এনিমে, মুভি, ড্রামা দেখার জন্য বেস্ট একটি এপ [অফিসিয়াল প্রিমিয়াম একদম ফ্রি]


আসসালামু আলাইকুম

আশা করি সকলে অনেক ভালো আছেন। আজ অনেকদিন পর আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি আর্টিকেল নিয়ে। আমার লাস্ট কয়েকটা আর্টিকেল যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে সেখানে বেশিরভাগই Ai নিয়ে করা। আবার শুধু আমার না ইদানিং এই সাইটের বাকি ইউজাররাও Ai নিয়ে পোস্ট দিচ্ছে প্রচুর। অবশ্য নতুন নতুন Ai এখন বের হচ্ছে, সেগুলোর কাজ ভিন্ন বা অন্য গুলোর তুলনায় ভালো সেগুলো আপনাদের কাছে জানানোই তো আমাদের মতো অথরদের কাজ।

তবে এত ঘন ঘন Ai নিয়ে পোস্ট হয়তো অনেকেরই ভালো নাও লাগতে পারে। তাই আমি একটা ব্রেক নিয়েছিলাম যাতে Ai নিয়ে বেশি পোস্ট না লেখা লাগে। তো আজকে Ai নয় বরং আপনাদের বিনোদন এর জন্য একটি এপ শেয়ার করবো, যেটা আশা করি আপনাদের অনেকেরই কাজে লাগবে।

যে এপটা শেয়ার করবো, সেটায় আপনারা চাইলে মুভি, এনিমে, কার্টুন, ড্রামা ইত্যাদি দেখতে পারবেন। এই এপটা অনেকেই ইউজ করে কেননা এটার জনপ্রিয়তা অনেক। আমি রিসেন্টলি ট্রিকবিডিতে চেক করে দেখেছি এই এপ নিয়ে কোনো পোস্ট আগে করা হয় নি, তাই আমি পোস্ট টি করছি। যদি আমার চেকিং এ ভুল হয়ে থাকে অর্থাৎ আগে থেকেই কেউ এটা নিয়ে পোস্ট করে থাকে তাহলে ভুল-ত্রুটি মার্জনা করে এটাকে আপডেট পোস্ট ধরে নিয়েন। তো আর কথা না বাড়িয়ে এপ নিয়ে বাকি কথা শুরু করা যাক।

এনিমে, মুভি ও ড্রামা দেখার জন্য বেস্ট এপ

নাম: MoiveBox
সাইজ: 67 mb (±1-2 mb)
ডাউনলোড লিংক: Download the app

এই লিংক এ গিয়ে নিচের স্ক্রিনশট এর মতো ডাউনলোড অপশন পাবেন, সেখানে ক্লিক দিলে এপ ডাউনলোড শুরু হবে। ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করে নিন।

[বি.দ্রঃ এই এপটি প্লে স্টোরে নেই, তাই এটা ডাউনলোড করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। কিন্তু যেহেতু এটা একটা থার্ড পার্টি ওয়েব সাইট তাই, এটার ডোমেইন প্রায়ই চেঞ্জ হয়ে থাকে, হয়তো ১/২ মাস পর তাদের ডোমেইন কাজ নাও করতে পারে, সেক্ষেত্রে আপনারা গুগলে moivebox লিখে সার্চ দিয়ে ১ম যে ওয়েবসাইট পাবেন সেটায় ঢুকবেন আর লোগো অবশ্যই খেয়াল করবেন।]

 

কি কি থাকছে এই এপটিতে

মুভি, এনিমে, ড্রামা ফ্রিতে দেখার জন্য অন্যতম বেস্ট একটি এপ হলো মুভিবক্স। যারা এই এপটি ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন যে এটা কত ভালো একটা এপ। এখানে আপনারা প্রায় সব এনিমে, মুভি, ড্রামা পেয়ে যাবেন। এমনকি এখানে এনিমের জাপানিস ডাব এর সাথে হিন্দি ও ইংলিশ ডাব পাবেন সাথে আবার যেকোনো এনিমের বাংলা সাবটাইটেল পাবেন।

