ওয়াইফাই নেটওয়ার্কে হোয়াইটলিস্ট ম্যাক ফিল্টার চালু করা থাকলে সেই নেটওয়ার্কে কানেক্ট করা সাধারনত পসিবল হয় না। তবে ফোনটি যদি রুট হয়ে থাকে তবে কানেক্ট করা যেতে পারে। এক্ষেত্রে যে ম্যাক অ্যাড্রেস ইতিমধ্যে হোয়াইটলিস্টে অ্যাড করা আছে (ওয়াইফাই নেটওয়ার্ক এ কানেক্ট করা আছে এমন ডিভাইস এর ম্যাক অ্যাড্রেস) সেটার দরকার হবে। এবং আপনার ফোনের ম্যাক অ্যাড্রেস টি উক্ত ম্যাক অ্যাড্রেস দিয়ে টেম্পোরারি পরিবর্তন করতে হবে। অতিতে ম্যাক অ্যাড্রেস পরিবর্তন এর বিভিন্ন ব্যবস্থা থাকলেও বর্তমান সময়ে গুটি কয়েক টুল দিয়েই তা পরিবর্তন করা যায়। এর মধ্যে আছে MACsposed এক্সপোসেড ফ্রেমওয়ার্ক, Busybox ম্যাজিস্ক মডিউল। এর মধ্যে MACsposed অ্যাপটি প্রিমিয়াম এবং আমি রেকমেন্ড করবো না আপনি এর মড ডাউনলোড করে ব্যবহার করেন যা অত্যান্ত বিপদজনক হতে পারে। অপরদিকে বিজিবক্স ফ্রি একটি ম্যাজিস্ক মডিউল। এই পোস্টে বিজিবক্স দিয়ে কিভাবে ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করবেন সেটা দেখাব।
বিজিবক্স দিয়ে ম্যাক অ্যাড্রেস পরিবর্তন
প্রথমে BuiltIn-BusyBox ম্যাজিস্ক মডিউলটি ইন্সটল করুন। এবং ফোনটি রিবুট করুন।
এর পরে Termux অ্যাপটি ইন্সটল করুন।
টার্মুক্স এ su কমান্ড দিয়ে রুট’এ প্রবেশ করুন। রুট অ্যাক্সেস পেলে এমন ইন্টারফেস দেখতে পাবেন।

এখন আপনাকে আপনার ডিভাইসের ওয়াইফাই ইন্টারফেস বের করতে হবে। এর জন্য busybox ip link show এই কমান্ড ব্যবহার করুন। অনেক গুলো ইনফরমেশন দেখতে পাবেন তার মধ্যে একটা লাইন থাকবে link/ether এই লেখার সাথে। অনেকটা এই রকম:
wlan0: mtu 1500 qdisc pfifo_fast state UP mode DORMANT group default qlen 1000 link/ether 00:11:22:33:44:55 brd ff:ff:ff:ff:ff:ff
এখানে কলন এর আগে প্রথম শব্দটি হলো আপনার ওয়াইফাই ইন্টারফেস। ওয়াইফাই ইন্টারফেস ফোন ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে যেমন wlan0 , eth0 ইত্যাদি। এই ইন্টারফেস বের করা গুরুত্বপুর্ণ। তা নাহলে সামনের কমান্ড গুলো কাজ করবে না। এই কমান্ডটা যখন একবার আপনি আপনার ওয়াইফাই ইন্টারফেস কি সেটা জেনে গেলেন। পরবর্তিতে আর এই কমান্ড ব্যবহার এর প্রয়োজন নেই।
এবার ওয়াইফাই ইন্টারফেস বন্ধ করতে হবে। এর জন্য busybox ifconfig wlan0 down এই কমান্ড টি ব্যবহার করুন (আপনার ওয়াইফাই ইন্টারফেস যদি wlan0 না হয় তবে এর স্থানে আপনার ওয়াইফাই ইন্টারফেস রিপ্লেস করে কমান্ড দিন। উদাহরণ: busybox ifconfig ) । মনে রাখবেন, প্রতিবার ম্যাক অ্যাড্রেস পরিবর্তন এর আগে এই কমান্ড টি অবশ্যই প্রয়োগ করতে হবে।

এবার ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করতে busybox ifconfig wlan0 hw ether XX:XX:XX:XX:XX:XX এই কমান্ড ব্যবহার করুন। XX:XX:XX:XX:XX:XX এর স্থানে যে ম্যাক অ্যাড্রেস এ পরিবর্তন করতে চাচ্ছেন সেটি লিখে কমান্ড দিন। ওয়াইফাই ইন্টারফেস আলাদা হলে নিজস্ব ব্যবহার করুন।
সবশেষে busybox ifconfig wlan0 up এই কমান্ড টি দিয়ে দিলে কাজ শেষ। ম্যাক পরিবর্তনের কমান্ড এর পরে এই কমান্ড টি অবশ্যই ব্যবহার করুন।

ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট
এবার ওয়াইফাই সেটিংসে প্রবেশ করুন। যে নেটওয়ার্ক টি ম্যাক হোয়াইট লিস্ট চালু থাকার জন্য কানেক্ট হচ্ছে না সেটা এডিট করুন। প্রাইভেসি থেকে Use Device Mac এটি সিলেক্ট করুন। নিচের স্ক্রিনশট এর মতো।

এবার সে নেটওয়ার্কে কানেক্ট করতে চেষ্টা করুন। কানেক্ট না হলে ফোনের ওয়াইফাই বন্ধ/চালু করে আবার কানেক্ট করার চেষ্টা করুন। ২-৩ বার এর মধ্যে কানেক্ট হয়ে যাবে আশা করি। এভাবেই আমার কানেক্ট হয়েছিলো।
মুলতো এখানে আপনার ডিভাইসটি রাউটারের ইতিমধ্যে কানেক্ট থাকা ডিভাইস এর (হোয়াইট লিস্টেড ম্যাক অ্যাড্রেস) ব্যবহার করে কানেক্ট করার চেষ্টা করবে।
উপসংহার
এটা একটা মেথড যেটা ব্যবহার করে ফোনের ম্যাক অ্যাড্রেস স্পুফ করা যায়। তবে রুট এর জগতে অনেক লিমিটেশন থাকে। সঠিক রিকোয়ার্মেন্ট ম্যাচ না করলে কাজ নাও হতে পারে। আর সব ডিভাইসেও যে কাজ করবে এমনও নিশ্চয়তা নেই। আশাকরি এই পোস্ট কারো না কারো কাজে দিবে। আল্লাহ হাফেজ।
