বিনামূল্যে Linktree স্ক্রিপ্ট নিজেই তৈরি করুন , ‘Link in Bio’ টুল![এক লিংকে সব প্ল্যাটফর্ম] [Free Only for Trickbd]


আসসালামুআলাইকুম বন্ধুরা ,আশাকরি ভালোই আছেন, বন্ধুরা ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার এই যুগে, আমরা , আপনারা অনেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে সক্রিয় থাকি—কেউ ব্লগ লেখেন, কেউ ইউটিউবে ভিডিও বানান, আবার কেউবা Instagram-এ ছবি পোস্ট করেন। কিন্তু একটা সমস্যা প্রায়ই দেখা যায়—তা হলো, কোনো একটি প্ল্যাটফর্মে একাধিক লিংক শেয়ার করার সুযোগের অভাব।
ধরুন, আপনি আপনার Instagram বায়োতে আপনার সর্বশেষ ব্লগ পোস্ট, ইউটিউব চ্যানেল, এবং আপনার অনলাইন শপের লিংক দিতে চান। কিন্তু Instagram বা TikTok-এর মতো প্ল্যাটফর্মগুলি আপনাকে একটি মাত্র লিংকের বেশি দেওয়ার অনুমতি দেয় না।
আর ঠিক এই সমস্যাটির সহজ সমাধান নিয়েই এসেছে Linktree! 🌳

Linktree কী?

সহজ কথায়, Linktree হলো একটি “Link in Bio” টুল। এটি আপনাকে একটি সিঙ্গেল, কাস্টমাইজযোগ্য ল্যান্ডিং পেজ তৈরি করতে দেয়, যেখানে আপনি আপনার সব গুরুত্বপূর্ণ লিংকগুলোকে (যেমন: ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া প্রোফাইল, পেমেন্ট লিংক, প্রোডাক্ট পেজ ইত্যাদি) সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন। এরপর আপনি কেবল এই একটি Linktree লিংকটি আপনার বায়োতে বা অন্য কোথাও শেয়ার করলেই হলো।
এই সহজ এবং কার্যকর সুবিধার কারণেই Linktree আজ বিশ্বজুড়ে কোটি কোটি ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর, এবং ছোট ব্যবসার কাছে এত জনপ্রিয়।

Linktree কেন দরকার?

একজন ইনফ্লুয়েন্সার, ব্লগার বা ছোট ব্যবসার মালিক হিসেবে Linktree আপনার জন্য কেন অপরিহার্য?

  • বায়ো-লিংকের সমস্যার সমাধান: এটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ‘এক লিংক’ এর সীমাবদ্ধতা দূর করে।
  • ট্র্যাফিক পরিচালনা: আপনার সব ট্র্যাফিককে একটি জায়গায় নিয়ে এসে সেখান থেকে আপনার গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোতে পরিচালনা করে।
  • ব্র্যান্ডিং ও পেশাদারিত্ব: একটি কাস্টমাইজড পেজ আপনার ব্র্যান্ডের পেশাদারিত্ব ফুটিয়ে তোলে।
  • সময় বাঁচানো: বারবার বিভিন্ন লিংকের জন্য বায়ো এডিট করার ঝামেলা দূর করে। শুধু Linktree-তে পরিবর্তন আনলেই সব প্ল্যাটফর্মে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যায়।

বন্ধুরা আশারাখি,linktree সম্পর্কে ধারণা পেয়েছেন। এবং এখন হয়তো এর গুরুত্বটাও কিছু আন্দাজ করতে পারতেছেন। এবং যদি ভেবে থাকেন? আপনেও এইরকম একটা সাইট বানাবেন, তাহলে আজকের সম্পুর্ণ পোস্টই আপনার জন্য শুধু মনোযোগ সহকারে পড়ুন, বোঝুন, কমেন্ট করুন।

LinkTree ফিচার তালিকা:-

প্রথমে আমি আমার তৈরি এই LinkTree স্ক্রিপ্টের কিছু ফিচার নিয়ে আলোচনা করতে চাই।

  • ✓Responsive Animated Designe
  • ✓Very Light Weight Fast ⏩ Loading.
  • ✓Full Admin Access able.
  • ✓User Login/Register System
  • ✓Profile system
  • ✓ Multiple Link Adding System With Custom Font Awesome Icon Class.
  • ✓Share Able Profile Link.
  • ✓ Full Admin Control.
  • ✓Ads mangement System.
  • ✓E.T.C

Live Demo দেখতে চাইলে:
Linktree.ansbd.top

এছাড়াও কিছু SS দিলাম:-

⚙️ Script Setup Guide:-

ফিচার নিয়ে আলোচনা মোটামুটি শেষ।
এবার মুল বিষয়ের দিকে যাওয়া যাক।

  1. 👉 প্রথমে নিচের লিংকে গিয়ে zip ফাইলটি ডাউনলোড করে নিন।
  2. 👉 তারপর zip ফাইলটিকে আপনার ডোমেইন এর মেইন ফোল্ডার (cpanel file manager)এ উপলোড করে Extract করুন।
  3. 👉 এরপর নিচের ছবির মতো করে config.php ওপেন করে এডিট করুন। যেমন:’Your DB Name ‘ এর জায়গায় আপনার ডেটাবেস name দিন। Same ভাবে সব মার্ক করা অংশ গুলি পরিবর্তন করুন।

    Note: যে যে DB Name,User Name, Password দিলেন এখন Cpanel এর ডাটাবেজ সেকশন থেকে তৈরি করে নিন।

  4. 👉 এরপর সিপ্যানেল এর PhpMyAdmin এ গিয়ে আপনার সদ্য তৈরি DB select করে নিচের লিংক থেকে কপি করা SQL command টি paste করে go দিন। SQL Command এ থাকা (Your DB Name) অংশে আপনার DB name দিন।

🔑 Admin Process:-

মোটামুটি টেকনিক্যাল সেটাপ শেষ এবার ফ্রন্ট থেকে কিছু সেটাপ করতে হবে যেমন admin তৈরি করা।

  1. ✓প্রথমে আপনার তৈরি সাইটে প্রবেশ করুন ex (linktree.com)।
  2. ✓তারপর ফুটার থেকে Singup পেজে গিয়ে singup+login করুন।
  3. ✓এর পর আপনার সাইটের Ex. LinkTree.com/admin_fix.php লিঙ্কে প্রবেশ করুন। তারপর নিচের মতো দেখতে পারবেন (অবশ্যই লগইন থাকতে হবে) এবং মার্ক অনুযাই Make Admin এ ক্লিক করুন।
  4. Success হলে নিচের ছবিটির মতো দেখাবে

নোট: Config setup ঠিক না, থাকলে কিছুই কাজ করবে না, সব সাবধানে ঠিক করুন।

তো বন্ধুরা আজকে এপর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো পোস্টে। আজকের পোস্টের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করুন । আর স্ক্রিপ্টটি কেমন হয়েছে অবশ্যই জানবেন।]


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank's for visiting me!

X