✨📱 Developer Options এ Animation Scale কমালে কী হবে…? বিস্তারিত জানুন 📱✨


আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

আমরা অনেকেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি কিন্তু ফোনের ভেতরে থাকা Developer Options এর অসাধারণ ফিচারগুলো ব্যবহার করতে জানি না। এর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সেটিংস হলো Animation Scale কমানো।

এই আর্টিকেলে আমরা দেখবো Animation Scale আসলে কী…? এটি কমালে কী হয়…? কিভাবে সেট করবেন…? আর এর সুবিধা-অসুবিধা কী কী…?

Animation Scale আসলে কী….?

ফোনে যখন আমরা কোনো অ্যাপ খুলে থাকি বা একটি পেজ থেকে অন্য পেজে যাই তখন কিছু ভিজ্যুয়াল ইফেক্ট যেমনঃ স্লাইড, জুম, ফেইড ইন/আউট দেখা যায়। এই ইফেক্টগুলো আসলে Animation Scale দ্বারা নিয়ন্ত্রিত হয়।

অ্যান্ড্রয়েডে মূলত তিন ধরনের Animation Scale থাকেঃ

Window Animation Scale উইন্ডো বা স্ক্রিন ওপেন বা ক্লোজের অ্যানিমেশন নিয়ন্ত্রণ করে।

Transition Animation Scale একটি অ্যাপ থেকে আরেকটিতে যাওয়ার সময় যে ট্রানজিশন হয় তা নিয়ন্ত্রণ করে।

Animator Duration Scale বিভিন্ন ভিজ্যুয়াল এলিমেন্ট যেমনঃ লোডিং, পপ-আপ কত দ্রুত বা ধীরে হবে তা নিয়ন্ত্রণ করে।

Animation Scale কমালে কী হবে….?

  • 👉 যদি আপনি Animation Scale 0.5x করেন তবে সব অ্যানিমেশন দ্বিগুণ দ্রুত দেখা যাবে।
  • 👉 যদি একেবারে Off করে দেন তবে ফোনে প্রায় কোনো অ্যানিমেশন দেখা যাবে না।ফলে ফোন অত্যন্ত দ্রুত কাজ করবে

এভাবে ফোনে Speed & Performance Boost হয়েছে বলে মনে হবে যদিও হার্ডওয়্যারের কোনো পরিবর্তন ঘটে না।

কিভাবে Animation Scale পরিবর্তন করবেন….?

প্রথমে Settings এ যাবেন।


তারপর আপনার ফোনে যদি Develper Option অন করা থাকে তাহলে তো হলই। আর যদি অন করা না থাকে তাহলে About Phone অথবা My Phone অপশনে যাবেন।

তারপর Build Number ৭ বার ট্যাপ করবেন। তাহলেই আপনার ফোনে Developer Options চালু হয়ে যাবে।


এবার Settings অথবা System এ ক্লিক করুন।

তারপর নিচে Developer Option এ ক্লিক করুন।

তারপর নিচে স্ক্রল করে তিনটি সেটিংস খুঁজুনঃ

  • Window Animation Scale
  • Transition Animation Scale
  • Animator Duration Scale

এইযে পেয়ে খুঁজে পেয়ে গেছি।

প্রথমে Window Animation Scale এটা 0.5 দিয়ে দিচ্ছে।

তারপর Transition Animation Scale এটা দিচ্ছে

তারপর Animator Duration Scale এটা দিয়ে দিচ্ছে।

ব্যাস। কাজ শেষ।

সুবিধা

  • ✔ ফোন অনেক দ্রুত মনে হবে।
  • ✔ পুরোনো বা স্লো ডিভাইসেও মসৃণ পারফরম্যান্স পাওয়া যাবে।
  • ✔ ব্যাটারির কিছুটা সাশ্রয় করবে।

অসুবিধা

  • ❌ অ্যানিমেশন পুরোপুরি বন্ধ করলে ফোন অনেকের কাছে শুষ্ক ও মেশিন টাইপ লাগতে পারে।
  • ❌ কিছু অ্যাপে UI গ্লিচ দেখা দিতে পারে।

শেষ কথা

যারা ফোনকে দ্রুত করতে চান তাদের জন্য Animation Scale কমানো একটি অসাধারণ ট্রিক। তবে একেবারে অফ না করে 0.5x এ রাখলে ভালো অভিজ্ঞতা পাওয়া যায়। একবার চেষ্টা করেই দেখুন, আপনার ফোন আগের চেয়ে অনেক ফাস্ট মনে হবে!

আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank's for visiting me!

X