২ বছর ধরে ট্রিকবিডিতে পোস্ট করা হয়না, রেসপন্স পেলে একটু আকটু লেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
২০২৬ সালে Blogger না WordPress কোনটি দিয়ে ব্লগিং শুরু করবেন?
নতুনদের প্রথম প্রশ্ন হলো Blogger দিয়ে শুরু করবো, নাকি WordPress?
এই পূর্ণাঙ্গ গাইডে খরচ, SEO, ইনকাম, ভবিষ্যৎ সম্ভাবনা, এগুলো বিশ্লেষণ করে দেখবো কোন প্ল্যাটফর্ম আপনার জন্য সেরা। ২০২৬ সালে এসে এটিকে শুধুমাত্র শখ হিসেবে দেখা ভুল হবে, এটি ইনকামের বড় একটি হাতিয়ার। বাংলাদেশ সহ বিশ্বের হাজারো মানুষ ব্লগিং করে লাখ লাখ টাকা ইনকাম করছে প্রতি মাসে।
Blogger কী?
Blogger হলো একটি ফ্রি ব্লগিং প্ল্যাটফর্ম, যা পরিচালনা করে Google। ব্লগার দিয়ে সাইট তৈরী করতে কোনো টেকনিক্যাল জ্ঞান লাগে না এবং সার্ভার ম্যানেজমেন্ট ঝামেলা নেই এমনকি নিরাপত্তাও Google নিজেই দেয়।
তবে এটির কিছু মন্দ দিক ও রয়েছে যেগুলো আপনাদেরকে বলা দরকার যে, কাস্টমাইজেশন করা ঝামেলাকর বা লিমেটেড এবং প্লাগইন সুবিধা ও নেই।
Blogger এর বৈশিষ্ট্যঃ
১। সম্পূর্ণ ফ্রি প্ল্যাটফর্ম
২। ফ্রি সাবডোমেইন (yourname.blogspot.com)
৩। আলাদা হোস্টিং কিনতে হয় না
৪। সহজ সেটআপ
৫। নতুনদের জন্য ব্যবহারবান্ধব
WordPress কী?
WordPress হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় CMS (Content Management System)। এটি দুইভাবে ব্যবহার করা যায়: WordPress.com (হোস্টেড ভার্সন)
এবং অপরটি WordPress.org (Self-hosted, প্রফেশনাল ভার্সন)
অনুসন্ধান করে জানতে পারলাম বিশ্বের ৪০% ওয়েবসাইট WordPress দিয়ে তৈরি।
WordPress এর বৈশিষ্ট্যঃ
১। সম্পূর্ণ কন্ট্রোল করা যায়
২। হাজার হাজার থিম ও প্লাগইন
৩। শক্তিশালী SEO সুবিধা
৪। বড় নিউজ পোর্টাল ও কোম্পানি ব্যবহার করে
২০২৬ সালে খরচ বিশ্লেষণ করা যাকঃ
Blogger
ফ্রি সাবডোমেইনঃ ০ টাকা
কাস্টম ডোমেইন নিলেঃ প্রায় ১০০০–১২০০ টাকা বছরে
হোস্টিং ফিঃ লাইফটাইম ফ্রি
WordPress
ডোমেইনঃ ১০০০–১২০০ টাকা
হোস্টিংঃ ২০০০–৪০০০ টাকা বছরে (ব্লগিং এর শুরুতে)
👉 আপনি যদি বেকার অথবা স্টুডেন্টস হয়ে থাকেন অথবা কম বাজেটে শুরু করতে চাইলে Blogger সবচেয়ে বেস্ট।
👉 আর যদি পকেটে প্রযাপ্ত টাকা থাকে পাশাপাশি ভালো ওয়ার্ডপ্রেস সম্পর্কে নলেজ থাকে তাহলে WordPress ভালো হবে।
SEO সুবিধা কোনটিতে বেশি?
Blogger দিয়ে Google Ranking পাওয়া যায়, কিন্তু কন্টেন্ট অপ্টিমাইজেশনের সুযোগ সীমিত। ব্লগার দিয়ে আর্টিকেলকে ম্যানুয়ালি একটু কষ্ট করে এসইও করতে হয়।
তবে WordPress এ SEO প্লাগইন থাকায় Schema ও স্পিড অপ্টিমাইজেশন ও এডভান্স এসইও করা যায়।
তাহলে বলা যায় ২০২৬ সালে এসেও গুগল ব্লগারের তুলনায় WordPress এগিয়ে।
ইনকাম করার সুযোগ
দুই প্ল্যাটফর্মেই Google AdSense, Affiliate Marketing, Sponsorship এগুলোর মাধ্যেমে ইনকাম করা যায় তবে ওয়ার্ডপ্রসে বেশি কন্ট্রোল, ভালো ডিজাইন, ইউজার এক্সপেরিয়েন্স ভালো এবং বিজ্ঞাপন বসানো ও সহজ।
ইসলামিক দৃষ্টিকোণ থেকে ব্লগিং ২০২৬
ইসলামে হালাল উপায়ে ইনকাম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্লগিং হতে পারে একটি হালাল ইনকাম সোর্স যদিঃ
১। মিথ্যা তথ্য না দেওয়া হয়
২। গীবত, অপবাদ না করা হয়
৩। হারাম কনটেন্ট এড়িয়ে চলা হয়
৪। এডাল্ট এড না বসানো হয়।
৫। অন্যের কন্টেন্ট চুরি না করা হয়
FAQ
প্রশ্নঃ Blogger থেকে WordPress এ মাইগ্রেশন সম্ভব?
উত্তরঃ হ্যাঁ, সম্ভব।
প্রশ্নঃ কতদিনে ইনকাম শুরু হবে?
উত্তরঃ সাধারণত ৩–৬ মাস সময় লাগে (নিয়মিত কাজ করলে)।
প্রশ্নঃ মোবাইল দিয়ে কি ব্লগিং সম্ভব?
উত্তরঃ হ্যাঁ, সম্ভব। তবে কম্পিউটার থাকলে সুবিধা বেশি।
প্রশ্নঃ Blogger ওয়েবসাইটের পোস্ট গুগল ইন্ডেক্স করেনা এর সমাধান?
উত্তরঃ পোস্ট টি ভিজিট করে সম্পুর্ন লিঙ্কটি কপি করে ইন্সপেক্ট ইউআরএলে দিবেন এরপরে লাইভ টেস্ট করে ইনডেক্স রিকুয়েস্ট দিবেন ৩০মিনিট থেকে ১ দিনের মধ্যে ইনডেক্স হবে।
আশাকরি এই পোস্টটি পরে ক্লিয়ার হতে পেরেছেন আপনার জন্যে কোন প্লাটফর্মে ওয়েবসাইট তৈরী করা বেস্ট হবে। গুগল ব্লগার নিয়ে কানো সমস্যা থাকলে কমেন্ট করতে পারেন, সমাধান করার চেষ্টা করবো ইনশআল্লাহ।
আমার ছোট্ট একটি ওয়েবসাইট ঘুরে আসার আমন্ত্রণ রইলো