Anime এবং Manga প্রেমীদের জন্য সেরা ৫টি ওপেন সোর্স অ্যান্ড্রয়েড অ্যাপ


আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন।

যারা Anime দেখতে বা Manga পড়তে ভালোবাসেন তাদের প্রধান সমস্যা হলো সঠিক একটি অ্যাপ খুঁজে না পাওয়া। গুগল প্লে স্টোরে থাকা বেশিরভাগ অ্যাপে অতিরিক্ত এড আসে অথবা প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হয়। ২০২৬ সালে এসেও এই সমস্যা থেকে মুক্তির সবচেয়ে সেরা উপায় হলো ওপেন সোর্স অ্যাপ ব্যবহার করা।

ওপেন সোর্স প্রজেক্ট হওয়ার কারণে এগুলো সম্পূর্ণ ফ্রি, নিরাপদ এবং কোনো বিরক্তিকর এড নেই। আজ আমি আপনাদের সাথে এমন সেরা ৫টি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব।


১. Aniyomi

Tachiyomi অ্যাপের নাম অনেকেই শুনেছেন। Aniyomi হলো তারই একটি ফর্ক ভার্সন। অবশ্য Aniyomi অ্যাপটিও এখন অনেক পপুলার একটি অ্যাপ। এখানে আপনি শুধু মাঙ্গাই পড়তে পারবেন না, বরং এনিমেও দেখতে পারবেন।

প্রধান ফিচারসমূহ:

  • এনিমে স্ট্রিমিং এবং মাঙ্গা রিডিং একই অ্যাপে।
  • বিভিন্ন সোর্স বা এক্সটেনশন যুক্ত করার সুবিধা।
  • অফলাইনে দেখার জন্য ডাউনলোড অপশন।
  • MyAnimeList বা AniList এর মতো ট্র্যাকার সাপোর্ট।
  • GitHub Link


    ২. Anymex

    আপনার যদি খুব সুন্দর এবং ক্লিন ইউজার ইন্টারফেস পছন্দ হয় তাহলে Anymex অ্যাপটা ব্যবহার করতে পারেন।

    প্রধান ফিচারসমূহ:

  • স্মুথ এবং ফাস্ট ইউজার এক্সপেরিয়েন্স।
  • কোনো প্রকার এড নেই।
  • এনিমে দেখা এবং মাঙ্গা পড়ার জন্য আলাদা ডেডিকেটেড সেকশন।
  • অনেক কাস্টমাইজেশন সুবিধা।
  • GitHub Link


    ৩. ReDantotsu

    যারা আগে Dantotsu ব্যবহার করতেন তাদের জন্য সুখবর হলো ReDantotsu। এটি মূলত জনপ্রিয় স্ট্রিমিং এবং ট্র্যাকিং Dantotsu অ্যাপটির একটি নতুন ফর্ক ভার্সন।

    প্রধান ফিচারসমূহ:

  • সরাসরি AniList এর সাথে সিঙ্ক করে কাজ করে।
  • টরেন্ট স্ট্রিমিং এবং ডিরেক্ট সোর্স থেকে দেখার সুবিধা।
  • MyAnimeList রেটিং।
  • নতুন Liquid Glass থিম।
  • GitHub Link


    ৪. Mangayomi

    Aniyomi এর মতো এটিও এনিমে এবং মাঙ্গার একটি কম্বাইন্ড অ্যাপ। এটি ফ্লাটার দিয়ে তৈরি হওয়ায় অনেক বেশি অপ্টিমাইজড।

    প্রধান ফিচারসমূহ:

  • ক্রস-প্ল্যাটফর্ম সাপোর্ট (অ্যান্ড্রয়েডের পাশাপাশি উইন্ডোজ বা ম্যাকেও চলবে)।
  • সোর্স থেকে দ্রুত কন্টেন্ট ফেচ করার ক্ষমতা।
  • বিল্ট ইন ভিডিও প্লেয়ার এবং রিডার।
  • লাইটওয়েট হওয়ায় কম র‍্যামের ফোনেও ভালো চলে।
  • GitHub Link


    ৫. Kototoro

    তালিকার শেষ অ্যাপটি হলো Kototoro। যারা মূলত এনিমে স্ট্রিমিংয়ে বেশি ফোকাস করতে চান, তাদের জন্য এটি একটি পারফেক্ট অপশন।

    প্রধান ফিচারসমূহ:

  • মাল্টিপল সোর্স থেকে হাই-কোয়ালিটি ভিডিও স্ট্রিমিং।
  • কাস্টমাইজযোগ্য সাবটাইটেল সাপোর্ট।
  • স্লিপ টাইমার এবং ব্যাকগ্রাউন্ড প্লে সুবিধা।
  • বিল্ড ইন Extension সিস্টেম।
  • GitHub Link


    এই অ্যাপগুলো যেহেতু প্লে স্টোরে থাকে না, তাই সবসময় এদের অফিশিয়াল গিটহাব (GitHub) সোর্স থেকে ডাউনলোড করার চেষ্টা করবেন। এতে ভাইরাসের ঝুঁকি থাকে না।
    এই ৫টি অ্যাপের মধ্যে আপনি কোনটি ব্যবহার করতে চলেছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।

    তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। বিদায়।


    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Thank's for visiting me!

    X