ডিসক্লেইমার: এই লেখাটি কোন প্রমোট কিংবা ট্রাফিক মিসগাইড করার উদ্দ্যেশে লেখা নয়; লেখা যে ওয়েবসাইট উল্লেখ করা আছে সেটিতে কখনো এডভারটাইজমেন্ট বা তৃতীয় পক্ষের কোন বিজন্যেস ভ্যালুর জন্য ব্যবহার করা হবে না। সকল সোর্স কোড এবং প্রয়োজনীয় ক্ষেত্রে এক্সেস TrickBD Support মেইলে প্রদান করা হয়েছে – যেন বিষয়টির ক্ল্যারিটি বজায় থাকে।
এই লেখাটি সকল TrickBD Lover, Author, Contributor, নিয়মিত ভিজিটর এবং সর্বোপরি TrickBD ম্যানেজমেন্টের জন্য লেখা; একই সাথে এটি নন প্রফিটেবল হিসেবে কাউন্ট করার অনুরোধ করবো

TrickBD এর সাথে পরিচয় বহুকাল আগে হতেই…
ব্যক্তিগতভাবে TrickBD সাথে আমার জীবনের কিছু অংশ মিশে থাকলেও সেইসব এই আর্টিকেলের জন্য নিতান্তপক্ষে উহ্য থাকার মতো বিষয়; পুরাতন নস্টালজিয়াতে একটা সময় সিম্বিয়ান কিংবা জাভা ফোনে মাত্র কয়েক মেগাবাইটে দিন পার করতে Trick আর Tips এর আতুরঘর ছিলো এই TrickBD।
সেই সময়ে অবশ্য Wapka তে সদ্য জন্ম নেওয়া TrickBD এর সাথে প্রতিযোগিতা করার মতো ছিলো আরেক প্রতিদ্বন্দ্বী Techtunes [সত্য কথা বলতে তখন শিশুমনে Techtunes এর ইন্টারফেইসে হাবেভাবে বড়লোক মনে হতো] – বড় বড় ব্লগারদের কঠিন কঠিন রাজনৈতিক আর বৈশ্বিক আলোচনার কিছু না বুঝলেও গল্প টাইপের লেখা পড়ার জন্য কাঁথার মাঝে মুখ লুকিয়ে সামু (সামহোয়্যারইন ব্লগ) পড়তাম।
সেইসব কালের পরিক্রমায় হারিয়ে গিয়েছে, বড় হতে হতে বুড়ো হয়ে গিয়েছি তবুও শৈশব-কৈশরের সেই TrickBD এর মিশে আছে স্মৃতি, আবেগ আর ভালোবাসা।
একটা সময় ফ্রি ইন্টারনেটের জন্য জনপরিচিত হতে হতে বাংলাদেশের শীর্ষ পর্যাযের সেরা টেক সাইট TrickBD অনেকটাই অযত্ন আর অবহেলা এবং সময়ের সাথে সাথে পাল্লা দিতে না পেরে যেন মলিন হয়ে গিয়েছে…
TrickBD+ এর শুরুর কথা…
একটা সময় TrickBD এর ফেসবুক গ্রুপে একটি পোস্ট করি এমন “আমরা কি পারি না সবাই মিলে ট্রিকবিডি কে আগের মতো জাগিয় তুলতে?” সেখানে কিছু কিছু কমেন্ট সত্যিই উজ্জীবিত করার মতো ছিলো; কিছু কিছু ছিলো অভিযোগ ভরা অভিমান আর বাকি কিঞ্চিৎ টক্সিক মেন্টালিটির মন্তব্য।
তবুও মনে করে নিলাম…আচ্ছা যাই হউক আমিই আর্টিকেল লিখে দেখি যদি ট্রিকবিডিতে জাগাতে পারি কিনা? [কল্পনাতে ভাবতে তো বাঁধা নেই – ভাববো যখম তখন না হয় একাই হাতি কাঁধে তোলা নায়ক হয়েই গল্প বুনি]।
স্বাভাবিকভাবেই কোয়ালিটিফুল তিনটি লেখা দেবার পর অপেক্ষা করতে হবে জানা কথা। তাইবলো রোজ একদিন করে করে চেক করতাম – এরপর দুই তিন দিন পরপর চেক করতাম – এরপর সপ্তাহের পর সপ্তাহ আর মাসের পর পর মাস কেটে যায় কোন খবরই নেই দেখি…
একটা ইমেইল তো করায় যায় সাপোর্ট টিম’কে – হায় আল্লাহ খালেদ, প্রথম অথর রিকুয়েষ্ট মেইলের পর মান অভিমানের পর সেই ইমেইলেরও কোন জবাব নেই; মানে মেজাজটা কেমন লাগে একটু ভাবুন তো?!
