হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের পোস্টে আমরা দেখব কীভাবে আপনার হাতের অন্য একটি Xiaomi ফোন ব্যবহার করে খুব সহজে যেকোনো Xiaomi ফোনে ফাস্টবুট রম ফ্ল্যাশ করা যায়। এর জন্য আপনার কোনো কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন হবে না!
আমরা এই কাজটি করব MiTool নামের একটি অসাধারণ টুল দিয়ে, যা Termux-এ কাজ করে।
MiTool কী এবং কীভাবে ইনস্টল করবেন?
MiTool হলো Termux-এর জন্য তৈরি একটি কমান্ড-লাইন টুল, যা Xiaomi ফোনে বুটলোডার আনলক করা, রম ফ্ল্যাশ করা এবং অন্যান্য কাজগুলো করার জন্য ব্যবহার করা হয়। এটি আপনার ফোনকে ADB/Fastboot টুলস ব্যবহারের ক্ষমতা দেয়।
> গুরুত্বপূর্ণ নোটিশ: MiTool ব্যবহার করার আগে এটি আপনার ফোনে ইনস্টল করা আবশ্যক।
> MiTool কীভাবে ইনস্টল করবেন, তা জানতে আমার এই পোস্টটি দেখে আসুন: শাওমির এমআই টুল এখন ফোনেই ব্যবহার করুন
>
ইনস্টল করা হয়ে গেলে, চলুন দেখে নিই কীভাবে ফাস্টবুট রম ফ্ল্যাশ করবেন:
ধাপে ধাপে ফাস্টবুট রম ফ্ল্যাশ করার পদ্ধতি
ধাপ ১: Termux-এ MiTool চালু করুন
১. প্রথমে আপনার ফোনে Termux অ্যাপটি ওপেন করুন।
২. নিচের কমান্ডটি দিন এবং এন্টার চাপুন:
ls
, এবার নিচের কমান্ডটি দিন:
MiTool

এখন আপনার সামনে MiTool ওপেন হয়ে যাবে এবং অনেকগুলো অপশন দেখা যাবে, যেমন:
১. আনলক বুটলোডার
২. ফ্ল্যাশ ফাস্টবুট রম
৩. আরও অন্যান্য অপশন
ধাপ ২: ফ্ল্যাশ করার জন্য রম সিলেক্ট করুন
১. আপনার ফোনে যতগুলো ফাস্টবুট রম আসে, সব রমগুলো আপনার ফোন মেমোরিতে রাখুন।
২. আমাদের কাজ হলো ফাস্টবুট রম ফ্ল্যাশ করা। তাই আমরা ২ নম্বর অপশনটি বেছে নেব। Termux-এ কমান্ড দিন:
2
৩. এবার MiTool আপনার স্টোরেজে রাখা সমস্ত ফাস্টবুট রম (ROM) লিস্ট আকারে দেখাবে। আপনি যে রমটি ফ্ল্যাশ করতে চান, সেটি যত নম্বর অপশনে আছে, সেই নম্বরটি দেখুন।
৪. ধরুন, আপনার কাঙ্ক্ষিত রমটি ১ নম্বর অপশনে আছে। তাহলে Termux-এ কমান্ড দিন:
১
৫. এবার রমটি এক্সট্রাক্ট (Extract) হওয়া শুরু করবে। এই ধাপে রমের সাইজ অনুযায়ী ৫ থেকে ৭ মিনিট সময় লাগতে পারে। ধৈর্য ধরে অপেক্ষা করুন।
ধাপ ৩: ফোন কানেক্ট ও ফ্ল্যাশ শুরু
এক্সট্রাক্ট হয়ে গেলে আপনার সামনে তিনটি অপশন আসবে, যা দিয়ে আপনি বুটলোডার লক করা বা আনলক করা অবস্থায় ফ্ল্যাশ করতে পারবেন।
> গুরুত্বপূর্ণ: আপনি চাইলে বুটলোডার লক করে ফ্ল্যাশ করতে পারেন, তবে আমি সাজেস্ট করব বুটলোডার আনলক করে ফ্ল্যাশ করতে।
>
ফ্ল্যাশ শুরু করার আগে এই কাজগুলো করুন:
১. যে ফোনটি ফ্ল্যাশ করবেন, সেটিকে ফাস্টবুট মোডে নিয়ে যান।
২. একটি OTG ক্যাবল এবং একটি USB ক্যাবল ব্যবহার করে Termux ফোনটির সাথে ফাস্টবুট মোডে থাকা ফোনটিকে কানেক্ট করুন।
৩. এখন Termux-এ আপনার পছন্দের ফ্ল্যাশ অপশনটি কমান্ড দিন এবং এন্টার চাপুন।
৪. কাজ শেষ! আপনার ফাস্টবুট রম ফ্ল্যাশ হওয়া শুরু হয়ে যাবে। এখানে রমের সাইজ অনুযায়ী সময় কম-বেশি হতে পারে।
৫. ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং ফ্ল্যাশ শেষে যতক্ষণ না আপনার ফাস্টবুট মোডের ফোনটি অটোমেটিক ওপেন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইউএসবি ক্যাবল খুলবেন না। ওপেন হয়ে গেলে ইউএসবি ক্যাবল খুলে ফেলুন।
৬. এবার আপনার ফোনটিকে সেটআপ করে ব্যবহার করুন!
আশা করি, এই পদ্ধতিটি আপনাদের অনেক কাজে লাগবে।
যেকোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করুন: Facebook
