আসসালামুয়ালাইকুম বন্ধুরা আশাকরি ভালোই আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালোই আছি। এবং আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ব্লগার এর নতুন এবং দারুন একটি স্ক্রিপ্ট নিয়ে। আমি এই স্ক্রিপ্ট এর নাম দিয়েছি Recent Post Script।
ব্লগার Recent Post Script কি এবং কেনো প্রয়োজন?
এই রিসেন্ট পোস্ট স্ক্রিপ্ট এর কাজ হলো আপনার ব্লগ সাইটের ফীড থেকে সর্বশেষ ৩টি (কম বেশি করা যাবে) পোস্ট নিয়ে সেগুলোকে সুন্দর ডিজাইন সহ আপনার পছন্দের জায়গায় দেখানো। যেমন: আপনি চাইলে পোস্ট কনটেন্ট এর ভিতরে ব্যবহার করতে পারেন।
বন্ধুরা ব্লগ পোস্টের মধ্যে ইন্টারনাল লিঙ্কিং একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা SEO এর সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন, তাদের অবশ্যই আলাদা ভাবে কিছু বলতে হবে না। যখন আপনি ব্লগে পোস্ট লেখার সময় ইন্টারনাল 🖇️ লিঙ্কিং করার জন্য একটা একটা করে লিঙ্ক কপি করে রাখেন, তখন বিরক্তির সীমা থাকেনা। মূলত সেই ঝামেলা থেকে মুক্তি পেতেই আমার আজকের এই আয়োজন। কারণ আমার এই স্ক্রিপ্ট ব্যবহার করলে আপনাকে আর একটা একটা করে পোস্টের লিংক কপি করে বসাতে হবে না, শুধু যেখানে পোস্ট লিস্ট দেখাতে চান সেখানে এই নিচের কোডটি
বসিয়ে দিন। আর মজা দেখুন।
এখন আমরা দেখবো কি ভাবে Recent Post Script টি সেটাপ করবেন:
প্রথমে 👉blogger.com এ প্রবেশ করে, আপনার সাইটটি ওপেন করুন, যে সাইটে এই Recent Post Script টি ব্যবহার করতে চান।
তারপর এখান থেকে কপি করা(১) কোডটি নিচের ছবির মতো করে ব্লগার এর theme Editor থেকে head ট্যাগ এর b:skin ট্যাগ এর উপরে বা নিচে বসিয়ে দিন। b:skin ট্যাগ এর ভিতরে বসাবেননা কিন্তু।
তারপর
তারপর
তারপর নিচের মতো বসিয়ে দিন।
এরপর এখান থেকে কপি করা(২) কোডটি নিচের মতো body ক্লোজিং ট্যাগ এর উপরে বসিয়ে দিন।
ব্যাস স্ক্রিপ্ট সেটআপ এর কাজ শেষ এখন শুধু Recent Post Script টি উপভোগ করুন।
পোস্টের ভিতরে কি ভাবে ব্যবহার করবেন?
এক্ষেত্রে পোস্ট লেখার সময় পোস্ট Editor এর Html ভিউ এ নিচের কোডটি বসিয়ে দিন। তাহলেই সেখানে Recent Post লিস্ট দেখাবে।
এবার এই স্ক্রিপটির কিছু ফিচার দেখে নেই।
✨ ফিচার লিস্ট
- Automatic Recent Posts – নতুন পোস্ট করলে উইজেটটা নিজে থেকেই আপডেট হয়ে যায়, আলাদা করে কিছু করতে হয় না।
- ৩টা পোস্ট দেখাবে – কোডে লিমিট ৩ দেওয়া আছে (তুমি চাইলে বাড়াতে/কমানো যাবে)।
-
থাম্বনেইল (Thumbnail) সহ পোস্ট –
আগে media$thumbnail থেকে ইমেজ আনে
যদি না থাকে তাহলে পোস্টের প্রথম ছবিটা তুলে নেয়
যদি একেবারেই ছবি না থাকে, তখন ডিফল্ট placeholder image ব্যবহার করে। - ক্লিকযোগ্য শিরোনাম (Title with link) – প্রতিটা পোস্টের টাইটেলে ক্লিক করলে সরাসরি সেই পোস্টে যাবে।
- ফেল-সেইফ ডিজাইন (Fallback Ready) – পোস্টে ইমেজ না থাকলেও লেআউট ভাঙবে না, সুন্দরভাবেই placeholder দেখাবে।
- লাইটওয়েট ও ফাস্ট লোডিং – Blogger-এর JSON feed ব্যবহার করায় খুব দ্রুত লোড হয়।
-
সহজে কাস্টমাইজযোগ্য –
তুমি চাইলে 3 এর জায়গায় 5 দিয়ে সর্বশেষ ৫টা পোস্ট দেখাতে পারবে।
placeholder image, image size, শিরোনামের ডিজাইন – সব কাস্টমাইজ করা যাবে।
কি ভাবে লিস্টের পোস্ট সংখা কমাবেন বা বাড়াবেন?
পোস্ট লিস্টের পোস্ট সংখা চাইলে আপনার ইচ্ছে মতো বাড়াতে বা কমাতে পারবেন। পোস্ট সংখা বাড়াতে বা কমাতে উপরের ২ নম্বর কোডের মধ্যে নিচের ছবিতে দেখানো অংশ তে শুধু 3 এর জায়গায় অন্য সংখা দিন, বেশি পোস্ট দেখানোর জন্য বড় সংখা দিন। এখন এই নতুন আপডেটেড কোডটিকে উপরের নিয়মেই আবার একই জায়গায় আগের পুরাতন কোডের সাথে রিপ্লেস করুন। অথবা চাইলে আপনি সরাসরি থেমে থেকেও শুধু সংখ্যাটা কম বেশী করে পোস্ট লিস্টে পোস্ট সংখা নিয়ন্ত্রণ করতে পারেন।
এই ছিলো আমার আজকের Recent Post Script পোস্টের বিষয়বস্তু। আজকের মতো এখানেই মুল পোস্টটি শেষ করতেছি। তার আগে বলতে চাই কারো যদি পোস্টের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।
আমার আরো কিছু পোস্ট পড়তে পারেন আশাকরি কাজে লাগবে:
ভালোবাসার ফেইসবুক স্ট্যাটাস, বায়ো, মজার ফানী কমেন্ট অথবা ফেসবুক সম্পর্কিত কোনো কিছুর প্রয়োজন হয় তবে অবশ্যই আমার সাইটটি ভিজিট করতে পারেন। banglafeel.top
তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ্য থাকুন, প্রিয় Trickbd এর সাথেই থাকুন।
