতদিন আপনাদের সাথে ওয়াইফাই শেয়ার করে টাকা ইনকামের একটা পোস্ট করেছিলাম। এখন দেখছি যে পোস্টা করে আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করে আপনাদের একটা প্যাসিভ ইনকামের সোর্স বের করে দিতে চাইলাম। আপনাদের মধ্যে কিছু মানুষ সেটাকে উল্টো ভাবে নিয়ে বিষয়টাকে এমন বানিয়ে ফেলল যে তাদের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে এখান থেকে। তো আজকে আগের আর্টিকেলটির দ্বিতীয় পার্ট শুরু করব। তো যারা গত দিনের পার্ট এখনো পড়েননি, তারা নিচের লিংকে ক্লিক করে পড়ে আসতে পারেন।
কিন্তু তার আগে কত দিনের পোস্ট থেকে পাওয়া কমেন্টগুলো নিয়ে আমি কিছু কথা বলব। এই কথাগুলো শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কাজ করবেন যদি ভালো না লাগে তাহলে আপনারা কাজ করবেন না। আর যদি আমাকে বলেন যে পোস্টগুলো ডিলিট করে দিতে হবে আমি পোস্টগুলো ডিলিট করে দিব এতে আমার কোন সমস্যা নেই।

আবার অনেকে মনে করতে পারেন যে আমি হয়তো রেফার করে ইনকাম করার জন্য এই পোস্টগুলো করেছি। আমি আজকে আপনাদের দেখিয়েও দিব যে আমি কতগুলো রেফার পেয়েছি এবং সেখান থেকে আমার কত লাখ টাকা ইনকাম করতে পেরেছি। সবদিক বিবেচনা করে যদি মনে করেন যে আমি আমার নিজের লাভের জন্য আপনাদের একটা ভুয়া জিনিস সাজেস্ট করলাম তাহলে আমাকে কমেন্টে বইলেন আমি পোস্ট ডিলিট করে দিব। হয়তো ট্রিকবিডি এখান থেকে আমাকে কিছু টাকা দিবে কিন্তু সেটা আমি অন্য একটা পোস্ট করলেও একই টাকায় পাইতাম।
এখান থেকে টাকা তুলতে কি পুরো জীবন চলে যাবে?
আমার গত দিনের পোস্ট থেকে, একটা ভাই কমেন্ট করেছিল যে এখান থেকে উইথড্র নিতে গেলে নাকি পুরো জীবন চলে যাবে তারপরে উইথড্র পাওয়া যাবে না। তো সেটার উত্তরে বলব যে ভাই, আমি আপনাদের বলছিলাম যে এটা আমি প্রথম পার্ট করতেছি আমার সম্পূর্ণ আর্টিকেল সম্পূর্ণ সিরিজ টি শেষ হোক, তারপর আপনি বইলেন যে আপনার পুরো জীবন চলে যাবে নাকি।
আর আপনাদের অনেক নেগেটিভ কমেন্ট দেখে আমি তাদের কিছু টাস্ক করছিলাম। আর মোটামুটি কালকে আমি দুইবার ০.৫৫ ডলার করে পেমেন্ট নিয়েছি। এবং আমার টোটাল পেমেন্ট হিসেবে দুই ডলারের উপরে আমি পেমেন্ট নিয়েছি এখান থেকে। আমার প্রথমে পেমেন্টটা নিতে আমার সময় লাগছিল সাত দিনের মতো। তার মধ্যে আপনাদেরকে বলছিলাম যে তাদের পেমেন্ট সিস্টেমের একটু সমস্যা ছিল সেজন্য পেমেন্ট দিতে দেরি করছে তারা। আর আমার এই লাস্ট দুইটা পেমেন্ট নিয়েছি তিন দিন কাজ করে। পেমেন্টের স্ক্রিনশট আমি নিচে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিয়েন।