মাথায় একটা জীদ উঠে গেলো যে যে করেই হউক TrickBD আমার লাগবে; এর মানে এই নয় যে TrickBD এর ক্ষতি করা কিংবা হ্যাক করার চিন্তা – বরং অভিমান বলুন আর আবেগ বলুন “TrickBD কে আমার নিজের মতো পাওয়ার এক আকাঙ্খা এসে দাড়ায়”।
অবশ্য TrickBD এর ফরেনসিক এনলাইসিস করতে গিয়ে ফিরে যাই আরও অতীতে – তাতে ইমোশন যেন আরও গাঢ় হয়ে যায়।
আমি দেখতে পাই TrickBD সেই শুরুর সময় যখন রানা ভাই সবেমাত্র TrickBD এর ইংলিশ ভার্সন রাখবে মনে করে স্রেফ Test পোস্টে করেন; কাজের কাজী নাসির নবীন ভাইয়ের সেই ২০১৫ সালের স্টাইলিশ সানগ্লাসে ফটো তুলে এভেটার সেটআপ আরও কতো কি?
বহু ফুটপ্রিন্ট ডাটা ঐ সময় রেখেছিলাম পরে অবশ্য তা ফরম্যাটে হারায় (ব্যাকআপ না রাখার বাজে অভ্যাস) – তবুও কয়েকটি ইমেইজে চলুন ফিরে দেখি অতীত TrickBD এর রূপ:



যাই হউক আমার মনের মাঝে তো একটা আগুন লেগেই আছে – আমার পুরো TrickBD চাই টাইপের মনোবাসনা [একটু পরিষ্কার করি: এটার অর্থ এমন নয় TrickBD এর ক্ষতি করা কিংবা এডমিন বনে যাওয়া এমন নয় – এই যে সকল অথর, কনট্রিবিউটর সবাইকে নিয়েই আমার নিজের মতো TrickBD পাওয়ার বাসনা আরকি; অনেকটা নস্টালজিয়ায় নস্টালজিক হওয়া]।
এরই মাঝে একদিন [সরি এক রাত হবে] বেলকনিতে রাত দুইটা কি আড়াইটার সময় [সময় ভুল হতে পারে তবে মাঝরাত সেটা নিশ্চিত] আমার মেইলের জবাব আসে যে “আমার লেখা এপ্রুভ করে অথর করে দেওয়া হয়েছে” – কতো খুশী লাগছিলো সেটা লিখে বোঝানো হয়তো সম্ভবপর হবে না।
এমন না যে অথর হয়ে আর্নিং/রেফার কিংবা ব্যক্তিগত স্বার্থের মোহ ছিলো [ঐসময়ে ব্যক্তিগত ব্লগসাইট ছিলো – যদিও পরবর্তীতে সেইসবের ইতি টানি; এমনকি মিডিয়াম হতেই লেখা গুটিয়ে আনি] – বরং শুধু ভালো লাগাটাই এককভাবে মনে কাজ করছিলো কেননা আবেগ যেন তার স্মৃতির কিছুটা ছেলেমানুষী তৃপ্তি পেয়েছে!
কয়েকটি লেখা শুরুতে বেশ হলো; আমার কিছু বিশেষ টাইপের আপন মানুষ লেখার সমালোচনাও শুরু করলেন [ঐসব উহ্য বিষয়] তবে আমি যা খেয়াল করলাম তা হলো “এই সময়ে আসলে TrickBD চলে না” এটাতেই সবচয়ে বড় ধাক্কা লাগে।
এখনকার সময়ে শর্ট টাইমে বিনোদন লাভে লেখা পড়ার অভ্যাস আর মানসিকতা হারানো একটা জেনারেশন চলছে।
এই জেনারেশান “সবকিছু পেতে চায় – অনেক কিছু মুখে বলে – কিছু কথা লোকের শোনে – মোটের ওপর কিছুই বুঝতে চাইনা; তারা এই কারনেই বুঝতে চাই না কেননা তারা ভাবে তারা এমনিতেই সব বুঝে সুতরাং বোঝার দরকার নেই – আবার তারা যে কি বোঝে না সেটাও বুঝে না; যদি আদৌ প্রশ্ন করা হয়?”
