আইসিটি বিভাগ জানিয়েছে, এসব কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠায় তাঁদের নিজ নিজ দায়িত্ব পালন থেকে বিরত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব অভিযোগ তদন্ত করতে শিগগির একটি কমিটি গঠন করা হবে।
এর আগে গত মঙ্গলবার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন এটুআই প্রোগ্রামের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরামর্শককে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল আইসিটি বিভাগ।
Source link