ডাটা শেয়ার তো কম হয়, তাহলে ইনকাম কেমনে করব?
আপনাদের অনেকের মনেই আরেকটা প্রশ্ন ছিল যে ডেটা শেয়ার তো কম হয় তাহলে ইনকাম কেমনে করব? আসলে মূলত আপনি ডেটা শেয়ারের জন্য ইনকাম করছেন কিন্তু আপনি ডেটা শেয়ার করে ইনকাম করবেন না। আপনি ওই ওয়েবসাইটের কিছু টাস্ক আছে ওই টাস্ক গুলো কমপ্লিট করে ইনকাম করবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস বুঝিয়ে দিব, শুধু দয়া করে আমাকে কয়েকটা দিন সময় দেন। আমি সিরিজটা কমপ্লিট করি। তারপর আপনারা কাজ করেন দরকার হয়।
এই ইনকামের টাকা দিয়ে কি আমরা বড়লোক হয়ে যাব?
আর একটা খুব কমন কোশ্চেন ছিল, যে ভাই আপনি যে ইনকাম করেছেন এভাবে ইনকাম করলে কি আমরা বড়লোক হয়ে যাব?
আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা হয়তো বড়লোক হবেন না। কিন্তু আপনাদের এই কাজটা করে কিছু একটা ইনকাম হবে আপনাদের।
এখন কত টাকা ইনকাম হবে?
আমি নিজে দেখিয়েছি আমি ৭ দিনে ০.৮৮ ডলার ইনকাম করেছি। এখন, আপনি যদি প্রতি সাত দিনে ০.৮ ডলার করে ইনকাম করেন এবং সেটা যদি ১ বছর ধরে কন্টিনিউ করেন তাহলে আপনার টোটাল ইনকাম হবে ৩৫ থেকে ৪০ ডলার এর মত।
অনেকে বলতে পারেন যে এক বছরে ৪০ ডলার আহামরি কোন ইনকাম না।
উত্তরে বলতে চাই, কিছুদিন আগে এয়ার ড্রপের একটা খুব ট্রেন্ড ছিল। মানুষ প্রচুর পরিমাণে টেলিগ্রামের এই এয়ারড্রপ গুলোতে কাজ করতো। এবং সেখান থেকে মোটামুটি ছয় মাস থেকে এক বছর পরে হয়তো এক ডলার থেকে দুই ডলার পর্যন্ত ইনকাম করতে সর্বোচ্চ। আর যদি কেউ রেফার বেশি করত তাহলে তার ইনকাম বেশি হইত। এখন আমি এটা বলতে পারি যে তখন কে সেই কাজের তুলনায় এই কাজটা একটু বেটার হয় না। যেখানে আপনার মূলত কোন পরিশ্রমই নেই। একদিন যদি পাঁচ থেকে দশ মিনিট ব্যয় করে একটা একাউন্ট খুলেন, সেটুকুই। আর অতিরিক্ত একটা কাজ প্রত্যেকদিন আপনাকে সেখানে অ্যাপ্লিকেশন টা অন রাখতে হবে।