সুতরাং যতোই আবেগ থাকুক না কেন শর্ট টাইমে যান্ত্রিক সময়ের সাথে তাল মেলাতে AI রেসপন্স – ফেসবুকের রিলস / ইউটিউবের শর্টসে বিনোদন – নানান কোর্সে এনরোল করা (নিজে নিজে লার্নআপ না করে) – কিংবা ক্রাক কোর্স ড্রাইভে ডাউনলোড রেখে শিখছি – শিখবো করতে থাকা এই আধা পাকা আধা কাচার আসরে আমার লেখার ঠুনকো মূল্যটাও নেই….
এই ডিপ্রেশনটাই আবার সেই জীদের সাথে মিলে মিশে একাকার হয়ে এমন ভাবনা মাথায় আসে “TrickBD এর Owner হউক যে কেউ হউক – তবে আমি নিজে কতোটুকু পারি যে আদৌ TrickBD কে এই সময়ের প্রয়োজনের তুলনায় প্রয়োজনীয় করে তুলতে?”।
একটা সময় স্ক্রাবিং করা শুরু করলাম – তাতে টানা দুই দুইটা দিন আমার শুধু লেগেছিলো ঐ সময় পর্যন্ত এখন অবধি ৪৫ হাজার + আর্টিকেলের লিংক সংগ্রহ করতে [হয়তো মনে হতে পারে এক্সটেনশন দিয়ে এক নিমিষেই করা যায় – কিন্তু প্রক্সি ছাড়া ক্রস পসিলি ইস্যু আর ব্রোকেন লিংকের বিড়ম্বনা এড়াতে আর উপায় জানা ছিলো না]। লিংক না হয় পেলাম তবে সেটা দিয়ে করবো কি?
নলেজ বেইজড AI মডেল তৈরী করতে হলেও
(১) আমাকে রিসেন্ট টাইমের সকল আর্টিকেল সহ আগের ৪৫ হাজার+ আর্টিকেলের RAW ডাটা মেশিন লার্নিং এর জন্য ফিল্টারিং করাতে ফাইন টিউনিং কাচামাল করতে হবে json আকারে যা আমার মতো অলস প্রণীর জন্য নিতান্তপক্ষে অসম্ভব।
(২) মেশিন লার্নিং মডেল ইউটিলাইজ করতে সরাসরি ওয়েব এক্সেসের জন্য API প্রয়োজন – বলাই বাহুল্য “খেয়ে দেয়ে কাজ নেই আর আমাকে TrickBD এর ওয়ার্ডপ্রেসে প্লাগিন আপলোড করে কেউ এপিআই দিবে?”
সুতরাং……
“ভাই মনে যতোই আবেগ থাকুক না কেন বাস্তবে সব সম্ভব নয়”
কিন্তু আমার নিজের মোরালিটি হলো “প্রতিটি সমস্যার অবশ্যই সমাধান আছে এবং হেরে যেতে রাজী তবে হাল ছাড়তে নয়; ততোক্ষণ অবধি চেষ্টা যতোক্ষণ না পর্যন্ত সাকসেস আসবে” তাই মনের অবসেশনটাকে কিভাবে কাজে লাগানো যায় সেই চিন্তাতে সকল লিংক গুগল কাস্টম সার্চ ইঞ্জিনে ইনক্লুড করিয়ে এটলিস্ট একটা TrickBD সার্চ ইঞ্জিন তো হইলো…
এনিওয়্যে ইতিপূর্বেও কয়েকবার হাইলাইট করার চেষ্টা করেছি যে TrickBD এর ওয়ার্ডপ্রেস থিমে মোবাইল ভার্সনে Search বিষয়টা কাজ করে না; এখনো সেটার সলিউশন করা হয়নি…
এরপর কাস্টম সার্চ ইঞ্জিন এর এপিআই বেইজড আরেকটু ডেভোলপ করার প্রয়াস ছিলো; অনেকটা এমনই….
***image5***
এরপর Google অফিশিয়ালি Custom Search JSON API তো বন্ধ করেই দেয়; সুতরাং কাজের কাজ কিছুই হচ্ছিলো না!