অনেকের কাছে জাপানিস ডাব বুঝা কঠিন হয় তো তারা চাইলে বাংলা সাবটাইটেল অন করে নিতে পারেন। তবে যারা ইংরেজিতে ভালো বুঝেন, তারা ইংরেজিই ইউজ কইরেন কেননা বাংলাতে অনেক সময় সাবটাইটেল একটু এদিক-সেদিক হয় গ্রামারটিকাল ভুলের জন্য। শুধু বাংলা ইংরেজি নয় বরং অন্যান্য আরো অনেক ভাষার সাবটাইটেল থাকবে। আবার ডাউনলোড করে রেখে পরে অফলাইনে দেখার সুবিধাও আছে।

এর পাশে প্রায় সব বলিউড, হলিউড, ঢালিউড, টালিউড মুভি এমনকি ওয়েস্ট্রান ড্রামা, কোরিয়ান ড্রামাও থাকবে এখানে। ইভেন, রিসেন্টলি রিলিজ হওয়া সাইয়ারা মুভি যেটা নিয়ে লোকজনের প্রচুর হাইপ, সেটাও এই এপ এ আছে। আবার কয়েকদিন আগে সাকিব খান এর তান্ডব মুভি নিয়ে যে এত হৈচৈ হলো সেই মুভিও আছে। অর্থাৎ এই এপ থাকলে নিউ মুভি দেখার জন্য গুগলে মুভি সার্চ করে দেখা লাগবে না, মুভি অনলাইনে আশার সাথে সাথে এই এপ এও চলে আসবে, তাই এক্সট্রা ঝামেলাও পোহাতে হবে না।

এক কথায় বলতে গেলে বেস্ট একটা এপ। যদি আমি সংক্ষেপে এই এপ এর ফিচার গুলো রিভিউ করি তাহলে নিচের ফিচার গুলো পাবেন,

১. প্রায় সব এনিমে হিন্দি, ইংলিশ ডাব সহ (অবশ্যই যেগুলা ডাব হইছে সেগুলাই থাকবে, বাকি গুলা জাপানিস এ থাকবে)

২. ইংরেজি, বাংলা সহ বিভিন্ন ভাষায় সাবটাইটেল

৩. ডাউনলোড করার সুবিধা

৪. এনিমের সব মুভি

৫. হলিউড, বলিউড, ঢালিউড, টালিউড সব মুভি এমনকি রিসেন্টলি লঞ্চ হওয়া মুভিও

৬. ওয়েস্ট্রান ড্রামা, কোরিয়ান ড্রামা, ইন্ডিয়ান ড্রামা ইত্যাদি

৭. ফ্রি-তে প্রিমিয়াম করে নিতে পারবেন এপ

ইত্যাদি……

এখন একটা কথা বলতে পারেন, ভাই ৭ নাম্বার ফিচারটা আবার কি? ফ্রি-তে কিভাবে প্রিমিয়াম করবো? তাই না? চলুন তাহলে এবার এটা নিয়ে কথা বলে আর্টিকেল শেষ করি।

 

ফ্রি তে moivebox প্রিমিয়াম

যেখানে অন্যান্য এপ বা ওয়েবসাইট এ টাকা দিয়ে প্রিমিয়াম করা লাগে, সেখানে এই মুভিবক্স প্রিমিয়াম করতে পারবেন একদম ফ্রি তে। আর এই ফিচার এই এপ অফিসিয়ালি দিচ্ছে।

প্রিমিয়াম করা এবং প্রিমিয়াম করা ছাড়া তেমন কোনো পার্থক্য নেই। তবে প্রিমিয়াম না থাকলে আপনাকে এডস এর ঝামেলা পোহাতে হবে। অর্থাৎ ধরুন একটা এনিমে ওপেন করলেন তখন একটা এড আসলো। এরপর এপিসোড দেখতে দেখতে কোনো কারণে পসড করলেন তখন আবার এড আসবে। আবার একটা এপিসোড শেষ করে আরেকটা ওপেন করার সময় আরেকটা এড আসবে। তো এই সমস্যা থেকে বাচার উপায় হলো প্রিমিয়াম করে নেওয়া।

১. তো প্রিমিয়াম করার জন্য বেশি কোনো ঝামেলা নাই, প্রথমে এপ ওপেন করে Me নামক অপশনে যান।

 

২. এবার লগ ইন করুন

 

৩. লগ ইন করার জন্য জিমেইল বা অন্যান্য তথ্য ইউজ করতে পারেন। তবে জিমেইল দিয়ে করাই বেটার।

