আফ্রিদি ছিলেন আক্রমণাত্মক, ১ চার ও ২ ছক্কায় ২৯ রান তোলেন এ বাঁহাতি। তাঁর সঙ্গে রিজওয়ানের জুটি আর ভাঙতে পারেনি বাংলাদেশ। দিনের খেলার ঘণ্টাখানেক বাকি থাকতেই কিছুটা আচমকা আসে শান মাসুদের ইনিংস ঘোষণার সিদ্ধান্ত। ক্যারিয়ার-সর্বোচ্চ ১৭১ রানের অপরাজিত ইনিংসে রিজওয়ান মারেন ১১টি চারের সঙ্গে ৩টি ছক্কা।
মাসুদের ইনিংস ঘোষণার পেছনে নিশ্চিতভাবেই বাংলাদেশের দ্রুত ২-১টি উইকেট নেওয়ার আশার ব্যাপার ছিল। তবে সাদমান ও জাকির সেটি হতে দেননি। আফ্রিদি, নাসিম শাহর পর খুররম শেহজাদকেও আনেন মাসুদ, কিন্তু সফল হতে পারেননি কেউ। গতকাল প্রথম দিন দুই দলই প্রায় সমান ছিল, আজ বাংলাদেশ বড় ব্যবধানে পিছিয়ে থাকলেও দুই ওপেনারের অসমাপ্ত লড়াই নিশ্চিতভাবেই তাঁদের প্রেরণা জোগানোর কথা।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস: ১১৩ ওভারে ৪৪৮/৬ ডিক্লে. (রিজওয়ান ১৭১*, শাকিল ১৪১, আইয়ুব ৫৬, আফ্রিদি ২৯*; হাসান ২/৭০, শরীফুল ২/৭, মিরাজ ১/৮০, সাকিব ১/১০০)
বাংলাদেশ ১ম ইনিংস: ১২ ওভারে ২৭/০ (সাদমান ১২*, জাকির ১১)
বাংলাদেশ ১ম ইনিংসে ৪২১ রানে পিছিয়ে
Source link