আমাকে কিছু বিষয়ের কনক্লুশনে পৌছানো প্রয়োজন ছিলো:
(১) TrickBD কেন মানুষ এখন আর গুরুত্ব দেয় না?
> রিভার্স: আমি কি করতে পারি যাতে TrickBD কে মানুষ গুরুত্ব দিবে? উত্তর: এমন কিছু করতে হবে যাতে মানুষের প্রয়োজন মিটবে ঠিক যে কারনে যেমন উদ্দেশ্য নিয়েই মানুষ টেকনোলজিক্যাল সার্চ করেন
(২) আমার কাছে এমন কি এক্সেস আছে যাতে TrickBD এর সার্ভার এন্ড হতে ব্যবহার করতে পারি?
> আমার কাছে আদতে কিছুই নেই – তবে এই না থাকা’টা রিভার্স করলে “আমার কি কি দরকার / সেই দরকার পূরণের উপায় ও অল্টারনেটিং কি কি?” এটাই আমার সম্বল!
TrickBD+ এর শুরু

আজকের দিনে মানুষ এত্তো বড় বর লেখা পড়তে চাই না; শুধু যেটা প্রয়োজন সেটারই মূল Root জানতে ও পেতে চায় সুতরাং শর্টকাটে যা প্রয়োজন তা মেটাতে হবে।
এখানে AI কে ব্যবহার করে টেকনোলজিক্যাল বিষয়ের রেসপন্স গেইন করার চেষ্টা করা হয়েছে, যাতে যা প্রয়োজন সেটারই উত্তর থাকবে
হাইলাইট: এই অংশটির সাথে TrickBD এর সম্পর্ক এমনটা হবে যেন TrickBD এর ইতিপূর্বে সকল আর্টিকেল যা সকল অথরদের Knowledge এবং Trick এর ভান্ডার সেগুলোকে Chunk আকারে ভেঙ্গে ভেঙে একটি Technological Knowledge Base তৈরী করা + যেসব আর্টিকেল নতুন নতুন লেখা হবে সেগুলোও আপডেট হতে থাকবে।
এই Knowledge Base টাকে রেফারেন্স করে Machine লার্নিং তার নিজের মতো করো একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরী করবে।
তখন এই আপনার আমার মতো মানুষ যদি লিখে “গার্লফ্রেন্ডের মোবাইল হ্যাক করবো কিভাবে?” তখন অন্যসব AI এজেন্ট মুখ ফিরিয়ে নিলেও পলিসি মেনেই পলিসির ভেতর থেকেই ঐ নলেজ বেইজ কাজে লাগিয়ে ML তার মতো করে আপনাকে উত্তর বাতলে দিতে পারতো….
[বিঃদ্রঃ এপিআই লিমিটের কারনে হয়তো সব সময় AI রেসপন্স পাওয়াটা সম্ভব নাও হতে পারে – যদি প্রোডাকশন লেভেলে লাউঞ্জ করা হয় তাহলে এই লিমিট সহজেই এড়ানো পসিবল / ইভেন প্রিমিয়াম করেও]
একইসাথে আমরা এখন যা খুজি তা হলো – “আমার সব চাই” টাইপের অটোমোশন। অর্থাৎ আপনার যদি প্রয়োজন হয় “হ্যাকিং” তাহলে সেটার স্বাপেক্ষ AI রেসপন্স’ই শুধু নয় বরং তাতে দরকার আছে হ্যাকিং রিলেটেড ফটো, হ্যাকিং কিভাবে করা যায়? সেটার ভিডিও ইত্যাদি…
কিন্তু আমার TrickBD গেল কোই?
আপনার সার্চ কিওয়ার্ডের ওপর বেইজ করে TrickBD এর আর্টিকেল যেন আসে এবং সেটা ব্রাউজারে লোডিং হওয়ার বিরক্তিকর অভিজ্ঞতা হতে ইনস্ট্যান্ট যেন শো হয় এমন স্ক্রিনিং

আচ্ছা এমন তো নয় যে TrickBD তেই সকল জ্ঞানের ভান্ডার লুকিয়ে আছে; গোটা ইন্টারনেট জুড়ে আরও কতোই না সোর্স আছে – সুতরাং সবাই যে TrickBD এর বন্দনা করবে তা তো নয়!
কিন্তু কেমন হয় যদি সবাই TrickBD এর থ্রু হয়েই সেই সকল বিষয়ের অনুসন্ধান করতে পারে?