কাজের তুলনায় ইনকাম কম?
অনেকের মনে আরেকটা প্রশ্ন ছিল, যে ভাই এত কষ্ট করে কাজ করে ইনকাম এত কম পাব?? সেটা তো কোন কাজ হইল না তাইলে।
উত্তরঃ ভাই কাজ খুব বেশি না। আপনি শুধু একাউন্টটা খুলে, এপ্লিকেশন টা ডাউনলোড করবেন, অ্যাপ্লিকেশনের লগইন করে আপনার gmail টা কনফার্ম করে নিবেন। আর প্রত্যেকদিন আপনার হয়ে অ্যাপ্লিকেশন টা অন রাখবেন যাতে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশনটা চলে।
আমি বলতেছি না যে আপনি সারাদিন অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকে থাকেন। আপনি যাতে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপ্লিকেশন টা চলে তেমন করে রাখেন।
মানে, আমরা যখন কোন অ্যাপ্লিকেশনে ঢুকি, তখন ফোনের Recents বা Overview জায়গা থেকে দেখা যায় না যে আমরা কতগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করলাম। তারপরে Clear All click দিলে সব অ্যাপ্লিকেশন একসাথে ডিলিট হয়ে যায়। আপনি শুধু এই জায়গা থেকে এই অ্যাপ্লিকেশন টা ডিলিট না করে ওই জায়গায় রেখে দিয়েন , তাহলেই হবে। আমি পোস্ট লিখতেছি তাই আপনাদের কাছে অনেক বড় মনে হইতেছে।
অ্যাপ্লিকেশন রাখলে ফোন নষ্ট হয়ে যাবে?
আপনাদের অনেকের কথা যে এই এপ্লিকেশনটা ফোনে রাখলে ফোন নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি ক্রোম থেকে একটা অ্যাপ্লিকেশন ইন্সটল করতে যান তাহলে আপনাকে ওয়ার্নিং দেখাবে। সেটাতে যদি কোন ভাল কিছু থাকে তাহলেও দেখাবে যদি খারাপ কিছু থাকে তাহলেও দেখাবে।
আপনার যদি এপ্লিকেশনে প্রতি কোন বিশ্বাস না থাকে তাহলে আপনি ব্রাউজার থেকে ব্যবহার করিয়েন। মোবাইল ফোনে ব্রাউজারে কেমন ডাটা শেয়ার হবে আমি ঠিক বলতে পারি না, কিন্তু আমি ল্যাপটপ থেকে ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করি। আমার ল্যাপটপে সফটওয়্যার ইন্সটল করা আছে। এখন ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করা যাবে কিনা সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না।
আপনি দরকার হয়, তাদের টার্মস এন্ড কন্ডিশন পড়েন। যদি অনেক কিছু পড়তে না পারেন , তাহলে চ্যাট জিপিটি কে দিয়ে, দেখে নেন যেখানে কোন খারাপ কিছু আছে কিনা? আর একটা কাজ কইরেন, ইউটিউবে গিয়ে একটু সার্চ দিয়ে কয়েকটা ভিডিও দেখেন। আমি বলতে পারি আপনি যদি কোন খারাপ রিপোর্ট পান তাহলে কমেন্ট করে নিচে।
সিরিজটা আগানো নিয়ে কিছু কথাঃ
এখন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি ট্রিকবিডির সাথে মোটামুটি পাঁচ থেকে ছয় বছর আছি। এর আগে আমার আরেকটা একাউন্ট ছিল। তো আমি এই পর্যন্ত যতগুলো পোস্ট করেছি, কোনটাতেই এমন আক্রমণাত্মক কমেন্ট তারপরে গায়ে লাগানো কমেন্ট পাই নাই যতটা না আমি গত দিনের পোস্ট থেকে পেয়েছি।
তাই, আজকের সম্পূর্ণ পোস্টটাতে আমি আপনাদের কতদিনের পোস্টের কমেন্টের প্রশ্নগুলোর উত্তর বিস্তারিতভাবে দেওয়ার চেষ্টা করেছি। যদিও আজকে দ্বিতীয় পার্ট শুরু করতে চেয়েছিলাম। কিন্তু পোস্টটা অনেক বড় হয়ে যাওয়াই আজকে আর কিছু বলছি না।
এছাড়াও আমার এই সিরিজটা সামনের দিকে আগাবো কিনা সেটাও এখন আর সিউরিটির উপরে নাই। কারণ আপনি যদি আমার এই প্রোফাইল টা একটু ঘুরে দেখেন তাহলে দেখতে পারবেন যে আমি ট্রিকবিডিতে খুব একটা পোস্ট করি না। তাই আমার এত বাধ্যবাধকতা নেই, যে এত খারাপ রিভিউ নিয়ে আপনাদের উপকার করবো। আপনারা যদি চান যে আমি সামনের দিকে আগাই, পরবর্তী পার্টগুলো নিয়ে আসি তাহলে দয়া করে কমেন্ট একটু বইলেন। কালকে তো অনেক কমেন্ট করলেন ভালো খারাপ যাই হোক, আজকে দরকার হয় কষ্ট করে আরেকটু করলেন।
আর আমি আপনাদের কিছু পদ্ধতি শেয়ার করব, যেটা ব্যবহার করি আপনি মূলত ৩৫ থেকে ৪০ ডলার ইনকাম করতে পারবেন। অন্যভাবে করলে আপনি পারবেন না। আর বাংলাদেশের বর্তমান বাজার মূল্য হিসেবে ৩৫ থেকে ৪০ ডলার সমান কিন্তু ৪৫০০ থেকে ৫৫০০ টাকার সমান প্রায়। যারা ট্রিকবিডিতে লেখালেখি করেন তাদের অনেকেও হয়তো এই পরিমাণ টাকা ইনকাম করেন না, আমার যতটুকু ধারণা।
তাই, যদি এই সাইটটি এক বছর থাকে এবং আপনি যদি প্রতিদিন এর টাস্ক ঠিকভাবে কমপ্লিট করেন, তাহলে আমি আশা করি আপনি এই পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ।
নোটঃ আমি জানি, আজকেও অনেক খারাপ রিভিউ আসবে। আজকে যদি খারাপ রিভিউ এর পরিমাণ বেশি থাকে তাহলে আমি আর এই টপিকের উপরে আগাবো না, ইনশাআল্লাহ। আমার এই টপিকের ওপরে লেখা এই পর্যন্তই শেষ হয়ে যাবে তাহলে।
আমি কি রেফারের জন্য পোস্ট করেছি?

Honeygain এর রেফারেল প্রোগ্রামে, কেউ যদি আমার রেফার কোড দিয়ে একাউন্ট খুলে তাহলে আমি তার ইনকামের ২০% কমিশন হিসেবে পাব। মানে কেউ যদি ১ ডলার ইনাকাম করে তাহলে আমি ০.২ ডলার পাব।
ট্রিকবিডিতে পোস্ট করার আগে আমার সাতটা থেকে আটটা রেফার ছিল। এখনো পর্যন্ত আমার টোটাল ৪১ টা রেফার হয়েছে। অর্থাৎ ট্রিকবিডি থেকে আমি আনুমান ৩৫ টার মত রেফার পেয়েছি। এখন এখান থেকে যতটুকু ইনকাম হয় ততটুকুই।
কিন্তু আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে বলতে চাই, আমি এই যে ২ ডলার ইনকাম করেছি এখানে ট্রিকবিটির রেফার থেকে আমি টাকা ইনকাম করি নি। তাই ট্রিকবিডি এর রেফার থেকে এখনো পর্যন্ত আমার কোন ইনকাম হয় নাই।

তো আজকের পোস্টটি এই পর্যন্তই, আশা করি আপনারা কিছু ভালো রিভিউ দিবেন। আমার মূলত এই পোস্টটা করার কোন পরিকল্প না ছিলনা। কিন্তু গতকালের কমেন্ট গুলো দেখে মনে করলাম যে এই পোস্টটা করা দরকার। তাই করেছি। সকলে ভালো থাকবেন।