 

৪. লগ ইন হয়ে গেলে, নিচের মতো একটা অপশন পাবেন সেখানে ক্লিক করে দিন।

 

৫. এবার দেখুন এখানে অপশন আছে টাকা দিয়ে প্রিমিয়াম করার। কিন্তু আমরা তো টাকা দিয়ে করবো না, তাই নিচের দিকে মার্ক করা যায়গা তাকান, দেখুন লেখা আছে কিছু কয়েনের বিনিময়ে ১ দিন, ৭ দিন বা ৩০ দিন প্রিমিয়াম করা যাবে। তো আমাদের টার্গেট ৪৫ কয়েন দিয়ে ৩০ দিনের প্রিমিয়াম কেনা।

 

তো এর জন্য আমাদের ৪৫ কয়েন কালেক্ট করতে হবে। কয়েন কালেক্ট করতে হলে ৩ রকম অপশন পাবেন।

১. রেফার করা (আপনার ফ্রেন্ড সার্কেল বেশি হলে করতে পারেন, তবে আমার মতো যাদের ফ্রেন্ড কম তারা ২ নং উপায় ফলো করবেন।)

২. বেশি বেশি ভিডিও দেখা মুভিবক্স এ। মুভি বক্স এ যদি আপনারা প্রতিদিন ঢুকে এই প্রিমিয়াম এর অপশনে আসেন তাহলে দেখবেন সপ্তাহের ১ম ৬ দিন ২ কয়েন করে দিবে (মানে ৬ দিনে ১২ কয়েন) আর ৭ নং দিনে ১ দিনের ফ্রি প্রিমিয়াম দিবে।

তবে আপনারা যদি প্রতিদিন ৩০ মিনিট ভিডিও দেখেন তাহলে ১ কয়েন, ৬০ মিনিট দেখলে আরো ২ কয়েন, ৯০ মিনিট দেখলে আরো ৩ কয়েন আর ১২০ মিনিট দেখলে আরো ৪ কয়েন। অর্থাৎ আপনি দিনে যদি ১২০ মিনিট ভিডিও দেখেন এই এপ এ (একটানা না দেখলেও হবে) তাহলে ১+২+৩+৪=১০ কয়েন পাবেন।

এখন ধরেন ১ দিন এ ১০ কয়েন পেলেন সাথে ২ কয়েন লগ ইন এর জন্য। তাহলে ১২ কয়েন। তাহলে ৪ দিন এ ১২×৪ = ৪৮ কয়েন পাবেন। মানে ৪ দিনেই ৩০ দিনের জন্য প্রিমিয়াম করতে পারবেন। আবার সেই ৩০ দিনের মধ্য আবার যদি অল্প-স্বল্প ভিডিও দেখে আবার ৪৫ কয়েনের মতো জমাতে পারেন তাহলে আরো ৩০ দিনের প্রিমিয়াম পাবেন। এভাবে চলতে থাকবে।

৩. এডস দেখা। এই প্রিমিয়াম অপশন এর নিচের দিকে গেলে Watch an ads অপশন পাবেন, সেখানে ক্লিক দিলে সর্বোচ্চ ১ মিনিট এর এড গুলা দেখতে দিবে (কখনো ৩০ সেকেন্ড বা ২০ সেকেন্ড ইত্যাদি) তো সেগুলো যদি ৪৫ বার দেখেন ৪৫ কয়েন পাবেন মানে ১ এড এ ১ কয়েন।

ধরেন সর্বোচ্চ এড ১ মিনিট এর। তাহলে ৪৫ মিনিটেই এপ প্রিমিয়াম করতে পারবেন। যদিও একটা এড এর পর অন্য এড আসতে সময় লাগে তাহলেও সর্বোচ্চ ১ ঘন্টা বা এর আশেপাশের সময় লাগবে এটাকে ৩০ দিনের জন্য প্রিমিয়াম করে নেওয়ার জন্য।

 

শেষ কথা

তো এই ছিলো আজকের আর্টিকেল। আশা করবো আপনাদের কাজে দিবে। আর অনেকদিন পর আবার আর্টিকেল লিখলাম তো হয়তো গুছিয়ে লিখতে পারিনি তেমন। তাই ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর কোথাও না বুঝলে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লে দিবো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank's for visiting me!

X