আইমিন TrickBD একটি মিডিয়াম হিসেবে কাজ করবে যেখানে টেকনোলজি রিলেটেড যা খুজছেন সেটাই ফিল্টার করে গোটা ওয়ার্ল্ড ওয়াইড সার্চ রেসপন্স গেইন করতে সহায়তা করবে?
এই কারনেই Google, BING, YAHOO, BAIDU, YANDEX, DUCKDUCKGO, ECOSIA, NAVER, ASK.COM ইত্যাদি সার্চ ইঞ্জিন ইনট্রিগেশান করা।
এটা অবশ্য আরও ইফেক্টিভ হতো যদি SearXNG পরিপূর্ণভাবে ব্যবহার করা যেতো…
এরপরের বিষয়টা হলো আমি TrickBD তে যা খুজছি সেটাই যেন পড়তে পারি – অর্থাৎ আমার প্রয়োজন যে আর্টিকেল সেটাই দরকার।
যদিও আমার কাছে ডাটবেইজ নেই কিংবা API নেই তবুও REST বেইজ এর মাধ্যমে User End হতে আমি প্রয়োজনীয় আর্টিকেল পেতে পারি TrickBot এর মাধ্যমে…
এবং এখানেও আমাকে ইউজার স্যাটিসফেকশান যেন নিশ্চিত হয় সেটা খেয়াল রাখতে হবে।

শেষের শুরু ঐ যে TrickBD এর ৪৫ হাজার+ লিংক সংগ্রহ এবং ট্রিকবিডি সার্চ ফাংশন ইউটিলিটির জন্য TrickXplorer তৈরী; যাতে সহজেই যেকেউ সার্চ নেভিগেশন করতে পারেন।

TrickBD+ এক্সেস লিংক: https://trickbdplus.vercel.app/
কিছু কথা…
অগত্য লেখাগুলো TrickBD আর্টিকেলে সংযোজন করা যেন বিষয়টি হাইলাইটেবল হয় TrickBD এর উপরমহল তথা এডমিন প্যানেলে
(১) অনুগ্রহপূর্বক একটি TrickBD AI এজেন্ট তৈরী করুন যাতে সেটা টেক রিলেটেড টপিক রেসপন্স করার সাথে সাথে টেকনিক্যাল গাইড এবং চ্যাটিং নিশ্চিত করে। TrickBD+ এটাকে স্রেফ প্রোটোটাইপ বা খেলনা ভেবে হলেও এটলিস্ট কোর আইডিয়া ইউটিলাইজ করুন যেন TrickBD সবার প্রিয় হওয়ার সাথে সাথে প্রয়োজন হয়ে দাড়ায়।
(২) TrickLancer চালু করার জন্য অনুরোধ করবো যাতে যে সকল অথর আছেন তারা তাদের স্কিল অনুসারে এই যে সকল টেক প্লাটফর্মের ফ্রিল্যান্সিং কাজগুলো আছে সেটাতে তারা নিয়োজিত হতে পারে; তাহলে TrickBD প্রিয় এবং প্রয়োজন ছাড়াও ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশনে ভোগা টেক পাগলদের এক কর্মসংস্থান হবে; উপরন্তু বাংলাদেশের এক অনন্য টেক ল্যান্সিং প্লাটফর্ম সৃষ্টি হবে।
কনক্লুশন
আচ্ছা এতোকিছুর পর কি মনে হয় আমি আসলে TrickBD ফ্যাটিশে ভুগছি?
আমার কিন্তু মনে হয়না কেননা ইতিমধ্যেই আমাকে কিন্তু TrickBD হতেও সাময়িকভাবে স্থগিত করা হয়েছিলো একটি লেখার জন্য; আমি পুনরায় আবারও টাইম ডিউরেশান শেষ হওয়া মাত্রই সেই লেখাটিই রি-পাবলিশ করি কেননা আমি আমার অবস্থানে স্বচ্ছ এবং দৃঢ় থাকতে চাই; আর মান ও অভিমান মিলে আর মিলিয়েই হয় ভালোবাসা – যেই ভালোবাসায় প্রয়োজন ছাড়াই প্রতিদিন একবার TrickBD আমরা ভিজিট করি; এখন একটু প্রয়োজন সেই TrickBD এর ভালোবাসাকে ভালো একটা ভবিষ্যত দেওয়া….
নিরন্তর শুভকামনা।
টেলিগ্রাম আমন্ত্রণ : OpenEye
